রাজ্য পুলিশে ১৬ হাজার কনস্টেবল নিয়োগ, ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য ফের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শীঘ্রই রাজ্য পুলিশে ১৬ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে এমনটাই ইঙ্গিত দিলেন তিনি। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ‘রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়’ (Rashtriya Raksha University – RRU)-এর সঙ্গে এক সমঝোতা (MoU) স্বাক্ষর করল পশ্চিমবঙ্গ পুলিশ। নবান্নের সভাঘরে আয়োজিত এই উচ্চপর্যায়ের অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে রাজ্যের পুলিশ প্রশাসনকে আরো দক্ষ ও উন্নত বানাতে বিশেষ প্রশিক্ষণ চালু করবে রাজ্য সরকার। ১৬ হাজার কনস্টেবলকে প্রশিক্ষণের মাধ্যমে সরাসরি কাজে নিয়োগ করা হবে। বিস্তারিত জানুন আজকের প্রতিবেদন থেকে।

এদিন বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মুখ্য উপদেষ্টাগণ, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের মহাপরিচালক (DGP) সিদ্ধিনাথ গুপ্তা। অন্যদিকে আরআরইউ-এর পক্ষে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য কলপেশ এইচ ওয়ান্ড্রা, ডিন জসবির কউর ঠাডানি এবং অ্যাকাডেমিক ও রিসার্চ অফিসার রিধি বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের সমস্ত জেলার পুলিশ সুপাররা (SP) এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন। রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের তরফে সহ-উপাচার্য কলপেশ এইচ ওয়ান্ড্রা এবং রাজ্য পুলিশের তরফে DGP সিদ্ধিনাথ গুপ্তা এই MoU চুক্তি স্বাক্ষর করেন। জানানো হয়, রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ফাঁক না রাখতে এবার থেকে পুলিশদের বিভিন্ন আধুনিক প্রযুক্তিতে কড়া প্রশিক্ষণ দেওয়া হবে। আগে দ্রুত ১৬ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। সেই সঙ্গে আগামী দিনে আরো শিক্ষিত ছেলেমেয়েদের জন্য নতুন নিয়োগের পথ খুলবে।

রাজ্যের পুলিশবাহিনীকে মজবুত বানাতে বিশেষ প্রশিক্ষণ চালু

এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বক্তব্যে পুলিশের কর্মী সংকটের কথা উল্লেখ করেন। তার দাবি, “২০২৫ সালের নভেম্বর মাসেই রাজ্য পুলিশের সঙ্গে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্বের প্রস্তাব এসেছিল। কিন্তু তৎকালীন সরকার বিষয়টিকে গুরুত্ব দেয়নি। তবে এখনকার সরকার যে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবে।” রাজ্যের বিগত সরকারের আমলের আইনশৃঙ্খলার অবনতি এবং পুলিশের ওপর দুষ্কৃতী হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিগত দিনে দুষ্কৃতীদের হামলায় আমাদের পুলিশকর্মীদের রক্তাক্ত হতে হয়েছে, খোদ থানার ভেতর টেবিলের তলায় লুকিয়ে আত্মরক্ষা করতে হয়েছে। এই জমানা এবার অতীত।”

কারা এই প্রশিক্ষণ দেবে?

মুখ্যমন্ত্রী এদিন জানান, এই চুক্তির অধীনে রাজ্য পুলিশের আইপিএস (IPS), ডব্লিউবিপিএস (WBPS), ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবল পদমর্যাদার আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণ দেবে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়।

কী কী বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে?

  • সাইবার অপরাধ তদন্ত ও ডিজিটাল ফরেনসিক
  • ডার্ক ওয়েব ইন্টেলিজেন্স ও ট্র্যাকিং
  • AI-Enabled Policing ও OSINT
  • ফরেনসিক সায়েন্স ও বৈজ্ঞানিক তদন্ত
  • সন্ত্রাসবাদ দমন ও অভ্যন্তরীণ নিরাপত্তা
  • সীমান্ত গোয়েন্দা তথ্য ও উপকূলীয় নিরাপত্তা
  • মানব পাচার ও নারী সুরক্ষা

আরও পড়ুনঃ রাজ্যজুড়ে পুলিশে ৫৫ হাজার শূন্যপদ, পুজোর আগেই ২০ হাজার নিয়োগের ঘোষণা

১৬ হাজার প্রশিক্ষিত কনস্টেবলের দ্রুত অন্তর্ভুক্তি ও নতুন নিয়োগের বার্তা

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বিগত দিনে প্রায় ১৬,০০০ কনস্টেবল প্রশিক্ষণ শেষ করে বসে আছেন। তাদের দ্রুত পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্ত করে সরাসরি ফিল্ডে কাজে নামানো হবে। এর পাশাপাশি পুলিশ নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনা হবে এবং আগামী কয়েক মাসের মধ্যে পুলিশ ও কলকাতা পুলিশে আরও বড় আকারে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

রাজ্য ও কলকাতা পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি,আবেদন প্রক্রিয়া ও পরীক্ষার সিলেবাস নিয়ে আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন এখনি 👇👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *