সারা দেশের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য বিরাট আপডেট। RRB Group D 2026 পরীক্ষার দিনক্ষণ বদলে গেল (RRB Group D Exam Date 2026 Changed)! সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই বিষয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি মারফত ঘোষণা করেছে। গত ৩ জুলাই RRB মারফত Group D (CEN 09/2025) পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। আগস্টের ৩ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত পরীক্ষা হবার কথা ছিল। কিন্তু সম্প্রতি অফিসিয়ালি নতুন সময়সূচি প্রকাশ করেছে বোর্ড। আপনি যদি এ বছরের একজন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার্থী হন তবে পরীক্ষার সঠিক দিনক্ষণ অবশ্যই জেনে রাখা দরকার। গ্রুপ ডি পরীক্ষার নতুন সময়সূচী নীচে দেখে নিন।
| বোর্ড |
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। |
| পরীক্ষার নাম | |
| মোট শূন্যপদ | ২২১৯৫। |
| পরীক্ষা শুরু |
৩ আগস্ট ২০২৬। |
| পরীক্ষা শেষ | নীচে জানানো হল |
RRB Group D CBT 1 Exam Pattern
| বিষয় | প্রশ্নের সংখ্যা | মোট নম্বর |
| General Science | ২৫ | ২৫ |
| Mathematics | ২৫ | ২৫ |
| General Intelligence & Reasoning | ৩০ | ৩০ |
| General Awareness & Current Affairs | ২০ | ২০ |
| মোট | ১০০ | ১০০ |
অ্যাডমিট কার্ড ও পরীক্ষার শহর কবে জানা যাবে?
RRB ইতিমধ্যেই ৩ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত গ্রুপ ডি পরীক্ষার সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশ করে দিয়েছে। আগামী তারিখের পরীক্ষার্থীদের জন্যেও খুব শীঘ্রই অ্যাডমিট ও পরীক্ষার শহর ঘোষণা হবে। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এগুলি ডাউনলোড করে নিতে পারবেন।
RRB Group D পরীক্ষার শিফট টাইমিং
এবছরের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা ৩ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত প্রতিদিন ৩টি ভিন্ন শিফটে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্দিষ্ট রিপোর্টিং সময়ের মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে।
| শিফট | রিপোর্টিং সময় |
পরীক্ষা শুরুর সময় |
| Shift 1 | সকাল ০৭:৩০ টা | সকাল ০৯:০০ টা |
| Shift 2 | বেলা ১১:১৫ টা | দুপুর ১২:৪৫ টা |
| Shift 3 | বিকেল ০৩:০০ টা | বিকেল ০৪:৩০ টা |
আরও পড়ুনঃ RRB গ্রুপ ডি পরীক্ষার সিটি ইন্টিমেশন স্লিপ ডাউনলোড করুন
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার সেরা প্র্যাকটিস বই
RRB Group D Admit Card 2026 কিভাবে ডাউনলোড করবেন?
- রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) অফিসিয়াল ওয়েবসাইট www.rrbapply.gov.in বা আপনার আঞ্চলিক RRB ওয়েবসাইটে যান।
- হোমপেজে “RRB Group D Admit Card” লিঙ্কে ক্লিক করুন।
- লগইন উইন্ডো খুলবে।আপনার Registration Number এবং Date of Birth সঠিকভাবে লিখুন।
- Login বাটন চেপে লগইন করার পর অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখা যাবে।
- অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট বের করে নিন।
RRB Group D Revised Exam Date 2026
| বিষয় | তারিখ |
| প্রথম দফার পরীক্ষা | ৩-৬ আগস্ট |
| দ্বিতীয় দফার পরীক্ষা | ৯-১৪ আগস্ট |
| তৃতীয় দফার পরীক্ষা | ১৭ -২১ আগস্ট |
| চতুর্থ দফার পরীক্ষা | ২৫ আগস্ট |
আরও পড়ুনঃ রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্ন উত্তর
প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন

