পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরিপ্রার্থীরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাজ করার স্বপ্ন দেখছেন, তাদের জন্য সুখবর। দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ৫৪৫ লোকাল ব্যাংক অফিসার নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (PNB LBO Recruitment 2026)। দেশজুড়ে মোট ১৭ টি রাজ্যে স্থানীয় ক্ষেত্রে ব্যাংকিং পরিষেবা দেওয়ার জন্য যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গেও প্রচুর শূন্যপদ রয়েছে। নূন্যতম স্নাতক পাস থেকে এখানে আবেদন শুরু হচ্ছে। আগ্রহী প্রার্থীদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের নিয়মাবলি, যোগ্যতা, বয়সসীমা, নির্বাচন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
| নিয়োগকারী সংস্থা |
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। |
| পদের নাম |
Local Bank Officer (LBO) (JMGS-I)। |
| মোট শূন্যপদ | ৫৪৫ টি। |
| পশ্চিমবঙ্গে শূন্যপদ | ৮০টি। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিশিয়াল ওয়েবসাইট | pnb.bank.in |
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে ভারত সরকার স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা
১ জুলাই ২০২৬ অনুযায়ী প্রার্থীর সর্বনিম্ন বয়স ২০ বছর থেকে সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং PwBD প্রার্থীরা ১০ বছরের বয়সের ছাড় পাবেন।
কাজের অভিজ্ঞতা
যে কোনও Scheduled Commercial Bank বা Regional Rural Bank (RRB)-এ কমপক্ষে ১ বছরের ক্ল্যারিক্যাল বা অফিসার ক্যাডারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন
এখানে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের ৪৮,৪২০ টাকা থেকে ৮৫,৯২০ টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে। সঙ্গে ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতা প্রযোজ্য হবে।
আরও পড়ুনঃ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে স্নাতক পাসে নিয়োগ
কিভাবে আবেদন করবেন?
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট pnb.bank.in-এ যান।
- হোমপেজে Recruitment/Careers অপশনে ক্লিক করুন।
- “Recruitment of Local Bank Officers in Punjab National Bank” লিঙ্কে ক্লিক করে “CLICK HERE FOR NEW REGISTRATION” অপশনে যান।
- নিজের নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এবং নির্দেশিত হ্যান্ডরাইটেন ডিক্লেয়ারেশন স্ক্যান করে আপলোড করুন।
- আবেদন ফি জমা দিন।
- অ্যাপ্লিকেশনের সাবমিট করে দিন।
আবেদন ফি
- SC / ST / PwBD প্রার্থীরা: ৫৯ টাকা।
- অন্যান্য সকল ক্যাটাগরি (General/OBC/EWS): ১,১৮০ টাকা।
নির্বাচন প্রক্রিয়া
PNB LBO পদের নির্বাচন প্রক্রিয়া ৪টি ধাপে সম্পন্ন হবে:
- অনলাইন লিখিত পরীক্ষা: প্রথমে একটি কম্পিউটার বেসড অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। মোট ১৫০ নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে ৩ ঘন্টা। ৫টি বিভাগ থেকে প্রশ্ন থাকবে:
বিষয় প্রশ্ন নম্বর সময় নেগেটিভ মার্কিং Reasoning & Computer Aptitude ২৫টি প্রশ্ন ২৫ নম্বর ৩৫ মিনিট ১/৪
Data Analysis & Interpretation ২৫টি প্রশ্ন ২৫ নম্বর ৩৫ মিনিট English Language ২৫টি প্রশ্ন ২৫ নম্বর ২৫ মিনিট Quantitative Aptitude ২৫টি প্রশ্ন ২৫ নম্বর ৩৫ মিনিট General/Economy/Banking Awareness ৫০টি প্রশ্ন ৫০ নম্বর ৫০ মিনিট। এই পরীক্ষায় জেনারেল এবং ইডাব্লিউএস প্রার্থীদের ন্যূনতম ৪০ শতাংশ এবং সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ন্যূনতম ৩৫ শতাংশ নম্বর পেয়ে কোয়ালিফাই করতে হবে।
- স্থানীয় ভাষা পরীক্ষা: অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্থানীয় ভাষায় দক্ষতা পরীক্ষার জন্য ডাকা হবে। তবে যেসব প্রার্থী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে সংশ্লিষ্ট রাজ্যের ভাষা পড়েছেন, তাদের এই পরীক্ষা দিতে হবে না।
- ইন্টারভিউ: সবশেষে উত্তীর্ণ প্রার্থীদের একটি ৫০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।
এরপর চূড়ান্ত মেধা তালিকা তৈরি করে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুনঃ ভারতীয় রেলে স্নাতক পাসে সেকশন কন্ট্রোলার নিয়োগ
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরুর তারিখ: ২০ জুলাই ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ৯ আগস্ট ২০২৬।
- অনলাইন প্রিলিমিনারি পরীক্ষার সময়: আগস্ট বা সেপ্টেম্বর ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন