NMMS স্কলারশিপ 2026 | NMMS Scholarship for Class 8 Apply Online

NMMS স্কলারশিপ বা National Means cum Merit Scholarship হল স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ। আমাদের দেশের অনেক ছেলেমেয়েরাই টাকার অভাবে ক্লাস সেভেন – এইটের পর আর পড়তে পারে না। সেই কারণে স্কুলে ড্রপ আউটের সংখ্যা কমাতে ২০০৮ সালে জাতীয় শিক্ষা মন্ত্রক কর্তৃক এই বৃত্তি চালু করা হয়েছিল। প্রধানত শিক্ষার্থী নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই স্কলারশিপের সুবিধা পায়। প্রতি বছর কয়েক লক্ষ দরিদ্র মেধাবী শিক্ষার্থীর এই স্কলারশিপের মাধ্যমে পড়াশোনায় আর্থিক সাহায্য পায়। মাসিক ১ হাজার টাকা বৃত্তি দেওয়া হয় এখানে। আজকের এই প্রতিবেদনে আমরা এনএমএমএস (NMMS) স্কলারশিপের যোগ্যতা, আবেদনের নিয়ম, নির্বাচন পদ্ধতি ও আরো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব।

স্কলারশিপের নাম

NMMS স্কলারশিপ।

ধরন সরকারি।
প্রদানকারী সংস্থা

জাতীয় শিক্ষা মন্ত্রক।

সুবিধাভোগী

নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

টাকা

মাসিক ১ হাজার টাকা।

আবেদন পদ্ধতি।

অনলাইন ও অফলাইন

সময়সীমা
অফিসিয়াল ওয়েবসাইট

https://dsel.education.gov.in

NMMS স্কলারশিপ বৃত্তির পরিমাণ (NMMS Scholarship Amount)

নির্বাচিত ছাত্রছাত্রীরা এই প্রকল্পের অধীনে বার্ষিক ১২,০০০ টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়। প্রতি মাসে ১,০০০ টাকা করে দেওয়া হয়। নবম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটানা ৪ বছর এই টাকা পাওয়া যায়। অর্থাৎ একজন শিক্ষার্থী মোট ৪৮,০০০ টাকা সহায়তা পায়।

NMMS স্কলারশিপ আবেদনের যোগ্যতা (NMMS Scholarship Eligibility)

NMMSS স্কলারশিপের জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়:

  • আবেদনকারীকে অবশ্যই কোনো সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত (Government-aided) বা স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার স্কুলে বর্তমানে অষ্টম শ্রেণীতে নিয়মিত ছাত্র/ছাত্রী হিসেবে পড়াশোনা করতে হবে।
  • সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় কমপক্ষে ৫৫% নম্বর (SC/ST ছাত্রছাত্রীদের জন্য ৫০%) পেতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় সমস্ত উৎস মিলিয়ে ৩,৫০,০০০ টাকার বেশি হওয়া চলবে না।
  • যারা কেন্দ্রীয় বিদ্যালয় (KVS), জওহর নবোদয় বিদ্যালয় (JNV), সৈনিক স্কুল বা কোনো বেসরকারি স্কুলে (Private Schools) পড়াশোনা করছে, তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে না। এছাড়া রাজ্য সরকারের আবাসিক স্কুলের শিক্ষার্থীরাও (যেখানে থাকা-খাওয়ার সুবিধা আছে) এর যোগ্য নয়।

NMMS স্কলারশিপ আবেদন পদ্ধতি (NMMS Scholarship Application Process)

এনএমএমএস স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সাধারণত অনলাইন এবং অফলাইন, উভয় মাধ্যমেই হতে পারে।

  • প্রথমে আপনার স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করুন, কারণ অনেক রাজ্যে স্কুলের মাধ্যমেই আবেদন জমা দিতে হয়।
  • অনলাইন আবেদনের জন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP) বা রাজ্যের নির্দিষ্ট পোর্টালে (যেমন পশ্চিমবঙ্গের জন্য ‘Banglar Shiksha’ পোর্টাল) রেজিস্ট্রেশন করতে হবে।
  • প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
  • ফর্ম প্রিন্ট আউট করে স্কুলে জমা দিতে হবে ভেরিফিকেশনের জন্য।

NMMS স্কলারশিপ প্রয়োজনীয় নথিপত্র (NMMS Scholarship Required Documents)

আবেদন করার সময় নিম্নলিখিত নথিপত্রগুলো সাথে রাখা জরুরি:

  • সপ্তম শ্রেণীর মার্কশিট।
  • পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
  • জাতিগত শংসাপত্র (Caste Certificate), যদি প্রযোজ্য হয়।
  • প্রতিবন্ধী শিক্ষার্থীদের সার্টিফিকেট, যদি প্রযোজ্য হয়।
  • আবেদনকারীর আধার কার্ড।
  • ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার কপি (যেখানে অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড আছে)।

NMMS স্কলারশিপ রিনিউয়াল বা নবীকরণ (NMMS Scholarship Renewal Process)

নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই বৃত্তি রিনিউ করা যায়। এজন্য

  • শিক্ষার্থীকে প্রতিটি ক্লাসে প্রথমবারেই পাস করতে হবে।
  • নবম এবং একাদশ শ্রেণীতে কমপক্ষে ৫৫% নম্বর পেতে হবে (SC/ST দের জন্য ৫০%)।
  • দশম শ্রেণীতে কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে (SC/ST দের জন্য ৫৫%)।

NMMS স্কলারশিপ নির্বাচন পদ্ধতি (NMMS Scholarship Selection Process)

এই স্কলারশিপ পাওয়ার জন্য শিক্ষার্থীদের একটি রাজ্য পর্যায়ের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হয়। এই পরীক্ষাটি সাধারণত দুটি ধাপে বিভক্ত:

মেন্টাল অ্যাবিলিটি টেস্ট (Mental Ability Test – MAT)

এই অংশে শিক্ষার্থীদের মানসিক দক্ষতা যাচাই করা হয়। এখানে মোট ৯০টি বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) থাকে। এতে অ্যানালজি, ক্লাসিফিকেশন, নিউমেরিক্যাল সিরিজ এবং হিডেন ফিগার সম্পর্কিত প্রশ্ন থাকে।

স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট (Scholastic Aptitude Test – SAT)

এই অংশেও ৯০টি এমসিকিউ প্রশ্ন থাকে। প্রশ্নগুলো মূলত সপ্তম এবং অষ্টম শ্রেণীর পাঠ্যক্রম অনুযায়ী হয়। এর মধ্যে বিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং গণিত বিষয় অন্তর্ভুক্ত থাকে।

What is the pass mark for the NMMS exam?

প্রতিটি পরীক্ষায় আলাদাভাবে পাস করতে হয়। সাধারণ বিভাগের ছাত্রছাত্রীদের জন্য পাস মার্ক হলো ৪০%, আর সংরক্ষিত (SC/ST) শিক্ষার্থীদের জন্য ৩২%।

NMMS question Paper PDF free download West Bengal

NMMS স্কলারশিপ আবেদনের সময়সীমা (NMMS Scholarship Last Date)

এই স্কলারশিপে আবেদন প্রতিবছর নির্দিষ্ট সময়ে শুরু হয়। সঠিক সময়সীমার আপডেট পেতে নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *