আপনি কি মাধ্যমিক পাসে স্বাস্থ্য বিভাগে সরকারি চাকরি খুঁজছেন? তবে রয়েছে বিরাট সুযোগ। হুগলি ও কোচবিহার জেলার স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ করার জন্য জেলার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বর্ষার মরসুমে ডেঙ্গুর প্রকোপ কমাতে এবং স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে হুগলি চন্দননগর মহকুমা হাসপাতাল এবং কোচবিহার মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের তরফ থেকে এই নিয়োগ করা হতে চলেছে। ন্যূনতম মাধ্যমিক পাস প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। প্রথমে চুক্তিভিত্তিক পদ্ধতিতে নিয়োগ করা হবে। তবে পরে মেয়াদ বাড়তে পারে। অনলাইনে আবেদন জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে? কিভাবে আবেদন করবেন? কত বেতন দেওয়া হবে? কিভাবে নিয়োগ হবে? ইত্যাদি তথ্য নিচে আলোচনা করা হলো।
| নিয়োগকারী কর্তৃপক্ষ |
হুগলি চন্দননগর মহকুমা হাসপাতাল এবং কোচবিহার মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল। |
| পদের নাম | ফ্লেবোটোমিস্ট। |
| কাজের ধরন | চুক্তিভিত্তিক। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
|
জেলার ওয়েবসাইট |
hooghly.nic.in/ coochbehar.gov.in |
আবেদনের যোগ্যতা
- যেকোনো স্বীকৃত বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- এর সাথে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট (PBSSD), NSDC-India, অথবা ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং (NIOS) স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে ‘ফ্লেবোটোমি টেকনিশিয়ান’ ট্রেনিং থাকতে হবে।
অথবা
যেকোনো সরকারি স্বাস্থ্য কেন্দ্র/ল্যাবরেটরি অথবা সিই (CE) লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি হেলথ কেয়ার/ডায়াগনস্টিক সেন্টারে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫০ বছর পর্যন্ত হতে পারে।
মাসিক বেতন
নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৫,৫০০ টাকা বেতন দেওয়া হবে।
আরও পড়ুনঃ জেলা পুলিশে মাধ্যমিক পাসে সিভিক ভলান্টিয়ার নিয়োগ
আবেদন প্রক্রিয়া
এখানে জেলা বিশেষে আবেদন প্রক্রিয়া আলাদা আলাদা।
হুগলি জেলার ক্ষেত্রে
- আপনার আগে থেকে কোনো আবেদন করতে হবে না।
- নির্দিষ্ট দিনে স্বাস্থ্য বিভাগের অফিসে গিয়ে ওয়াক-ইন ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে।
- সঙ্গে অবশ্যই নিচে দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্টস অরিজিনাল এবং এক কপি করে সেলফ অ্যাটেস্টেড জেরক্স রাখতে হবে।
কোচবিহার জেলার ক্ষেত্রে
- প্রার্থীদের প্রথমে রাজ্য স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এ ভিজিট করতে হবে।
- তারপর Governance “Online Recruitment” সেকশনে গিয়ে নির্দিষ্ট হাসপাতালের জন্য আবেদন পত্র পূরণ করে নিতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্টস এর স্ক্যান করা কপি আপলোড করতে হবে।
আবেদন সাবমিট করে দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
উভয় ক্ষেত্রেই আবেদনের জন্য প্রার্থীর নিম্নলিখিত নথিগুলি থাকা বাধ্যতামূলক:
- মাধ্যমিক বা সমমানের পরীক্ষার অ্যাডমিট কার্ড (বয়সের প্রমাণপত্র হিসেবে)।
- মাধ্যমিক ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- ফ্লেবোটোমি টেকনিশিয়ান ট্রেনিং কোর্সের সার্টিফিকেট অথবা কাজের অভিজ্ঞতার সংশাপত্র।
- ভোটার কার্ড, আধার কার্ড, বা বাসস্থানের অন্য কোনো বৈধ প্রমাণপত্র।
- পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
নির্বাচন প্রক্রিয়া
এক্ষেত্রে বিভিন্ন জেলার হাসপাতালের জন্য নিয়োগ প্রক্রিয়া আলাদা আলাদা।
- হুগলি জেলার ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং গণিতে প্রাপ্ত নম্বর এবং কর্তৃপক্ষ মারফত ইন্টারভিউর নম্বরের ওপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি করা হবে।
- কোচবিহার জেলার ক্ষেত্রে মোট ১০০ নম্বরের মেধা তালিকা তৈরি করা হবে। ৯০ নম্বর থাকবে মাধ্যমিকের সাইন্স বিভাগের বিষয়গুলি থেকে, আর বাকি ১০ নম্বর থাকবে ফ্লেবোটোমিস্ট ট্রেনিং বা অভিজ্ঞতার থেকে।
মেধাতালিকায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের জন্য মনোনীত করা হবে।
হুগলি জেলার জন্য ইন্টারভিউয়ের তথ্য
- ইন্টারভিউর তারিখ: ৫ আগস্ট ২০২৬।
- সময়: সকাল ১১:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত।
- স্থান: চন্দননগর মহকুমা হাসপাতাল, জেলা- হুগলি, পিন- ৭১২১৩৬।
আরও পড়ুনঃ জেলার ডি এম অফিসে নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন
আবেদনের সময়সীমা
১ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা) থেকে ৫ আগস্ট ২০২৬ (রাত ২৪:০০ টা পর্যন্ত)।
হেল্পলাইন
- চন্দননগর হাসপাতাল: [email protected] | ফোন: 033 2683 5399
- কোচবিহার সিএমওএইচ দপ্তর: [email protected] | ফোন: 03582 228874
Official Notification:
গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন 