NTPC তে ১৩৫ ডেপুটি ম্যানেজার নিয়োগ, শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ


ভারতের মহারত্ন ক্যাটেগরির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদক সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (NTPC Limited) দেশের ইঞ্জিনিয়ারিং পাস চাকরিপ্রার্থীদের জন্য দারুণ চাকরির সুযোগ নিয়ে এসেছে। NTPC তে ১৩৫ ডেপুটি ম্যানেজার নিয়োগ করার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে (NTPC Deputy Manager Recruitment 2026)। ভারতের যেকোনো রাজ্যের নারী পুরুষ চাকরিপ্রার্থীরা এখানে আবেদনযোগ্য। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় সরকারের অধীনে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। কি যোগ্যতা থাকলে এখানে আবেদন করা যাবে? কিভাবে আবেদন করবেন? বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা কেমন? সেই সব জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

সংস্থার নাম

এনটিপিসি লিমিটেড।

বিজ্ঞপ্তি নম্বর 10/26
পদের নাম

ডেপুটি ম্যানেজার।

বিভাগ

ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এবং সি অ্যান্ড আই।

মোট শূন্যপদ ১৩৫ টি।
আবেদনের মাধ্যম অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট

শূন্যপদের বিবরণ

এনটিপিসি ডেপুটি ম্যানেজার (E4 গ্রেড) পদে কর্মী নিয়োগ করা হবে। কোন বিভাগে কটি শূন্যপদ রয়েছে তা নীচে উল্লেখ করা হল,

বিভাগ শূন্যপদ
ডেপুটি ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল) ৪০ টি পদ
ডেপুটি ম্যানেজার (মেকানিক্যাল) ৫৫ টি পদ
ডেপুটি ম্যানেজার (সি অ্যান্ড আই / Control & Instrumentation) ৪০ টি পদ

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে B.E / B.Tech ডিগ্রি পাস হতে হবে।

অভিজ্ঞতা

এই পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বিস্তারিত বিবরণ ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুনঃ ইসরোতে ইঞ্জিনিয়ারিং পাসে অ্যাপ্রেন্টিস নিয়োগ, শূন্যপদ ৪১০ টি

বেতন কাঠামো

মনোনীত প্রার্থীদের E4 Grade-এ নিয়োগ দেওয়া হবে।
মূল বেতন স্কেল ৭০,০০০ – ২,০০,০০০ টাকা পর্যন্ত হবে। পাশাপাশি কেন্দ্র সরকারের নিয়মানুযায়ী ডিএ, এইচআরএ, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য সরকারি সুবিধাদিও প্রাপ্য হবে।

কিভাবে আবেদন করবেন?

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইন মাধ্যমে সম্পন্ন হবে।

  • প্রথমে NTPC-র অফিসিয়াল ক্যারিয়ার পোর্টাল careers.ntpc.co.in ভিজিট করুন।
  • পোর্টালে আপনার ইমেল ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
  • শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার বিবরণ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভা্বে ফর্মে লিখুন।
  • আপনার ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় প্রমাণপত্রের স্ক্যান কপি নির্ধারিত সাইজে আপলোড করুন।
  • নির্ধারিত ফি অনলাইনে জমা করুন।
  • আবেদনপত্র ভালোভাবে মিলিয়ে নিয়ে সাবমিট করে দিন।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • অনলাইন আবেদন শুরুর তারিখ: ০৬ আগস্ট, ২০২৬।
  • অনলাইন আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট, ২০২৬।

আরও পড়ুনঃ ভারতীয় রেলে ৪ হাজারের বেশি জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ

বিঃ দ্রঃ এই খবরটি সংস্থার তরফে প্রকাশিত একটি শর্ট নোটিফিকেশন মারফত লেখা হয়েছে। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জারি হবে। এবিষয়ে দ্রুত আপডেট পেতে আগ্রহী প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন 👇👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *