SBI Youth for India Fellowship 2026: স্নাতক পাস শিক্ষার্থীরা এই প্রোগ্রামে পাচ্ছেন ১৬ হাজার টাকা, কি যোগ্যতা লাগবে?


ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার দেশের শিক্ষার্থীদের জন্য বিরাট বড় সুযোগ এনে দিল। তুমি যদি ভারতের একজন নাগরিক হও এবং স্নাতক ডিগ্রী পাশ করে থাকো, তাহলে ‘SBI Youth for India Fellowship’ প্রোগ্রামে অংশগ্রহণ করা অবশ্যই উচিত। মূলত গ্রাম স্তরে উন্নয়নের লক্ষ্যে এসবিআই এই কর্মসূচি শুরু করেছে। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত শিক্ষার্থীদের এখানে ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ দিয়ে বিভিন্ন উন্নয়ন ও সমাজসেবামূলক কাজ শেখানো হয়। এই ট্রেনিং চলাকালীন মাসিক ১৬ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হয় প্রত্যেককে। এই বছরও এসবিআই তার এই বিশেষ প্রোগ্রামে যোগ্য প্রার্থীদের আহ্বান জানিয়েছে। SBI Youth for India Fellowship এ আবেদনের জন্য কি যোগ্যতা লাগে, কি কি ডকুমেন্টস প্রয়োজন, আবেদন প্রক্রিয়া কিভাবে হয় এবং নির্বাচন কিভাবে হয়, ইত্যাদি নিয়ে বিস্তারিত জেনে নেব।

প্রোগ্রামের নাম

SBI Youth for India Fellowship

পরিচালনাকারী সংস্থা

এস বি আই ফাউন্ডেশন।

ধরন বেসরকারি।
কারা আবেদনযোগ্য স্নাতক পাস শিক্ষার্থীরা।
সুবিধা ট্রেনিং এ মাসিক ১৬ হাজার টাকা স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা।
আবেদন পদ্ধতি অনলাইন।
আবেদনের সময়সীমা শুরু হয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট https://sbifoundation.in/youthforindia

ফেলোশিপের প্রধান ক্ষেত্রসমূহ

SBI Youth for India Fellowship এ নির্বাচিত প্রার্থীদের গ্রামীণ জীবনের সঙ্গে জড়িত মোট ১২টি আর্থসামাজিক খাতে ট্রেনিং দেওয়া হয়।
1. স্বাস্থ্য (Health)।
2. গ্রামীণ জীবিকা (Rural Livelihoods)।
3. খাদ্য নিরাপত্তা (Food Security)।
4. পরিবেশ সুরক্ষা (Environmental Protection)।
5. শিক্ষা (Education)।
6. জল ও স্যানিটেশন (Water & Sanitation)।
7. নারী ক্ষমতায়ন (Women’s Empowerment)।
8. স্বনির্ভরতা (Self-governance)।
9. সামাজিক উদ্যোগ (Social Entrepreneurship)।
10. প্রযুক্তি (Traditional Crafts)।
11. বিকল্প শক্তি (Alternate Energy)।
12. ডিজিটাল লিটারেসি (Digital Literacy)।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (Bachelor’s Degree) পাশ হতে হবে।
  • আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
  • গ্রামীণ পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা এবং টিম-ওয়ার্কে দক্ষতা থাকা আবশ্যিক।

আর্থিক অনুদান ও সুবিধাসমূহ

  • নির্বাচিত ফেলোদের প্রতি মাসে ১৬,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হয়।
  • যাতায়াত ও অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য অতিরিক্ত ২,০০০ টাকা প্রতি মাসে দেওয়া হয়।
  • ফেলোশিপ সফলভাবে সম্পন্ন করার পর এককালীন ৯০,০০০ টাকা প্রদান করা হয়।
  • প্রতিমাসে প্রজেক্ট সম্পর্কিত বিভিন্ন খরচ বাবদ আরো ১০০০ টাকা দেওয়া হয়।
  • ফেলোদের জন্য স্বাস্থ্যবিমার সুবিধাও থাকে।
  • ট্রেনিং শেষে এসবিআই ফাউন্ডেশনের তরফ থেকে একটি সার্টিফিকেট দেওয়া হয়।

আবেদন প্রক্রিয়া

SBI Youth for India Fellowship-এর আবেদন প্রক্রিয়া সাধারণত অনলাইনে হয়।

  • প্রথমে Buddy4Study পোর্টালে গিয়ে Apply Now তে ক্লিক করুন।
  • Register বাটনে ক্লিক করে সমস্ত ডিটেইলস পূরণ করে রেজিস্ট্রেশন করুন।
  • আবার Apply Now ক্লিক করুন।
  • আবেদনপত্র পূরণ করুন।
  • সাবমিট করুন।
  • এরপর একটি অনলাইন অ্যাসেসমেন্ট টেস্টের লিঙ্ক আসবে। লিঙ্কে ক্লিক করে টেস্ট সম্পন্ন করুন।
  • টেস্ট দেওয়া হয়ে গেলে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট করে দিন।

প্রয়োজনীয় নথিপত্র

  • আধার কার্ড বা ভোটার আইডি কার্ড।
  • স্নাতক ডিগ্রির সার্টিফিকেট ও মার্কশিট।
  • পাসপোর্ট সাইজ ছবি।
  • জীবনবৃত্তান্ত (Resume/CV)।
  • অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)।

নির্বাচন প্রক্রিয়া

এই ফেলোশিপের জন্য আবেদন জমা করার পর প্রার্থীদের একাডেমিক কোয়ালিফিকেশন এবং কাজের এক্সপেরিয়েন্স অনুযায়ী একটি শর্ট লিস্ট তৈরি করা হয়। এরপর একটি ইন্টারভিউ এর মাধ্যমে তাদের বুদ্ধি ও চিন্তাভাবনার ক্ষমতা যাচাই করে ফেলোশিপের জন্য নিয়োগ করা হয়।

আরও পড়ুনঃ এই ইন্টার্নশিপে স্নাতক পড়ুয়ারা পাবে মাসিক ১২ হাজার টাকা স্টাইপেন্ড

আবেদনের সময়সীমা

এই বছরের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন কবে শেষ হচ্ছে তা জানতে অফিশিয়াল ওয়েবসাইট অথবা Buddy4Study ফলো করুন।

হেল্পলাইন

State Bank of India (SBI) Foundation Email ID: applications@youthforindia.org

এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *