ANM GNM Practice Set (7) in Bengali 2026 | নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট


ANM GNM Practice Set (7) in Bengali 2026: আসন্ন ANM GNM পরীক্ষার জন্য Exam Bangla Publication -এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিদিন গুরুত্ত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষার্থীরা এই সেটগুলির PDF নীচে ডাউনলোড করে নিতে পারবে। নিয়মিতভাবে এই সাজেস্টিভ প্রশ্নোত্তর প্র্যাকটিস করলে প্রস্তুতি আরো ভালো হবে।

পরীক্ষার নাম
পরিচালনাকারী বোর্ড

West Bengal Joint Entrance Board (WBJEEB)।

পরীক্ষার মোড অফলাইন।
মোট নম্বর ১১৫।
মোট প্রশ্ন সংখ্যা ১০০।
সময় 1.5 ঘন্টা।
বিষয়

ক্যাটেগরি ১ – জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, রিজনিং, ইংরেজি, জিকে।

ক্যাটেগরি ২ – জীবন বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান।

নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট

নার্সিং পরীক্ষার জন্য লেটেস্ট সিলেবাস এবং বিগত বছরের প্রশ্নপত্রের ট্রেন্ড বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরি করা হয়েছে। প্রতিদিন মোট ২০ টি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে এই প্র্যাকটিস সেট গুলিতে আলোচনা করা হয়। এগুলির PDF সরাসরি নিজের মোবাইলে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন। লিঙ্ক নীচে👇

ANM GNM Practice Set (7)

1. পাঁচ জগৎ শ্রেণিবিন্যাস কে করেন?
[A] ক্যানডোল
[B] লিনিয়াস
[C] হুইটেকার
[D] ডারউইন
উত্তরঃ [C] হুইটেকার

2. ELISA পদ্ধতিতে কোন রোগ নির্ণয় করা হয়?
[A] এইডস
[B] ক্যানসার
[C] যক্ষা
[D] কুষ্ঠ
উত্তরঃ [A] এইডস

3. কোন উদ্ভিদের দেহে প্রথম সংবহন কলাতন্ত্র সৃষ্টি হয়?
[A] ব্রায়োফাইট
[B] টেরিডোফাইটা
[C] অ্যালগি
[D] জিমনোস্পার্ম
উত্তরঃ [B] টেরিডোফাইটা

4. বৃক্কের প্রধান কাজ কোনটি?
[A] কার্বন ডাই অক্সাইড কে দেহের বাইরে বের করা
[B] দেহ থেকে বর্জ্য পদার্থ বের করা
[C] পাচনের সহায়তা করা
[D] দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা
উত্তরঃ [B] দেহ থেকে বর্জ্য পদার্থ বের করা

5. প্রেসবায়োপিয়া রোগে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়?
[A] উত্তল
[B] অবতল
[C] বাইফোকাল
[D] কোনোটিই নয়
উত্তরঃ [C] বাইফোকাল

6. কুনোব্যাঙ কোন শ্রেণির প্রাণী?
[A] অ্যাভিস
[B] রেপ্টিলিয়া
[C] অ্যাম্ফিবিয়া
[D] ম্যামেলিয়া
উত্তরঃ [C] অ্যাম্ফিবিয়া

আরও পড়ুনঃ ANM GNM Practice Set (6)

7. কোন দশা কে বিপাকীয় দশা বলে?
[A] প্রোফেজ
[B] অ্যানাফেজ
[C] টেলোফেজ
[D] ইন্টারফেজ
উত্তরঃ [D] ইন্টারফেজ

8. প্রকরণ চলন কোন উদ্ভিদে দেখা যায়?
[A] বনচাঁড়াল
[B] লজ্জাবতী
[C] কলসপত্রী
[D] সূর্যমুখী
উত্তরঃ [A] বনচাঁড়াল

9. সালোকসংশ্লেষ এর সময় জলের কি হয়?
[A] জারণ
[B] বিজারণ
[C] উভয়ই
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] জারণ

10. পাটতন্তু কি ধরনের কলা?
[A] প্যারেনকাইমা
[B] কোলেনকাইমা
[C] স্ক্লেরেনকাইমা
[D] ফ্লোয়েম
উত্তরঃ [C] স্ক্লেরেনকাইমা

11. ইলিশ মাছ সাধারণত কোথায় ডিম পাড়ে?
[A] সমুদ্রের জলে
[B] নদীর জলে
[C] হ্রদের জলে
[D] পুকুরের জলে
উত্তরঃ [B] নদীর জলে

12. মানবদেহের সবচেয়ে বড় পেশিটি কোথায় অবস্থিত?
[A] কোমর
[B] পা
[C] পিঠ
[D] পেট
উত্তরঃ [A] কোমর

13. ক্যাথোড রশ্মি কোন আধানযুক্ত?
[A] ধনাত্মক
[B] ঋণাত্মক
[C] নিস্তড়িৎ
[D] কোনোটিই নয়
উত্তরঃ [B] ঋণাত্মক

14. দন্ত চিকিৎসকেরা দাঁত পরীক্ষার সময় কোন দর্পণ ব্যবহার করেন?
[A] উত্তল
[B] অবতল
[C] সমতল
[D] কোনোটিই নয়
উত্তরঃ [B] অবতল

15. PVC এর মনোমার কোনটি?
[A] পলিথিন
[B] ইথিলিন
[C] ভিনাইল ক্লোরাইড
[D] টেট্রাফ্লুরোইথিলিন
উত্তরঃ [C] ভিনাইল ক্লোরাইড

16. দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত সমযোজী যৌগ কোনটি?
[A] জল
[B] কাপড় কাচার সোডা
[C] ফটকিরি
[D] ইউরিয়া
উত্তরঃ [A] জল

👇 ANM GNM পরীক্ষার জন্য সেরা বই 👇
👉 এই নতুন এডিশনে নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্রশ্ন এবং তাদের সঠিক উত্তরের সঙ্গে থাকছে প্রতিটি উত্তরের বিস্তারিত ব্যাখ্যা, যা বিষয়গুলি আরও সহজ করবে পাঠকের বোঝার জন্য ।
ANM GNM Practice Set in Bengali

17. রাত্রিতে নীল আলোয় আলোকিত কোনো ঘরে লাল জবা ফুলকে কি রংয়ের দেখাবে?
[A] কালো
[B] লাল
[C] নীল
[D] সাদা
উত্তরঃ [A] কালো

18. জাতীয় বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত?
[A] হুগলি
[B] কোচবিহার
[C] দার্জিলিং
[D] হাওড়া
উত্তরঃ [D] হাওড়া

19. পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক নাড়ির স্পন্দন মিনিটে কতবার?
[A] 52
[B] 72
[C] 92
[D] 98
উত্তরঃ [B] 72

20. অক্টোপাসের কতগুলি হৃদপিণ্ড থাকে?
[A] 1 টি
[B] 2 টি
[C] 3 টি
[D] 4 টি
উত্তরঃ [C] 3 টি

এই প্র্যাকটিস সেটটি পিডিএফ ফর্মে ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ Download Now

টেলিগ্রাম গ্রুপ:

ANM GNM পরীক্ষার সব আপডেটের জন্য আমাদের WhatsApp Group জয়েন করুন –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *