RRB Group D 2026 পরীক্ষার দিনক্ষণ বদলে গেল! নতুন সময়সূচি দেখে নিন


সারা দেশের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য বিরাট আপডেট। RRB Group D 2026 পরীক্ষার দিনক্ষণ বদলে গেল (RRB Group D Exam Date 2026 Changed)! সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই বিষয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি মারফত ঘোষণা করেছে। গত ৩ জুলাই RRB মারফত Group D (CEN 09/2025) পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। আগস্টের ৩ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত পরীক্ষা হবার কথা ছিল। কিন্তু সম্প্রতি অফিসিয়ালি নতুন সময়সূচি প্রকাশ করেছে বোর্ড। আপনি যদি এ বছরের একজন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার্থী হন তবে পরীক্ষার সঠিক দিনক্ষণ অবশ্যই জেনে রাখা দরকার। গ্রুপ ডি পরীক্ষার নতুন সময়সূচী নীচে দেখে নিন।

বোর্ড

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)।

পরীক্ষার নাম
মোট শূন্যপদ ২২১৯৫।
পরীক্ষা শুরু

৩ আগস্ট ২০২৬।

পরীক্ষা শেষ নীচে জানানো হল

RRB Group D CBT 1 Exam Pattern

বিষয় প্রশ্নের সংখ্যা মোট নম্বর
General Science ২৫ ২৫
Mathematics ২৫ ২৫
General Intelligence & Reasoning ৩০ ৩০
General Awareness & Current Affairs ২০ ২০
মোট ১০০ ১০০

অ্যাডমিট কার্ড ও পরীক্ষার শহর কবে জানা যাবে?

RRB ইতিমধ্যেই ৩ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত গ্রুপ ডি পরীক্ষার সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশ করে দিয়েছে। আগামী তারিখের পরীক্ষার্থীদের জন্যেও খুব শীঘ্রই অ্যাডমিট ও পরীক্ষার শহর ঘোষণা হবে। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এগুলি ডাউনলোড করে নিতে পারবেন।

RRB Group D পরীক্ষার শিফট টাইমিং

এবছরের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা ৩ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত প্রতিদিন ৩টি ভিন্ন শিফটে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্দিষ্ট রিপোর্টিং সময়ের মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে।

শিফট রিপোর্টিং সময়

পরীক্ষা শুরুর সময়

Shift 1 সকাল ০৭:৩০ টা সকাল ০৯:০০ টা
Shift 2 বেলা ১১:১৫ টা দুপুর ১২:৪৫ টা
Shift 3 বিকেল ০৩:০০ টা বিকেল ০৪:৩০ টা

আরও পড়ুনঃ RRB গ্রুপ ডি পরীক্ষার সিটি ইন্টিমেশন স্লিপ ডাউনলোড করুন

👇রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার সেরা প্র্যাকটিস বই 👇

RRB Group D Admit Card 2026 কিভাবে ডাউনলোড করবেন?

  • রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) অফিসিয়াল ওয়েবসাইট www.rrbapply.gov.in বা আপনার আঞ্চলিক RRB ওয়েবসাইটে যান।
  • হোমপেজে “RRB Group D Admit Card” লিঙ্কে ক্লিক করুন।
  • লগইন উইন্ডো খুলবে।আপনার Registration Number এবং Date of Birth সঠিকভাবে লিখুন।
  • Login বাটন চেপে লগইন করার পর অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখা যাবে।
  • অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট বের করে নিন।

RRB Group D Revised Exam Date 2026

বিষয় তারিখ
প্রথম দফার পরীক্ষা ৩-৬ আগস্ট
দ্বিতীয় দফার পরীক্ষা ৯-১৪ আগস্ট
তৃতীয় দফার পরীক্ষা ১৭ -২১ আগস্ট
চতুর্থ দফার পরীক্ষা ২৫ আগস্ট

আরও পড়ুনঃ রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্ন উত্তর

প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *