বর্তমান যুগে দেশের শিক্ষিত যুব সম্প্রদায়ের কাছে কর্মসংস্থান একটি বড় চ্যালেঞ্জ। তাই বেকার যুবক-যুবতীদের পাশে দাঁড়াতে এবার কেন্দ্রীয় সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বিরাট উদ্যোগ নিয়েছে। লক্ষ লক্ষ বেকার ছেলেমেয়েকে কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে সরাসরি পাকা চাকরিতে প্রবেশের সুযোগ করে দেওয়া হচ্ছে। কম্পিউটার, আইটি, ফিন্যান্স সহ বর্তমানে চাহিদাসম্পন্ন বেশ কিছু কোর্সে ১ বছর থেকে ২ বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারি ঘোষণা অনুযায়ী, সম্পূর্ণ বিনামূল্যে আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এই ট্রেনিং করতে পারবেন। শুধু তাই নয়, এই ট্রেনিং চলাকালীন নির্বাচিত ট্রেনিদের প্রতিমাসে ১০০০ টাকা স্টাইপেন্ডও দেওয়া হবে। আজকের প্রতিবেদনে এই বিষয়ে বিশদে কথা বলব।
| সরকারি বিজ্ঞপ্তি নম্বর |
DGE-V-11011/06/2020-EE-III(S)। |
| পরিচালনাকারী সংস্থা |
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। |
| শিক্ষাগত যোগ্যতা |
ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস। |
| ট্রেনিং এর মেয়াদ |
১ বছর থেকে ২ ‘বছর। |
| আর্থিক সাহায্য |
প্রতি মাসে ১,০০০/- টাকা স্টাইপেন্ড। |
| আবেদন পদ্ধতি | অফলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.dge.gov.in |
কোন কোন কোর্সে ট্রেনিং হবে?
ভারত সরকারের এই বিশেষ স্কিমের আওতায় মোট ৯টি ভিন্ন ধরনের কোর্স বা প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে ৬টি কোর্স ১ বছর মেয়াদি এবং বাকি ৩টি কোর্স অত্যন্ত আধুনিক প্রযুক্তি নির্ভর স্বল্পমেয়াদি বা শর্ট-টার্ম কোর্স। কোর্সগুলি মূলত NIELIT (National Institute of Electronics & Information Technology)-এর মাধ্যমে পরিচালিত হবে।

১ বছর মেয়াদি দীর্ঘমেয়াদি কোর্সসমূহ (স্টাইপেন্ড যুক্ত)
- স্পেশাল কোচিং স্কিম: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা (যেমন- SSC, Banking ইত্যাদি)-র প্রস্তুতির জন্য বিশেষ গাইডেন্স।
- ‘O’ লেভেল আইটি কম্পিউটার ট্রেনিং।
- ‘O’ লেভেল কম্পিউটার হার্ডওয়্যার মেইনটেন্যান্স ট্রেনিং।
- অফিস অটোমেশন, অ্যাকাউন্টিং অ্যান্ড পাবলিশিং অ্যাসিস্ট্যান্ট।
- কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড বিজনেস অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েট।
- সাইবার সিকিউরড ওয়েব ডিজাইনিং/ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট।
২ মাস মেয়াদি স্বল্পমেয়াদি কোর্সসমূহ (স্টাইপেন্ড বিহীন)
- কোর্স অন কম্পিউটার কনসেপ্টস।
- ফাউন্ডেশন অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি।
- 3D প্রিন্টিং।
কারা আবেদন করতে পারবেন?
- স্পেশাল কোচিং স্কিমের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছর। অন্যান্য সমস্ত কোর্সের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর।
- সমস্ত কোর্সের জন্যই নূন্যতম উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- আবেদনকারী প্রার্থীর পারিবারিক বার্ষিক আয় ৩.০০ লক্ষ টাকা বা তার কম হতে হবে।
- মূলত এস সি/ এস টি প্রার্থীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
কোথায় কোথায় এই প্রশিক্ষণ দেওয়া হবে?
ভারত সরকারের এই বিশেষ জনকল্যাণমুখী প্রকল্প সারা দেশের মোট ২৫টি নির্দিষ্ট ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস সেন্টারে পরিচালনা করা হবে। কেন্দ্রগুলি হলো:
আইজল, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, দিল্লি, কলকাতা, গুয়াহাটি, হিসার, হায়দরাবাদ, ইম্ফল, জয়পুর, জম্মু, জবলপুর, জলন্ধর, জোয়াই, কানপুর, কোহিমা, নাগপুর, নাহরলাগুন (অরুণাচল প্রদেশ), পুদুচেরি, রাঁচি, সুরাট, তিরুবনন্তপুরম, উনা এবং বিশাখাপত্তনম।
আবেদন পদ্ধতি
আগ্রহী এবং যোগ্য SC/ST চাকরিপ্রার্থীদের অফলাইনে সংশ্লিষ্ট ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস সেন্টারে আবেদনপত্র জমা দিতে হবে।
- প্রথমে নীচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে ফর্মটি প্রিন্ট করে নিন।
- আবেদনপত্রে নাম, পিতার নাম, জন্মতারিখ, জাতি (SC নাকি ST), বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং NCS রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখুন।
- প্রয়োজনীয় নথিপত্রের সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স সংযুক্ত করুন।
- পোস্টের মাধ্যমে আপনার রিজিয়নের NCS অফিসের ঠিকানায় আবেদন পাঠিয়ে দিন।
পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য ঠিকানা:
National Career Service Centre for SC/STs, NCSC DA Building, Block – EN/81, Sector V, Salt Lake, Kolkata 700091, West Bengal.
প্রয়োজনীয় নথিপত্র
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
- আধার কার্ড।
- ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি।
- জাতিগত শংসাপত্র।
- পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
- এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা NCS পোর্টাল রেজিস্ট্রেশন নম্বর।
- ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
আবেদনের সময়সীমা
আবেদনের সময় সীমা সম্পর্কে বিস্তারিত ও বিশ্বস্ত তথ্য পেতে আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ করা হচ্ছে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.