পশ্চিমবঙ্গের All India Institute of Medical Sciences বা AIIMS কল্যাণী একটি স্বশাসিত এবং জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান। বর্তমানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা স্কিমের অধীনে AIIMS কল্যাণীতে বিভিন্ন পদে নিয়োগ করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ দিয়ে কাজের সুযোগ মিলবে। নিয়োগের পর মাসিক মোটা বেতন এবং থাকা খাওয়া ইত্যাদি সুবিধা আছে। আগ্রহী প্রার্থীরা দেরি না করে নিয়োগের বিস্তারিত বিবরণ আজকের প্রতিবেদনে দেখে নিন।
| প্রতিষ্ঠানের নাম | AIIMS কল্যাণী। |
| পদের নাম |
সিনিয়র রেসিডেন্ট এবং সিনিয়র ডেমনস্ট্রেটার। |
| বিভাগ |
সার্জিক্যাল, অঙ্কোলজি, কার্ডিওলজি, ইউরোলজি, অপথ্যালমোলজি, ডেন্টিস্ট্রি সহ বিভিন্ন ক্লিনিক্যাল এবং নন ক্লিনিক্যাল বিভাগ। |
| মোট শূন্যপদ |
১৩১ (UR- ২৮, OBC- ৬০, SC- ১৫, ST- ১১ এবং EWS- ১৭, PwD – ৪%)। |
| শিক্ষাগত যোগ্যতা |
বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন। |
| আবেদন মাধ্যম | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
পদের ধরন অনুযায়ী যোগ্যতার মাপকাঠি ভিন্ন:
- মেডিকেল বিভাগ (সিনিয়র রেসিডেন্ট): আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে MD/MS/DNB ডিগ্রী পাস হতে হবে।
- নন-মেডিকেল (সিনিয়র ডেমোনস্ট্রেটর): অ্যানাটমি, ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে M.Sc. এবং সেই সঙ্গে Ph.D. ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
বয়সসীমা
এই চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা আবেদনের শেষ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
বেতন স্কেল
এক্ষেত্রে প্রার্থীদের তিন বছরের চুক্তিতে কাজে নিয়োগ করা হবে। চুক্তির মেয়াদ চলাকালীন প্রতিমাসে ১৫৬০০ থেকে ৩৯১০০ টাকা বেতন প্রদান করা হবে। এর সঙ্গে গ্রস পে ৬৬০০ টাকা হবে।
আবেদন প্রক্রিয়া
আবেদন করার পুরো প্রক্রিয়াটি অনলাইন পোর্টালে সম্পন্ন করতে হবে,
- এজন্য প্রথমে আবেদন ফি NEFT এর মাধ্যমে জমা করে পেমেন্ট রিসিপ্ট টি কাছে রাখতে হবে।
- এই লিংকে ক্লিক করে গুগল ফর্ম ফিলাপ করতে হবে।
- আবেদনের সময় প্রয়োজনীয় নথিপত্র যেমন পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার, পেমেন্ট রিসিট কপি ইত্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবকিছু হয়ে গেলে আবেদন সাবমিট করে দিতে হবে।
আবেদন ফি
- জেনারেল/ওবিসি/ইডব্লিউএস: ১,০০০ টাকা।
- এসসি/এসটি: কোনো আবেদন ফি লাগবে না।
আবেদন ফি জমা দেওয়ার ঠিকানা
AIIMS KALYANI INTERNAL RESOURCES ACCOUNT,
অ্যাকাউন্ট নম্বর: 41277688529,
IFSC: SBIN0063963
নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারী প্রার্থীদের একটি ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্যতা যাচাই করে কাজে নিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ রাষ্ট্রায়ত্ত সংস্থায় ইঞ্জিনিয়ার নিয়োগ, শুরুতেই ৩০ হাজার টাকা বেতন
ইন্টারভিউয়ের স্থান
একাডেমিক ব্লক-১, এমস কল্যাণী, পিন- ৭৪১ ২৪৫।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: ৮ই মে ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ১৫ মে, ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।
- ইন্টারভিউয়ের তারিখ: ২৬ মে, ২৮ মে এবং ২৯ মে, ২০২৬।
- সময়: প্রতিদিন সকাল ৯:৩০ থেকে।
হেল্পলাইন
এই নিয়োগের ক্ষেত্রে কোনো জিজ্ঞাসা থাকলে সরাসরি ইমেল করুন: [email protected]
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন![]()