WB ITI পলিটেকনিক মেরিট লিস্ট প্রকাশিত, সরকারি কলেজ কিভাবে পাবেন? এই টিপস জানুন


পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্র ছাত্রীরা এবছর ITI ও Polytechnic কোর্সে সরকারি কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। WBSCVT বা পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তর মারফত WB ITI  পলিটেকনিক মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে (WB ITI Polytechnic Merit List 2026)। সমস্ত আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর অনুযায়ী শর্টলিস্ট করে এই প্রভিশনাল র‍্যাঙ্ক লিস্ট বানানো হয়েছে। মনে রাখবেন এটি কিন্তু অ্যাডমিশন লিস্ট নয়। এরপর কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। যেখানে ছাত্র-ছাত্রীদের পছন্দ সই কলেজ এবং কোর্স নির্বাচন করতে হবে। তারপর ধাপে ধাপে সেরা ছাত্রছাত্রীদের অ্যাডমিশন লিস্ট প্রকাশ করা হবে। আর তার ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট কলেজে সিট নির্ধারিত হবে। আসন্ন WB ITI POLYTECHNIC Counselling 2026 এর নির্দিষ্ট দিনক্ষণ, প্রয়োজনীয় ডকুমেন্টস তালিকা এবং কীভাবে চয়েস ফিলিং করলে সরকারি কলেজ পাওয়ার সুযোগ বাড়বে, সেই সব নিয়ে আজকে বিশদে আলোচনা করব।

কোর্সের নাম
পরিচালনাকারী সংস্থা

পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তর (WBSCVT)।

শিক্ষাবর্ষ ২০২৬।
আবেদনের সময়সীমা

এপ্রিল থেকে জুন ২০২৬।

প্রভিশনাল মেরিট লিস্ট

২৫ জুলাই ২০২৬।

কাউন্সেলিং সময়সূচী নীচে দেওয়া
অফিসিয়াল ওয়েবসাইট admission-tetsd.wb.gov.in

How to Check WB ITI Polytechnic Merit List 2026?

  • আবেদনকারীদের সুবিধার্থে নিচে ITI-E, ITI-M এবং Polytechnic এর এবছরের প্রভিশনাল মেরিট লিস্ট PDF লিঙ্ক দেওয়া হয়েছে।
  • সরাসরি এই লিংক গুলিতে ক্লিক করে লিস্ট ডাউনলোড করে নিন।
  • তারপর নিজের রেজিস্ট্রেশন নাম্বার অথবা ডেট অফ বার্থ দিয়ে সার্চ করে লিস্টে নাম আছে কিনা, সেটি চেক করে নিন।

কিভাবে কাউন্সেলিং ও চয়েস ফিলিং করবেন?

ধাপ ১: প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট admission-tetsd.wb.gov.in এ লগ-ইন করে নিন। লগইন করার পর আপনাকে কলেজ এবং ট্রেড সাজাতে হবে। সরকারি কলেজগুলোকে তালিকার উপরের দিকে রাখুন। মনে রাখবেন, আপনি যত খুশি কলেজ নির্বাচন করতে পারেন, তাই বেশি সংখ্যক অপশন দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
ধাপ ২: আপনার সাজানো তালিকাটি চূড়ান্ত হলে সেটিকে ‘Lock’ করতে হবে। নির্দিষ্ট তারিখের মধ্যে লক না করলে সিস্টেম অটোমেটিক আপনার শেষ সেভ করা তালিকাটি লক করে দেবে।
ধাপ ৩: চয়েস ফিলিং শেষ হওয়ার কয়েকদিন পর পর্ষদ সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশ করবে। আপনি কোন কলেজে সুযোগ পেলেন, তা এসএমএস এবং পোর্টালের মাধ্যমে জানতে পারবেন।
ধাপ ৪: সিট পাওয়ার পর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি ওই সিটে ভর্তি হবেন, নাকি পরের রাউন্ডে আরও ভালো কলেজের জন্য অপেক্ষা করবেন। ভর্তি হতে চাইলে ‘Seat Booking Fee’ জমা দিয়ে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে। আর যদি আপগ্রেড করতে চান, তবে ‘Auto-upgradation‘ অপশন সিলেক্ট করতে হবে।

আরও পড়ুনঃ ITI এবং পলিটেকনিক মেধাতালিকা কিভাবে তৈরি হয়?

Documents Required for WB ITI Polytechnic Admission 2026

কাউন্সেলিং বা ভর্তির সময় নিচের নথিপত্রগুলো অরিজিনাল এবং এক সেট ফটোকপি সঙ্গে রাখা বাধ্যতামূলক:
1. প্রভিশনাল মেরিট র‍্যাঙ্ক কার্ড।
2. মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড (বয়সের প্রমাণপত্র হিসেবে)।
3. ITI ‘M’ Group & Polytechnic: মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট/ ITI ‘E’ Group: অষ্টম শ্রেণি পাসের মার্কশিট।
4. কাস্ট সার্টিফিকেট।
5. আধার কার্ড।
6. সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি (৩-৪ কপি)।
7. ফিজিক্যালি চ্যালেঞ্জড সার্টিফিকেট (যদি থাকে)।
8. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র।
9. মেডিক্যাল ফিটনেস সার্টিফিকে ( ভর্তির সময় নির্দিষ্ট ফরম্যাটে জমা দিতে হয় (কলেজ থেকে জানিয়ে দেওয়া হবে)।

ITI E Group Merit List: Download Now

ITI M Group Merit List: Download Now

WB ITI Polytechnic Counselling Date 2026

WBSCVT এর তথ্য অনুযায়ী, এবছর কাউন্সেলিং ও চয়েস ফিলিং এর দিনক্ষণ নীচে দেওয়া হল:

  • চয়েস ফিলিং শুরু (সম্ভাব্য): ২০২৬ সালের অগাস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে।
  • প্রথম রাউন্ডের সিট অ্যালটমেন্ট: অগাস্টের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে।

সরকারি কলেজ পাওয়ার টিপস

আপনার র‍্যাঙ্ক যদি একটু পিছন দিকেও থাকে, তবুও সঠিক কৌশলে চয়েস ফিলিং করলে সরকারি কলেজ বা ভালো ট্রেড পাওয়া সম্ভব।

  • শুধুমাত্র নিজের জেলার কলেজ নয়, পাশের জেলার সরকারি কলেজগুলোকেও তালিকায় রাখুন।
  • ইলেকট্রিশিয়ান বা ফিটার এর মতো পপুলার ট্রেডের পাশাপাশি মেশিনিস্ট, ওয়েল্ডার বা টার্নার এর মতো ট্রেডগুলোও সিলেক্ট করুন। এগুলোর চাকরির বাজার যথেষ্ট ভালো।
  • গত বছরের কাট-অফ র‍্যাঙ্ক দেখে কলেজ সাজান।

আরও পড়ুনঃ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে ITI পাসদের পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ

Polytechnic 1st Year Merit List: Download Now

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *