প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল, সেরা দশে কারা? কাউন্সেলিং এ চালু নতুন নিয়ম! 

প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল (WBJEE Result 2026)। ১৮ই জুন বৃহস্পতিবার দুপুর ১:৩০ মিনিটে প্রেস কনফারেন্স এর মাধ্যমে রেজাল্ট ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (WBJEEB ) সভাপতি। এ বছরের পরীক্ষায় পাশের হার ৯৭.৭৪ শতাংশ। রেকর্ড নম্বর পেয়ে এবছর সেরা ১০ এর তালিকায় স্থান পেয়েছে মোট ১০ জন পরীক্ষার্থী। তাদের তালিকা নীচে দেখব। তবে তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা হল যে, চলতি শিক্ষাবর্ষ থেকে কাউন্সিলিং প্রক্রিয়া নিয়ে নতুন নিয়ম ঘোষণা করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পরীক্ষার নাম

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৬ (WBJEE 2026)।

বোর্ড

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB)।

পরীক্ষার তারিখ

২৪ শে মে ২০২৬।

রেজাল্ট প্রকাশ ১৮ই জুন ২০২৬।
অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in

WBJEE Result 2026: বিগত বছরের পাশের হার

চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় রেকর্ড সাফল্য লক্ষ্য করা গিয়েছে। এবছরের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৪,৯০১ জন, যার মধ্যে ছাত্র পরীক্ষার্থী ৬৭,৩৭৮ জন এবং ছাত্রী পরীক্ষার্থী ২৭,৫২১ জন। এর মধ্যে মোট পাশ করেছেন ৯২,৭৫৩ জন পরীক্ষার্থী। এই বছর সামগ্রিক পাশের হার দাঁড়িয়েছে ৯৭.৭৪ শতাংশ। যদিও বিগত বছরের তুলনায় এবছর পাশের হার খানিকটা কম। নীচে বিগত চার বছরের জয়েন্ট এট্রান্স পরীক্ষার পাশের হারের তুলনা করা হলো।

Year
২০২৬ ৯৭.৭৪%
২০২৫ ৯৮.৮৮%
২০২৪ ৯৯%
২০২৩ ৯৮%

WBJEE Merit List 2026: সেরা দশে কারা?

মেধা তালিকায় বরাবরের মতো এবারও কলকাতার পড়ুয়ারা দুর্দান্ত পারফর্ম করেছে। প্রথম দশজনের মধ্যে শীর্ষ স্থান সহ একাধিক স্থান দখল করেছে তিলোত্তমার কৃতিরা।

র্যাঙ্ক নাম স্থান স্কুল
প্রথম স্থান শাশ্বত বন্দ্যোপাধ্যায় সল্টলেকের বাসিন্দা

রাজস্থানের নালন্দা অ্যাকাডেমির ছাত্র

দ্বিতীয় স্থান সৌঋদ্ধ মণ্ডল বিষ্ণুপুরের বাসিন্দা

বিবেকানন্দ মিশন স্কুল

তৃতীয় স্থান উমঙ্গ ভুট রাণীগঞ্জের বাসিন্দা

পূরব ইন্টারন্যাশনাল স্কুল

চতুর্থ স্থান রাহুল কোনার উত্তর ২৪ পরগনার

ডিপিএস-এর ছাত্র

পঞ্চম স্থান শ্রাবণ ভট্টাচার্য নদিয়ার বীজপুরের বাসিন্দা

গার্ডেন হাইস্কুলের ছাত্র

ষষ্ঠ স্থান আরহা ভট্টাচার্য চন্দ্রকোনা

জিরাট হাইস্কুলের ছাত্র

সপ্তম স্থান সৃজন শুর শিবপুরের বাসিন্দা

কলকাতার সাউথ পয়েন্ট হাইস্কুলের ছাত্র

অষ্টম স্থান মণীশ সেনাপতি মেদিনীপুর

মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র

নবম স্থান সব্যসাচী লস্কর সোনারপুরের বাসিন্দা

বিডি মেমোরিয়াল স্কুলের ছাত্র

দশম স্থান দেবজিত পাল বালিগঞ্জের বাসিন্দা

কলকাতার সাউথ পয়েন্ট হাইস্কুলের ছাত্র

কীভাবে ডাউনলোড করবেন WBJEE Rank Card 2026?

যে সমস্ত পরীক্ষার্থী এই বছর পরীক্ষা দিয়েছিলেন, তারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে তাদের রেজাল্ট ও র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন। নিচে তার সহজ ধাপগুলো দেওয়া হলো:

কীভাবে ডাউনলোড করবেন WBJEE Rank Card 2026?

  • প্রথমে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-এ যান।
  • হোমপেজে EXAMINATION সেকশনে এসে WBJEE তে ক্লিক করে নীচে স্ক্রল করে Candidate Activity Board এ আসুন।
  • “WBJEE 2026 Result / Rank Card” লিঙ্কে ক্লিক করুন।
  • আপনার অ্যাপ্লিকেশন নম্বর (Application Number), পাসওয়ার্ড অথবা জন্মতারিখ (Date of Birth) এবং সিকিউরিটি পিন দিন।
  • এরপর ‘Submit’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে আপনার রেজাল্ট ও র‍্যাঙ্ক কার্ড ভেসে উঠবে।

ভবিষ্যতের কাউন্সেলিং ও অ্যাডমিশনের সুবিধার্থে র‍্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করে একটি প্রিন্টআউট নিয়ে রাখুন।

WBJEE Counselling 2026: চালু হল নতুন নিয়ম

পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রতিটি ছাত্রছাত্রীর নজর থাকে কাউন্সেলিং (WBJEE Counseling 2026) প্রক্রিয়ার দিকে। তবে এই বছর পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কাউন্সেলিংয়ের নিয়মে এক বিশাল পরিবর্তন এনেছে।

আগের বছরগুলোতে নিয়ম ছিল যে, ছাত্র-ছাত্রীদের কাউন্সেলিং প্রক্রিয়ার শুরুতে মাত্র একবারই রেজিস্ট্রেশন এবং পছন্দের কলেজের তালিকা বা চয়েস ফিলিং (Choice Filling) করতে হতো। পরবর্তী রাউন্ডগুলোতে নতুন করে আর সেই সুযোগ মিলত না।
কিন্তু ২০২৬ শিক্ষাবর্ষ থেকে এই নিয়মে বড়সড় বদল আনা হয়েছে। এবার থেকে তিনটি রাউন্ডের কাউন্সেলিংয়েই আলাদা আলাদা করে প্রত্যেক ছাত্র-ছাত্রী নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। শুধু তাই নয়, প্রতি রাউন্ডেই তারা নিজেদের পছন্দমতো কলেজের ‘প্রেফারেন্স চয়েস ফিলিং’ বা অপশন পরিবর্তন করার সুযোগ পাবেন। বোর্ডের এই সিদ্ধান্তের ফলে বহু পরীক্ষার্থী তাঁদের পছন্দসই কলেজ ও ট্রেড বেছে নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পাবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *