এ বছরের SBI PO পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (SBI)-এর তরফে SBI PO প্রিলিমস পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ পেল (SBI PO Admit Card 2026)। মোট ১৫০০ শূন্যপদ পূরণের জন্য এস বি আই এবারের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। গত ১৮ জুন থেকে ৮ই জুলাই পর্যন্ত ফর্ম ফিলাপ চলেছিল। কথা ছিল আগস্ট মাসেই প্রিলিমস পরীক্ষা নেওয়া হবে। আর এবার সেই অনুযায়ী পরীক্ষার অনেক আগেই কল লেটার বা অ্যাডমিট কার্ড প্রকাশ করে দেওয়া হল। আবেদনকারীরা এখন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের নিজেদের অ্যাডমিট কার্ডগুলি ডাউনলোড করে নিতে পারবেন। পরীক্ষার্থীদের সুবিধার্থে সরাসরি ডাউনলোড লিংক নিচে দেওয়া হল।
| পরীক্ষার নাম | |
| নিয়োগকারী সংস্থা |
স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (State Bank of India – SBI)। |
| বিজ্ঞপ্তি নম্বর | |
| মোট শূন্যপদ | ১,৫০০টি। |
| অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ |
২২ জুলাই ২০২৬। |
| প্রিলিমস পরীক্ষার সম্ভাব্য তারিখ |
২ আগস্ট ২০২৬-এর ঠিক পরেই। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
SBI PO Prelims Exam Pattern
SBI PO Prelims পরীক্ষা অনলাইন কম্পিউটার ভিত্তিক পদ্ধতিতে নেওয়া হয়। মোট ১০০ নম্বরের হয়। পরীক্ষায় ১০০ টি এম সি কিউ টাইপ প্রশ্ন থাকে। সময় তাকে ১ ঘন্টা। পরীক্ষার প্রশ্ন থাকে নিম্নলিখিত বিষয়গুলি থেকে। প্রতি সেকশনের জন্য আলাদা আলাদা টাইমিং থাকে।
| Subject | Questions | Marks | Time |
| English Language | 40 | 40 | 20 Minutes |
| Quantitative Aptitude | 30 | 30 | 20 Minutes |
| Reasoning Ability | 30 | 30 | 20 Minute |
SBI PO Admit Card 2026 কিভাবে ডাউনলোড করবেন?
- প্রথমে ibpsreg.ibps.in লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে যান।
- লগ ইন উইন্ডো খুলবে।
- আপনার ভাষা নির্বাচন করুন (ইংরেজি বা হিন্দি)।
- রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর এবং পাসওয়ার্ড (জন্মতারিখ) DD-MM-YY ফরম্যাটে লিখুন।
- প্রদর্শিত সিকিউরিটি ক্যাপচা কোডটি সঠিকভাবে টাইপ করে ‘Login’ বা ‘Submit’ ক্লিক করুন।
আপনার অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখা যাবে। এটি ডাউনলোড করুন এবং একটি কালার প্রিন্টআউট বের করে রাখুন।
আরও পড়ুনঃ SBI PO Notification 2026 Download
অ্যাডমিট কার্ডে ভুল থাকলে কি করবেন?
ডাউনলোড করার পর অবশ্যই অ্যাডমিট কার্ডে নিজের নাম, ছবি, স্বাক্ষর ইত্যাদি বিষয়গুলি মনোযোগ দিয়ে চেক করুন। যদি কোনো তথ্য গরমিল থাকে তাহলে অবিলম্বে ব্যাংকের কেরিয়ার ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানান।
SBI PO Important Dates
- অনলাইন আবেদন প্রক্রিয়া: ১৮ জুন ২০২৬ থেকে ৮ জুলাই ২০২৬।
- পিইটি (PET) কল লেটার প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ (কেবলমাত্র আবেদনকারী SC/ST/OBC/PwBD প্রার্থীদের জন্য)।
- প্রিলিমস অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু: ২২ জুলাই ২০২৬।
- প্রিলিমস অ্যাডমিট কার্ড ডাউনলোডের শেষ তারিখ: ২ আগস্ট ২০২৬।
- প্রিলিমস পরীক্ষার তারিখ: আগস্ট ২০২৬।
- মেনস পরীক্ষা: সেপ্টেম্বরে (সম্ভাব্য)।
- ফেজ-৩ (ইন্টারভিউ ও গ্রুপ এক্সারসাইজ): অক্টোবর/নভেম্বরে (সম্ভাব্য)।
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন
