ভারত ডাইনামিক্সে ১৪৭ অ্যাপ্রেন্টিস নিয়োগ, প্রতি মাসে ১২ হাজার টাকা স্টাইপেন্ড মিলবে


ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ প্রথম সারির সংস্থা ভারত ডাইনামিক্সে ১৪৭ অ্যাপ্রেন্টিস নিয়োগ করার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে (BDL Apprentice Recruitment 2026)। নির্বাচিত প্রার্থীদের ১৯৬১ সালের অ্যাপ্রেন্টিস আইন অনুযায়ী ১ বছরের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১২ হাজার টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং পাসে ভালো সরকারি চাকরির সন্ধান করছেন, তবে এটি আপনার জন্য সেরা সুযোগ। নিচে বিস্তারিতভাবে যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও নিয়োগ সংক্রান্ত নানান তথ্য জানানো হল।

অফিসিয়াল বিজ্ঞপ্তি

(Advt.No: BDL/0183/04/GRADUATE & DIPLOMA)

নিয়োগকারী সংস্থা

ভারত ডাইনামিক্স লিমিটেড (BDL)।

পদের নাম

গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস।

আবেদন পদ্ধতি অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট http://bdl-india.in

শূন্যপদের বিবরণ

ট্রেড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস

ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস

সিভিল ইঞ্জিনিয়ারিং (Civil Engg.)
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স (EEE)
ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন (ECE) ৪৩
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Mechanical Engg.) ৬৯ ১৩
কম্পিউটার সায়েন্স / আইটি (CSE/IT)

ডিপ্লোমা ইন কম্পিউটার্স অ্যান্ড কমার্শিয়াল প্র্যাকটিস (DCCP)

মোট শূন্যপদ ১২২ ২৫

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

  • গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম B.E. বা B.Tech ডিগ্রি পাস করে থাকতে হবে।
  • ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: স্বীকৃত কোনো টেকনিক্যাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে।

আরও পড়ুনঃ রেলে ৪ হাজারের বেশি জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ

স্টাইপেন্ড

প্রশিক্ষণ চলাকালীন নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড দেওয়া হবে:

  • গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: প্রতি মাসে ১২,৩০০ টাকা।
  • ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: প্রতি মাসে ১০,৯০০ টাকা।

কিভাবে আবেদন করবেন?

  • প্রথমে প্রার্থীদের জাতীয় অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের (NATS) অফিসিয়াল পোর্টালে https://nats.education.gov.in/regular_student.php যেতে হবে এবং স্টুডেন্ট হিসেবে পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে।
  • রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত Enrollment ID-সহ নিজের আপডেট করা CV ইমেইল করতে হবে বিডিএল-এর অফিসিয়াল ইমেইল আইডিতে: [email protected]

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থী বাছাই কিভাবে করা হবে, তা নিয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়নি। বিস্তারিত জানতে আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হচ্ছে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু: ২৪ জুলাই ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ৬ আগস্ট, ২০২৬।

হেল্পলাইন নম্বর

আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা বা তথ্যের জন্য হেল্পলাইন নম্বর 040-24587917 এ যোগাযোগ করা যেতে পারে।

আরও পড়ুনঃ NMDC স্টিল লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *