JMS Trust Scholarship 2026: জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপে আবেদন শুরু, প্রতিমাসে ১০০০ টাকা মিলবে


পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য সুখবর। সম্প্রতি JMS Trust Scholarship 2026 বা জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপে ২০২৬ সালের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রতিবছর পশ্চিমবঙ্গের হাজার হাজার পড়ুয়া এই স্কলারশিপে আবেদন করে সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত মাসিক বৃত্তি পায়। নূন্যতম অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করা যায়। যে সমস্ত আগ্রহী শিক্ষার্থীরা এখানে আবেদন করতে চাও তারা অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করতে পারো। অফলাইন আবেদনের ফর্মটি নিচে দেওয়া হয়েছে। তবে আগে প্রতিবেদনটি পরে বিস্তারিত জেনে নাও।

  • স্কলারশিপ: জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ।
  • বছর: ২০২৬।
  • ধরন: বেসরকারি।
  • প্রদানকারী সংস্থা: জে এম শেঠিয়া চ্যারিটেবল ট্রাস্ট।
  • ক্লাস: নবম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত।
  • টাকার পরিমাণ: ৪৮০০ থেকে ১২ হাজার।
  • আবেদন পদ্ধতি: অনলাইন এবং অফলাইন।
  • আবেদনের সময়সীমা: শুরু হয়েছে।
  • অফিসিয়াল ওয়েবসাইট: http://www.jmsethiatrust.org

JMS Trust Scholarship 2026 Eligibility Criteria

  1. জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপে আবেদন করতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের ন্যূনতম ৭৫ শতাংশ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নূন্যতম ৬০ শতাংশ নম্বর লাগে।
  2. যে কোন রেগুলার বা ডিসটেন্স কোর্সের পড়ুয়ারা এই স্কলারশিপ পেতে পারে।
  3. শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ ২০ হাজার টাকার বেশি হওয়া যাবেনা।

JMS Trust Scholarship 2026 Amount

জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপে নবম শ্রেণীর পড়ুয়াদের ন্যূনতম মাসিক ৪০০ টাকা থেকে শুরু করে স্নাতকোত্তর প্রফেশনাল কোর্সের পড়ুয়াদের ১০০০ টাকা পর্যন্ত মাসিক বৃত্তি দেওয়া হয়। আরো বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন।

আরও পড়ুন: জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ 2026: কোন ক্লাসে কত টাকা পাওয়া যায়? কত নম্বর লাগে?

JMS Trust Scholarship 2026 Documents Required

আবেদন করার সময় নিচের নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

  1. শেষ উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট।
  2. বর্তমান শিক্ষাবর্ষে ভর্তির রশিদ বা ফি বুক।
  3. পারিবারিক আয়ের শংসাপত্র।
  4. পাসপোর্ট সাইজ ছবি।
  5. আধার কার্ড বা পরিচয়পত্র।
  6. ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি।

JMS Trust Scholarship 2026 Application Process

জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপের আবেদন প্রক্রিয়া মূলত অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমেই হয়ে থাকে। তবে বর্তমানে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদনই বেশি গ্রহণ করা হয়।

অনলাইন আবেদন

  1. প্রথমে jmsethiatrust.org ওয়েবসাইটে যাও।
  2. New Registration এ ক্লিক করে নিজের নাম, জন্ম তারিখ, ইমেল আইডি, ফোন নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করে নাও।
  3. রেজিস্ট্রেশনের পর প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করে আবেদনপত্র পূরণ করে ফেলো।
  4. উপরের নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড অরো।
  5. অ্যাপ্লিকেশন যাচাই করে নিয়ে সাবমিট করো।

অফলাইন আবেদন

  1. প্রথমে jmsethiatrust.org ওয়েবসাইটে যাও।
  2. ‘Scholarship’ সেকশনে গিয়ে আবেদনপত্র বা Application Form ডাউনলোড করে প্রিন্ট করে নাও।
  3. ফর্মে নাম, ঠিকানা, শিক্ষা ও পারিবারিক আয়ের তথ্য সঠিকভাবে লেখ।
  4. প্রয়োজনীয় সব নথিপত্র এবং মার্কশিটের কপি ফর্মের সাথে যুক্ত করো।
  5. আবেদনপত্রটি নীচের ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠিয়ে দাও।

ঠিকানা:

J.M. Sethia Charitable Trust,133, Biplabi Rash Behari Basu Road, 2nd Floor, Kolkata – 700001.

আরও পড়ুন: মাধ্যমিক পাসে এই ১০ টি স্কলারশিপে আবেদন করলেই মাসিক ১০০০ টাকা

JMS Trust Scholarship 2026 Last Date

জে এম শেঠিয়া স্কলারশিপে এবছরের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী ৩১ জুলাই, ২০২৬ পর্যন্ত আবেদন চলবে। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো অরা জরুরি।

JMS Trust Scholarship 2026 Application Form Download

Application Form: Click here

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *