জনকল্যাণ শিবির নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রাজ্যের, বাড়ানো হল শিবিরের সময়সীমা

জনকল্যাণ শিবির নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রাজ্যের। গত ১৫ই জুন থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে ব্লকে জনকল্যাণ শিবির (Jana Kalyan Shivir 2026) শুরু হয়েছে। কথা ছিল ১৭ই জুন পর্যন্ত এই ক্যাম্প চলবে। কিন্তু শেষ দিনে জনকল্যাণ শিবির নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট জারি করল রাজ্য সরকার। ১৭ই জুন নয়, আরো বেশি দিন চলবে এই বিশেষ ক্যাম্প। অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি ঘোষণা করা হয়েছে। প্রথম দিন থেকেই জনগণের বিপুল উন্মাদনা দেখা গেছে ক্যাম্প নিয়ে। জমা পড়েছে লক্ষ লক্ষ আবেদন পত্র। তাই মানুষের চাহিদা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কতদিন পর্যন্ত ক্যাম্পের সময়সীমা বাড়লো, যারা এখনো আবেদন করেননি কিভাবে আবেদন করবেন, সেসব কিছু নিয়ে বিস্তারিতভাবে এখানে কথা বলব।

পশ্চিমবঙ্গের নাগরিকদের সরকারি পরিষেবার সুবিধা দোরগোড়ায় পৌঁছে দিতে রাজ্য সরকার বিশেষ জনকল্যাণ শিবির শুরু করেছিল। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের ৫০টিরও বেশি গুরুত্বপূর্ণ প্রকল্পে সরাসরি আবেদন গ্রহণ করা হচ্ছে এই ক্যাম্প গুলিতে। যোগ্য প্রার্থীদের যাচাই করে ক্যাম্পেই সুবিধা প্রদান করা হচ্ছে। যার মধ্যে রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার, পি এম কিষান, কন্যাশ্রী, আয়ুষ্মান ভারত সহ আরো অনেক সরকারি স্কিম। সূত্রের খবর অনুযায়ী এখনো পর্যন্ত বিভিন্ন প্রকল্পে ২৬ লক্ষেরও বেশি রেজিস্ট্রেশন জমা পড়েছে। তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই কর্মসূচি নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার কথা থাকলেও, জনস্বার্থ এবং কর্মসূচির ব্যাপক সাফল্যের কথা মাথায় রেখে রাজ্য সরকার এর মেয়াদ আরও বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কত তারিখ পর্যন্ত চলবে জনকল্যাণ শিবির?

Jan Kalyan Shivir 2026 date extended

নতুন সংশোধিত সূচি অনুযায়ী, এই জনকল্যাণ শিবির আগামী ১৮ জুন, ২০২৬ (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে। এখন যে রকম সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত ক্যাম্পের কাজ হচ্ছে, তেমনি হতে থাকবে। তবে এই সঙ্গে সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার সমস্ত স্কুলের প্রধানদের নির্দেশ দিয়েছে ক্যাম্প চলাকালীন ভোকেশনাল টিচারদের কাজ থেকে অব্যাহতি দেওয়ার জন্য। যাতে তারাও ক্যাম্পে অংশগ্রহণ করতে পারে সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

Jan Kalyan Shivir 2026: কিভাবে আবেদন করবেন?

  • আপনি যে প্রকল্পে আবেদন করতে চান তার জন্য নির্দিষ্ট কাউন্টারে যান।
  • সেখানে গিয়ে নির্দিষ্ট প্রকল্পের আবেদন পত্র সংগ্রহ করুন।
  • সঠিকভাবে আবেদন পত্রটি ফিলাপ করে দিন।
  • নিচে দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্টস সেল অ্যাটেস্টেড ফটোকপি সংযুক্ত করুন।
  • ক্যাম্পেই আবেদন জমা করে দিন।

জনকল্যাণ শিবিরে আবেদনের জন্য নথিপত্র

আপনি যদি যোগ্য হন তবে অবিলম্বেই আপনাকে নির্দিষ্ট কিমে নথিভুক্ত করা হবে।

  • আধার কার্ড এবং ভোটার কার্ড
  • রেশন কার্ড
  • ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক
  • পাসপোর্ট সাইজ ছবি
  • কাস্ট সার্টিফিকেট
  • জমির দলিল বা পর্চা
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট/মার্কশিট

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *