দেশের কোটি কোটি কৃষকের জন্য বড় সুখবর। প্রধানমন্ত্রী বা পিএম কিষান সম্মান নিধি ২৪তম কিস্তি কবে আসবে (PM Kisan 24th Installment)? তা অবশেষে জানা গেল। পিএম কিষান সম্মান নিধি যোজনায় বছরে তিনটি কিস্তিতে ২ হাজার টাকা করে প্রদান করা হয়। এ বছর প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। সকলে এখন প্রতীক্ষায় রয়েছেন এই বছরের দ্বিতীয় কিস্তি অর্থাৎ প্রকল্পের ২৪ তম কিস্তির টাকার জন্য। কেন্দ্রের নিয়ম অনুযায়ী আগস্ট থেকে নভেম্বরের মধ্যে প্রতিবছর দ্বিতীয় কিস্তির টাকা ঢোকে। সেই অনুযায়ী এবারও ২৪ তম কিস্তি খুব শীঘ্রই ঢুকতে চলেছে। কবে নাগাদ কৃষকরা অ্যাকাউন্টে এই টাকা পাবেন? কাদের অ্যাকাউন্টে এবারের কিস্তি ঢুকবে না? ইত্যাদি নিয়ে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ আপডেট মিলেছে। বিস্তারিত তথ্য নিচে দেখুন।
| প্রকল্পের নাম |
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM-KISAN)। |
| কিস্তির নম্বর |
২৪তম কিস্তি (24th Installment)। |
| প্রাপ্য অর্থ |
প্রতি কিস্তিতে ২,০০০ টাকা (বছরে মোট ৩টি কিস্তিতে ৬,০০০ টাকা)। |
| দ্বিতীয় কিস্তির নির্ধারিত সময় |
আগস্ট থেকে নভেম্বরের মধ্যে দেওয়া হয়। |
| পদ্ধতি |
ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) এর মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। |
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan)
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি হলো ভারতের কৃষকদের জন্য চালু করা কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্প। ছোট ও প্রান্তিক কৃষকদের চাষবাসের খরচ মেটাতে এবং বীজ, সার, কীটনাশক কেনার ক্ষেত্রে সহায়তা করতে সরকার এই প্রকল্প চালু করে। এখন পর্যন্ত কেন্দ্র সরকার মোট ২৩টি কিস্তির মাধ্যমে ৪.২৮ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছে। আগামী দিনে আরো যোগ্য কৃষককে এর আওতায় নথিভুক্ত করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
PM Kisan-এর ২৪তম কিস্তির টাকা কবে জমা হতে পারে?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের নিয়ম অনুযায়ী, প্রতি চার মাস অন্তর ১টি করে কিস্তি প্রকাশ করা হয়। সাধারণত বছরে তিনটি প্রধান সময়সীমায় এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়:
- প্রথম কিস্তি: এপ্রিল থেকে জুলাই
- দ্বিতীয় কিস্তি: আগস্ট থেকে নভেম্বর
- তৃতীয় কিস্তি: ডিসেম্বর থেকে মার্চ
বিভিন্ন অভ্যন্তরীণ রিপোর্ট এবং সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্র সরকার ২০২৬ সালের অক্টোবর মাসের মধ্যে ২৪তম কিস্তির টাকা বিতরণ করতে পারে। যদিও কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে এখনো কোনো নির্দিষ্ট তারিখের অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ও প্রশাসনিক প্রস্তুতি জোরকদমে চলছে।
আরও পড়ুনঃ কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন চলছে, কি ডকুমেন্টস লাগবে?
কারা ২৪ তম কিস্তি পাবেন না?
প্রধানমন্ত্রী বা পিএম কিষান সম্মান নিধি প্রকল্পে কেবল যোগ্য আবেদনকারীদের সুবিধা দেওয়ার জন্য নিয়মিত যাচাই-বাছাই করা হয়। এক্ষেত্রে বিশেষ কিছু শর্ত পূরণ না করলে আসন্ন কিস্তির টাকা আপনার একাউন্টে ঢুকবে না। পিএম কিষান প্রকল্পের টাকা সাধারণত এরা পাননা,
- আপনি যদি বিগত আর্থিক বছরে আয়কর জমা দিয়েছেন।
- যারা প্রতি মাসে ১০,০০০ টাকা বা তার বেশি পেনশন পান।
- প্রাক্তন বা বর্তমান সাংসদ, বিধায়ক, মেয়র বা পঞ্চায়েত প্রধান।
- নিবন্ধিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) এবং স্থপতিরা।
- সর্বোপরি, e-KYC না করা থাকলে আপনার ২৪তম কিস্তির টাকা আটকে যেতে পারে।
২৪ তম কিস্তি পেতে এখনই e-KYC করুন
পিএম কিষাণ প্রকল্পের কিস্তি পেতে হলে আপনার ইকেওয়াইসি আপডেট করা থাকতে হবে। খুব সহজেই বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আপনি এই কাজ করে ফেলতে পারবেন।
- প্রথমে PM Kisan-এর অফিশিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ যান।
- হোমপেজের ডানদিকে থাকা ‘e-KYC’ অপশনে ক্লিক করুন।
- আপনার ১২ ডিজিটের আধার নম্বর এন্ট্রি করুন এবং ‘Search’ বাটনে ক্লিক করুন।
- আধার নিবন্ধিত মোবাইল নম্বরে পাওয়া OTP সাবমিট করুন।
- সমস্ত তথ্য ঠিক থাকলে স্ক্রিনে “e-KYC is Successfully Submitted” বার্তা দেখতে পাবেন।
আপনারা নিজেরা না পারলে নিকটবর্তী Common Service Centre (CSC)-এ গিয়ে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমেও e-KYC আপডেট করতে পারেন।
পিএম কিষাণ স্ট্যাটাস চেক পদ্ধতি
আপনার নাম ২৪তম কিস্তির তালিকায় রয়েছে কি না বা অ্যাকাউন্টে টাকা আসবে কি না, তা সহজেই অনলাইন থেকে চেক করতে পারেন।
- প্রথমে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল পোর্টালে যান।
- পোর্টালে থাকা ‘Beneficiary List’ অপশনে যান।
- আপনার রাজ্য (State), জেলা (District), ব্লক (Block), এবং গ্রাম (Village) নির্বাচন করুন।
- ‘Get Report’ অপশনে ক্লিক করলে আপনার সম্পূর্ণ গ্রামের যোগ্য কৃষকদের নামের তালিকা দেখতে পাবেন।
আরও পড়ুনঃ ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’ কারা পাবেন? কত টাকা মিলবে?
সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন