যারা নাসিং নিয়ে সরকারি ক্ষেত্রে কেরিয়ার গড়তে চান, সেইসব চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেস বা AIIMS NORCET 11 পরীক্ষার মাধ্যমে ২২১৮ নার্স নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। NORCET এর সম্পূর্ণ নাম Nursing Officer Recruitment Common Eligibility Test, যার মাধ্যমে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তে এইমসের হাসপাতালগুলোতে নার্সিং প্রার্থীদের নিয়োগ করা হয়। এবছরের পরীক্ষার মাধ্যমে AIIMS Patna, AIIMS Kalyani, AIIMS Bhubaneswar সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি হাসপাতালে নার্সিং অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। নীচে আবেদনের যোগ্যতা, প্রক্রিয়া, পরীক্ষার সিলেবাস ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য বিশদে আলোচনা করা হলো।
| সংস্থার নাম | AIIMS |
| পরীক্ষার নাম | NORCET-11 |
| পদের নাম |
নার্সিং অফিসার (Group-B)। |
| মোট শূন্যপদ | ২২১৮টি। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
শূন্যপদের বিবরণ
| ক্যাটেগরি | মোট শূন্যপদ |
| UR | ৮৯৯ |
| OBC (NCL) | ৫৯৯ |
| SC | ৩২৩ |
| ST | ১৫৭ |
| EWS | ২৪০ |
| মোট | ২২১৮ |
AIIMS NORCET 11 Eligibility Criteria
AIIMS NORCET-11 পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতার যেকোনো একটি থাকতে হবে:
- স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে B.Sc. (Hons.) Nursing / B.Sc. Nursing অথবা Post-Basic B.Sc. Nursing পাস হতে হবে।
- কোনো রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলের অধীনে নার্স এবং মিডওয়াইফ হিসেবে নিবন্ধিত হতে হবে।
অথবা
- স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে General Nursing Midwifery (GNM) ডিপ্লোমা পাস হতে হবে।
- রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলে নার্স ও মিডওয়াইফ হিসেবে রেজিস্ট্রেশন থাকতে হবে।
- কোর্স শেষ এবং রেজিস্ট্রেশনের পর ন্যূনতম ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
AIIMS NORCET 11 Age Limit
সাধারণত ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকলেই এই পরীক্ষার জন্য আবেদন করা যায়। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত বিভাগের প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে:
- SC / ST: ৫ বছর
- OBC: ৩ বছর
- PwBD: ১০ বছর
- Ex-Servicemen: সামরিক সেবার মেয়াদ + ৩ বছর
AIIMS Nursing Officer Salary Structure
নিয়োগপ্রাপ্তদের ৭ম বেতন কমিশন অনুযায়ী মূল বেতন ৪৪,৯০০ টাকা থেকে শুরু হবে। এর সাথে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী অন্যান্য মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), চিকিৎসা ভাতা (MA) ও অন্যান্য সরকারি ভাতা যুক্ত হবে। সব মিলিয়ে প্রথমে মাসিক গ্রস স্যালারি ৭০,০০০ থেকে ৮৫,০০০ টাকা হবে।
আরও পড়ুনঃ AAI তে স্নাতক পাসে জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ
AIIMS NORCET 11 Apply Online
এই পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।
- প্রথমে এইমসের অফিসিয়াল ওয়েবসাইটে যান: www.aiimsexams.ac.in
- ‘Recruitment’ ট্যাবে গিয়ে NORCET-11 অপশনে ক্লিক করুন।
- প্রার্থীরা নতুন হলে ওয়ান টাইম রেজিস্ট্রেশন (OTR) সম্পন্ন করে নিন। আর পুরনো হলে আগের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন।
- নির্দিষ্ট আবেদনের লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করুন।
- পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর এবং লেফট থাম্ব ইমপ্রেশন আপলোড করুন।
- আবেদন ফি জমা দিন।
- ফর্ম প্রিভিউ করে নিয়ে সাবমিট করে দিন।
AIIMS NORCET 11 Application Fee
- General / OBC প্রার্থী: ৩,০০০ টাকা
- SC / ST / EWS প্রার্থী: ২,৪০০ টাকা
- PwBD (প্রতিবন্ধী) প্রার্থী: কোনো আবেদন ফি লাগবে না (সম্পূর্ণ ছাড়)
বিশেষ দ্রষ্টব্য: SC/ST প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষায় উপস্থিত হলে ফলাফল প্রকাশের পর যাচাইকরণ শেষে আবেদনের ফি ফেরত দেওয়া হবে।
AIIMS NORCET 11 Exam Pattern
এই পরীক্ষা দুটি ধাপে নেওয়া হবে:
স্টেজ-১: NORCET Preliminary
এই পরীক্ষা অনলাইনে কম্পিউটার ভিত্তিক পদ্ধতিতে নেওয়া হবে। পরীক্ষার ডিটেলস নীচে দেওয়া হল,
- সময়: ৯০ মিনিট।
- প্রশ্ন: ১০০টি MCQ (১০০ নম্বর)।
- বিষয়: জেনারেল নলেজ ও অ্যাপটিটিউড (২০টি প্রশ্ন), নার্সিং সাবজেক্ট (৮০টি প্রশ্ন)।
- নেগেটিভ মার্কিং: প্রতি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর কাটা যাবে।
- সেকশনাল টাইম: মোট ৫ টি সেকশন থাকবে। প্রতি সেকশনের জন্য ১৮ মিনিট বরাদ্দ থাকবে।
- কোয়ালিফাইং মার্কস: এই পরীক্ষায় UR/ EWS দের নূন্যতম ৫০ শতাংশ, OBC দের নূন্যতম ৪৫ শতাংশ, SC এবং ST দের নোনা তোমার ৪০ শতাংশ নম্বর পেয়ে কোয়ালিফাই করতে হবে।
স্টেজ-২: NORCET Mains
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডাকা হবে পরবর্তী ধাপ অর্থাৎ মেইন পরীক্ষার জন্য। মেন পরীক্ষার সমস্ত বিবরণ নিচে দেওয়া হল।
- সময়: ১৮০ মিনিট (৩ ঘণ্টা)।
- প্রশ্ন: ১৬০টি MCQ (১৬০ নম্বর)।
- বিষয়: এখানে নার্সিং স্কিল ও কেস সিনারিও-ভিত্তিক প্রশ্ন থাকবে।
- নেগেটিভ মার্কিং: ১/৩ নম্বর।
- সেকশনাল টাইম: ৪৫ মিনিটের ৪টি বিভাগ থাকবে।
- কোয়ালিফাইং মার্কস: এই পরীক্ষায় UR/ EWS দের নূন্যতম ৫০ শতাংশ, OBC দের নূন্যতম ৪৫ শতাংশ, SC এবং ST দের নোনা তোমার ৪০ শতাংশ নম্বর পেয়ে কোয়ালিফাই করতে হবে।
AIIMS NORCET 11 Important Dates
- অনলাইন আবেদন শুরু: ২৪ জুলাই, ২০২৬।
- অনলাইন আবেদনের শেষ তারিখ: ১৩ আগস্ট, ২০২৬ (বিকাল ৫:০০ টা পর্যন্ত)।
- এনওসি (NOC) আপলোডের শেষ তারিখ: ১৮ আগস্ট, ২০২৬।
- আবেদন ফর্মের স্ট্যাটাস প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬।
- পরীক্ষার শহরের তথ্য প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬।
- অ্যাডমিট কার্ড আপলোড: ৯ সেপ্টেম্বর, ২০২৬।
- স্টেজ-১ (Preliminary) পরীক্ষা: ১২ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার)।
- স্টেজ-২ (Mains) পরীক্ষা: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ (বুধবার)।
আরও পড়ুনঃ ভারতীয় সেনাবাহিনীতে NCC প্রার্থীদের ইন্টারভিউ দিয়ে নিয়োগ
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন