রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিতে পিএইচডি (Ph.D.) ভর্তি প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন এলো। এবার থেকে পিএইচডি ভর্তিতে বন্ধ হল প্রবেশিকা পরীক্ষা। সম্প্রতি রাজ্য সরকারের উচ্চশিক্ষা বিভাগ জানিয়েছে, পিএইচডি ভর্তির জন্য আর আলাদা করে কোনো নিজস্ব প্রবেশিকা পরীক্ষা বা রিচার্চ এন্ট্রান্স টেস্ট (RET/PAT) নেওয়া যাবে না। নতুন নির্দেশিকা অনুযায়ী, জাতীয় স্তরের পরীক্ষা যেমন UGC-NET, UGC-CSIR NET, GATE, CEED এবং এই ধরনের সমমানের জাতীয় প্রবেশিকা পরীক্ষার স্কোর ও ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করেই পিএইচডিতে ভর্তি নিতে হবে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের হাজার হাজার PhD শিক্ষার্থীদের হয়রানি যেমন কমবে, তেমনই উচ্চশিক্ষার ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি বিকাশ ভবন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি (No. 1178(45)-Edn (U)/HED-12016(21)/11/2026-UNV SEC-Dept. of HE, তারিখ: ০৩.০৮.২০২৬) অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ থেকেই রাজ্যর বিশ্ববিদ্যালয়গুলিতে এই আইন বলবৎ করা হতে চলেছে। জানানো হয়েছে, সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অনুদানপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠানগুলিতে এই নিয়ম কার্যকর হবে।
কেন এই সিদ্ধান্ত?
ইউজিসির ২০২২ সালের নিয়ম (Minimum Standards and Procedure for Award of Ph.D. Degree Regulations, 2022) এবং জাতীয় শিক্ষানীতি ২০২০ (NEP 2020)-এর সাথে সামঞ্জস্য রেখেই এই নির্দেশ জারি করেছে রাজ্য সরকার।
উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান তাদের নিজস্ব নিয়মে আলাদা আলাদা পিএইচডি এন্ট্রান্স টেস্ট আয়োজন করে আসছিল। এর ফলে:
- প্রার্থীরা বারবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা দিতে গিয়ে চরম সমস্যায় পড়তেন।
- পরীক্ষার ফি এবং যাতায়াতের খরচ বাবদ বিপুল টাকা অপচয় হতো।
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মান ও প্রশ্নের ধারায় পার্থক্যের কারণে কোনো ইউনিফর্মিটি থাকত না।
- নতুন এই নির্দেশিকার মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় সমতা, স্বচ্ছতা এবং উচ্চশিক্ষার মান নিশ্চিত করা সম্ভব হবে।
আরও পড়ুনঃ নেতাজী মুক্ত বিশ্ববিদ্যালয়ে UG PG কোর্সে ভর্তি শুরু
কিভাবে ভর্তি হবে?
এরপর থেকে কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান পিএইচডি ভর্তির জন্য আলাদা করে কোনো Ph.D. Admission Test (PAT), Research Entrance Test (RET) বা Research Eligibility Test (RET)-এর বিজ্ঞপ্তি বা পরীক্ষা আয়োজন করতে পারবে না।
- পিএইচডি ভর্তির প্রাথমিক ভিত্তি হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোকে বাধ্যতামূলকভাবে UGC-NET / UGC-CSIR NET / GATE / CEED বা সমমানের জাতীয় স্তরের পরীক্ষার স্কোর গ্রহণ করতে হবে।
- জাতীয় প্রবেশিকা পরীক্ষার স্কোরের পাশাপাশি প্রার্থীদের মৌখিক ইন্টারভিউয়ের মাধ্যমে পিএইচডিতে চূড়ান্ত নির্বাচন সম্পন্ন করা হবে।
শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন
