ITI Counselling 2026 এর সম্পূর্ণ সময়সূচি প্রকাশ করল WBSCVT। গত ২৫ জুলাই এ বছরের আইটিআই কোর্সে আবেদনকারীদের প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল। তারপর ২৭ তারিখ থেকেই প্রার্থীদের অনলাইন কাউন্সেলিং শুরু হয়। ইতিমধ্যেই প্রথম দফার কাউন্সেলিংয়ে হাজার হাজার ছাত্রছাত্রীরা চয়েস ফিলিং সম্পন্ন করেছেন। কবে এর রেজাল্ট বেরোবে? কতদিন কাউন্সেলিং চলবে? কবে ক্লাস শুরু হবে? এবার সেইসব WBSCVT অফিসিয়াল সিডিউলে জানিয়েছে। নীচে এইসমস্ত দিনক্ষণ ও ভর্তি প্রক্রিয়ার সম্পূর্ণ গাইড বিস্তারিত দেখে নেব। যারা যারা এ বছর আই টি আই তে ভর্তি হবার স্বপ্ন দেখছেন, তারা মন দিয়ে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
| কোর্সের নাম | WB ITI Course |
| শিক্ষাবর্ষ | ২০২৬-২৮। |
| পরিচালনাকারী সংস্থা | WBSCVT |
| প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ |
২৫ জুলাই ২০২৬। |
| কাউন্সেলিং শুরু |
২৭ জুলাই ২০২৬। |
| প্রথম সিট অ্যালোটমেন্ট | ১ আগস্ট ২০২৬। |
| পূর্ণাঙ্গ সময়সূচি | নীচে দেওয়া হল। |
ফি কাঠামো
নীচে বিভিন্ন সরকারি, বেসরকারি ও IMC কোটার অধীনে ইনস্টিটিউট গুলির জন্য ফি কাঠামো সহজভাবে বোঝানো হলো,
সরকারি আইটিআই ও PTP পরিচালিত সরকারি আইটিআই-এর জন্য
আবেদনকারীকে অনলাইন পেমেন্ট মোডের মাধ্যমে নির্দিষ্ট অ্যাডমিশন ফি, রেজিস্ট্রেশন ফি, কশান মানি এবং ৬ মাসের টিউশন ফি জমা করতে হবে।
IMC কোটার জন্য
প্রার্থীদের অনলাইনে ভর্তির ফি, রেজিস্ট্রেশন ফি, কশান মানি এবং ১ মাসের টিউশন ফি জমা দিতে হবে।
বেসরকারি আইটিআই (Pvt. ITI) ও PTP ম্যানেজমেন্ট কোটা
প্রার্থীদের অনলাইনে ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফি, ১ মাসের টিউশন ফি এবং কশান মানি জমা দিতে হবে।
WB ITI Admission 2026 Step by Step Guide
শিক্ষার্থীরা WBTETSD কমন অ্যাডমিশন পোর্টালে লগইন করে সিট অ্যালটমেন্টের ফলাফল দেখতে ও অ্যাডমিশন নিতে পারবেন। ভর্তির পদ্ধতি নিচে আলোচনা করা হলো,
- প্রথমে admission-tetsd.wb.gov.in পোর্টালে যান।
- Applicant Login সেকশনে গিয়ে Sign In এ ক্লিক করে নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।
- আপনি যদি সিট অ্যালোটমেন্ট পেয়ে থাকেন, তবে স্ক্রিনে আপনার বিবরণ, বরাদ্দকৃত কলেজ ও কোর্সের নাম এবং নির্ধারিত ফি এর পরিমাণ দেখতে পাবেন।
- আপনাকে বেশি কিছু করতে হবে না। কেবল পেমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট ফি জমা করে দিলেই ওই কলেজে ওই কোর্সের জন্য আপনার সিটটি বুক হয়ে যাবে। অথবা আপনি যদি আরও ভালো কলেজ চান, তবে সিটটি বুক করে Upgrade অপশনে ক্লিক করুন।
ভর্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
কাউন্সেলিং বা ভর্তির সময় নিচের নথিপত্রগুলো অরিজিনাল এবং এক সেট ফটোকপি সঙ্গে রাখা বাধ্যতামূলক:
1. প্রভিশনাল মেরিট র্যাঙ্ক কার্ড।
2. মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড (বয়সের প্রমাণপত্র হিসেবে)।
3. ITI ‘M’ Group & Polytechnic: মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট/ ITI ‘E’ Group: অষ্টম শ্রেণি পাসের মার্কশিট।
4. কাস্ট সার্টিফিকেট।
5. আধার কার্ড।
6. সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি (৩-৪ কপি)।
7. ফিজিক্যালি চ্যালেঞ্জড সার্টিফিকেট (যদি থাকে)।
8. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র।
9. মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট (ফরম্যাট কলেজ থেকে জানিয়ে দেওয়া হবে)।
আরও পড়ুনঃ ITI তে কিভাবে চয়েস ফিলিং করলে কম নম্বরেও সরকারি কলেজ পাবেন?
WB ITI Counselling Date 2026
1st Phase Allotment
- প্রথম দফার কাউন্সেলিং: ২৭ জুলাই থেকে ৩০ জুলাই ২০২৬।
- সিট অ্যালোটমেন্ট প্রকাশ: ১ আগস্ট, ২০২৬।
- ভর্তির সময়সীমা: ১ আগস্ট, ২০২৬ থেকে ৪ আগস্ট, ২০২৬ পর্যন্ত।
2nd Phase Allotment
- দ্বিতীয় দফার কাউন্সেলিং: ১ আগস্ট থেকে ৪ আগস্ট, ২০২৬ পর্যন্ত।
- সিট অ্যালোটমেন্ট প্রকাশ: ৬ আগস্ট, ২০২৬।
- ভর্তির সময়সীমা: ৬ আগস্ট, ২০২৬ থেকে ৮ আগস্ট, ২০২৬ পর্যন্ত।
3rd Phase Allotment
- তৃতীয় দফার কাউন্সেলিং: ৬ আগস্ট, ২০২৬ থেকে ৮ আগস্ট, ২০২৬ পর্যন্ত।
- সিট অ্যালোটমেন্ট প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬।
- ভর্তির সময়সীমা: ১২ আগস্ট, ২০২৬ থেকে ১৪ আগস্ট, ২০২৬ পর্যন্ত।
আরও পড়ুনঃ কলকাতা এয়ারপোর্টে আই টি আই পাসে নিয়োগ
কবে ক্লাস শুরু হবে?
নির্দেশিকা অনুযায়ী, রাজ্যজুড়ে আইটিআই ইনস্টিটিউট গুলিতে ৩ আগস্ট, ২০২৬ তারিখ থেকে ক্লাস শুরু হবে।
শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন
