সপ্তম বেতন কমিশন গঠন করল রাজ্য সরকার! বিরাট ঘোষণা আসছে বেতন ও পেনশন বৃদ্ধি নিয়ে


পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত খুশির খবর! অবশেষে সপ্তম বেতন কমিশন গঠন করল রাজ্য সরকার (7th Pay Commission)। বুধবার, ২২ জুলাই নবান্নের অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি (Resolution No. 2657-F(P1)) মারফত অফিসিয়ালি এই কমিশন গঠনের কথা ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের কর্মচারীদের বেতন কাঠামো, মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের বর্তমান অবস্থা পর্যালোচনা করে কমিশন প্রয়োজনীয় পরিবর্তন সুপারিশ করবে। আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই বেতন ও পেনশন বৃদ্ধি নিয়ে বড়সড় সুখবর আসতে পারে।

রাজ্যে নতুন বেতন কমিশন লাগু করা নিয়ে অনেকদিন ধরেই রাজ্য সরকারি কর্মীরা সরকারের কাছে দাবি তুলে আসছিলেন। এবার অবশেষে তাদের সেই দাবি পূরণের পথে। ইতিমধ্যেই ২২ জুন রাজ্য বাজেটে সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বাড়িয়েছে রাজ্য সরকার, যা অক্টোবর থেকেই কার্যকর হবার কথা। এর ওপর যদি রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু হয় তবে এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে বেতন ও পেনশনের স্কেল।

সপ্তম বেতন কমিশনের গঠন

অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশাসনিক স্তরের মোট চারজন অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়ে এই কমিশন গঠন করা হয়েছে:
১. চেয়ারপার্সন: শ্রী অতনু চক্রবর্তী (IAS, অবসরপ্রাপ্ত) – ভারত সরকারের অর্থনৈতিক বিষয়াবলি বিভাগের প্রাক্তন সচিব।
২. সদস্য: ড. পার্থ মুখোপাধ্যায় – সেন্টার ফর পলিসি রিসার্চের (CPR) সিনিয়র ফেলো।
৩. সদস্য: ড. পার্থ প্রতিম পাল – ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM) কলকাতার অর্থনীতির অধ্যাপক।
৪. সদস্য সচিব: শ্রী দেবী প্রসাদ করণম (IAS) – পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের সচিব।

কমিশনের তদন্তে কোন কোন বিষয় থাকবে?

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী এবং পেনশনারদের সুরাহার জন্য সপ্তম বেতন কমিশন একাধিক দিক বিবেচনা করে দেখবে।

বেতন ও ভাতা সংশোধন

রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন কাঠামো, স্কেল এবং অন্যান্য ভাতা যেমন মহার্ঘ ভাতা, যাতায়াত ভাতা ইত্যাদির বর্তমান পরিস্থিতি বিবেচনা করা এবং প্রয়োজনীয় পরিবর্তন সুপারিশ করা।

আরও পড়ুনঃ রাজ্যে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ৫০০ টাকা বাড়ল

প্রমোশন নীতি ও ওয়ার্ক কালচার

কর্মচারীদের কাজের দক্ষতা, প্রশাসনিক দায়বদ্ধতা এবং কাজের গতি বাড়াতে পদোন্নতি নীতিতে প্রয়োজনীয় বদল আনা।
চাকরিতে মেধা ধরে রাখতে এবং ওয়ার্ক-লাইফ ব্যালেন্স সুনিশ্চিত করতে উপযুক্ত বেতন কাঠামো তৈরি করা।

পেনশনভোগীদের জন্য সুখবর

অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডেথ-কাম-রিটায়ারমেন্ট বেনিফিট, পেনশন সংশোধন এবং চিকিৎসা ভাতার সুযোগ-সুবিধা পর্যালোচনা করা।

অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের সাথে সামঞ্জস্য

কেন্দ্র সরকারের অষ্টম বেতন কমিশন (8th Central Pay Commission) যে নির্দেশিকা বা সিদ্ধান্ত নেবে, সেটির সঙ্গে সামঞ্জস্য রেখেই সুপারিশ তৈরি করবে কমিশন।

কারা সুবিধা পাবেন নতুন বেতন কমিশনের?

পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মরত সিংহভাগ কর্মচারীই এই কমিশনের সুপারিশের আওতাভুক্ত হবেন। তবে নির্দিষ্ট কিছু বিভাগকে এর বাইরে রাখা হয়েছে:

  • রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা, বোর্ড, কর্পোরেশন ও সংস্থাসমূহের কর্মীরা ও পেনশনাররা এর আওতায় সুবিধা পাবেন।
  • অন্যদিকে অল ইন্ডিয়া সার্ভিসেস (AIS)-এর সদস্য, পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিসের কর্মী এবং যেসব ক্ষেত্রে UGC, AICTE বা ICAR-এর বেতন কাঠামো প্রযোজ্য, তারা এই কমিশনের বেতন বৃদ্ধির সুবিধা পাবেন না।

আরও পড়ুনঃ রাজ্যের স্বাস্থ্যকর্মীদের ৫ হাজার টাকা বেতন বাড়ল

কবে রিপোর্ট জমা পড়বে?

বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিশন গঠনের দিন থেকে ৬ মাসের মধ্যে সরকারে কাছে তাদের চূড়ান্ত রিপোর্ট ও সুপারিশ পেশ করতে বলা হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনা করে রাজ্য সরকার এই সময়সীমা বাড়াতেও পারে। এও বলা হয়েছে যে জরুরি ভিত্তিতে কমিশন চাইলে পুরো রিপোর্ট পেশের আগেই অন্তর্বর্তীকালীন রিপোর্ট বা আংশিক সুপারিশ জমা দিতে পারবে।

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *