স্টাফ সিলেকশন কমিশন (SSC) পরীক্ষার্থীদের জন্য জরুরি ঘোষণা। SSC CGL Tier 2 পরীক্ষার স্কোরকার্ড প্রকাশ পেল (SSC CGL Tier 2 Score card 2026)। কত ১৮ এবং ১৯শে জানুয়ারি ২০২৬ তারিখে দেশজুড়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে SSC CGL Tier 2 পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার Provisional Answer Key জানুয়ারি মাসেই প্রকাশ করা হয়েছিল। এবার ফাইনাল অ্যানসারটি সহ প্রত্যেক পরীক্ষার্থীর নির্দিষ্ট স্কোর কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হলো। গত ১৭ ই জুন থেকে অনলাইনে রেজাল্ট চেক করার লিংক সক্রিয় করে দেওয়া হয়েছে। যে সমস্ত পরীক্ষার্থীর এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তারা নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি SSC এর ওয়েবসাইটে নিজের স্কোর কার্ড চেক করতে পারবেন।
| পরীক্ষার নাম |
Combined Graduate Level Examination 2025-26 (Tier-II)। |
| পরিচালনাকারী সংস্থা |
Staff Selection Commission (SSC)। |
| টায়ার ২ পরীক্ষার তারিখ |
১৮ এবং ১৯শে জানুয়ারি, ২০২৬। |
| টায়ার ২ ফাইনাল রেজাল্ট | ৮ এপ্রিল ২০২৬। |
| ফাইনাল অ্যানসার কি ও স্কোরকার্ড প্রকাশের তারিখ |
১৭ই জুন, ২০২৬। |
| অফিসিয়াল ওয়েবসাইট | ssc.gov.in |
SSC CGL Tier 2 Score card 2026 Released
উল্লেখ্য, গত জানুয়ারি মাসেই পরীক্ষার Provisional Answer Key প্রকাশ পেয়েছিল। যে সমস্ত পরীক্ষার্থীরা উত্তরপত্রে গরমিল পেয়েছিলেন তাদের নির্দিষ্ট প্রশ্নের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছিল। পরীক্ষার্থীদের রেসপন্স এর ভিত্তিতে পরে ৮ এপ্রিল ২০২৬ তারিখে ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হয়। যেখানে মোট ১৫,১১৮ জন প্রার্থীকে সাময়িকভাবে ইন্টারভিউয়ের জন্য নির্বাচন করা হয়।
এর প্রায় দুই মাস পর সম্প্রতি ১৭ জুন টায়ার ২ পরীক্ষার ফাইনাল অ্যানসার কি এবং স্কোরকার্ড দেওয়া হল। এই চূড়ান্ত উত্তরপত্রের বিরুদ্ধে আর কোনো নতুন আপত্তি বা অবজেকশন জানানো যাবে না।
SSC CGL Tier 2 Exam Pattern
টায়ার টু পরীক্ষায় সাধারণত তিনটে আলাদা আলাদা ক্যাটেগিরির জন্য তিনটি আলাদা আলাদা পেপারে পরীক্ষা হয়। প্রথম পেপারটি সবার জন্য, দ্বিতীয় পেপার স্ট্যাটিস্টিকস শুধুমাত্র স্ট্যাটিস্টিকাল অফিসারদের জন্য, এবং তৃতীয় পেপার ফাইন্যান্স এন্ড একাউন্টস বিভাগের প্রার্থীদের জন্য। নিচে পরীক্ষার প্যাটার্ন বিস্তারিত বোঝানো হলো।
| পেপার | সেশন | সেকশন | সাবজেক্ট | প্রশ্ন সংখ্যা | নম্বর | সময় |
|
পেপার ১ |
সেশন ১ |
সেকশন ১ |
গণিত | ৩০ |
৬০*৩ =১৮০ |
১ ঘন্টা |
| রিজনিং | ৩০ | |||||
|
সেকশন ২ |
ইংরেজি | ৪৫ |
৭০*৩ =২১০ |
১ ঘন্টা |
||
| জেনারেল অ্যাওয়ারনেস | ২৫ | |||||
| সেকশন ৩ | কম্পিউটার নলেজ টেস্ট | ২০ | ২০*৩ =৬০ | ১৫ মিনিট | ||
| সেশন ২ |
ডেটা এন্ট্রি স্পিড টেস্ট |
১৫ মিনিট | ||||
| পেপার ২ | স্ট্যাটিসটিক্স | ১০০ | ১০০ *২ =২০০ | ২ ঘন্টা | ||
| পেপার ৩ | জেনারেল স্টাডিজ (ইকোনমিক্স অ্যান্ড ফিন্যান্স) | ১০০ | ১০০*২ =২০০ | ২ ঘন্টা |
আরও পড়ুনঃ SSC CGL 2026 পরীক্ষার আবেদন চলছে, মোট ১২,২৫৬ টি শূন্যপদে নিয়োগ
কীভাবে ডাউনলোড করবেন SSC CGL Tier 2 Score Card?
- প্রথমে প্রদত্ত লিংকে ক্লিক করে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল রেজাল্ট পেজে যান: ssc.gov.in/home/candidate-result
- SSC CGL Tier 2 Score card 2026 লিঙ্কে ক্লিক করুন।
- লগইন পেজ খুলবে। আপনার Registration ID এবং Password দিয়ে লগইন করুন।
- লগইন করার পর স্ক্রিনে আপনার স্কোরকার্ড দেখতে পাবেন।
ভবিষ্যতের প্রয়োজনের জন্য ফাইলগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট বা পিডিএফ হিসেবে সেভ করে রাখুন।
কত তারিখ পর্যন্ত লিঙ্ক ওপেন থাকবে?
SSC এর তরফে জানানো হয়েছে, স্কোরকার্ড ডাউনলোড করার লিঙ্ক ১৬ই জুলাই, ২০২৬ তারিখ রাত ৯:০০ টা পর্যন্ত সক্রিয় থাকবে। তাই প্রত্যেক পরীক্ষার্থীকে নির্দিষ্ট সময়সীমার আগেই তাদের স্কোর কার্ড ডাউনলোড করে নিতে হবে।
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন![]()