ভারতের এনার্জি সেক্টরের অন্যতম স্তম্ভ এবং ‘মহারত্ন’ কোম্পানি কোল ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি দেশের চাকরিপ্রার্থীদের জন্য একটি দারুণ চাকরির সুযোগ এনেছে। কোল ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বিভিন্ন ডিসিপ্লিনে মোট ৬৬০টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। সারা ভারতের বিভিন্ন রাজ্যে পদ খালি রয়েছে। শুরুতে এক বছরের ট্রেনিং, তারপরেই স্থায়ীভাবে নিয়োগ হবে। আগ্রহী প্রার্থীরা সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের প্রতিবেদনে দেখে নিন।
| সংস্থার নাম | কোল ইন্ডিয়া। |
| পদের নাম |
ম্যানেজমেন্ট ট্রেনি। |
| মোট শূন্যপদ | ৬৬০। |
| ডিসিপ্লিন |
Civil, Mechanical, Electrical, System, Electronics & Communication, Geology, Industrial Engineering, Rajbhasha (Hindi), Company Secretary। |
| ক্যাটেগরিভিত্তিক শূন্যপদ |
সাধারণ, ওবিসি, ই ডব্লিউ এস, এস সি, এস টি ও পি ডব্লিউ ডি দের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। |
| শিক্ষাগত যোগ্যতা | ন্যুনতম স্নাতক পাস। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
শূন্যপদের সংখ্যা
মোট ৬৬০টি পদের মধ্যে কোন ডিসিপ্লিনে কটি করে শূন্যপদ রয়েছে তা নিচের টেবিলে দেওয়া হল,
| ডিসিপ্লিন | মোট শূন্যপদ |
| সিভিল (Civil) | ১৭৮ |
| ইলেকট্রিক্যাল (Electrical) | ২২১ |
| মেকানিক্যাল (Mechanical) | ১৪৫ |
| সিস্টেম (System) | ৪৩ |
| ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন (E&T) | ৩৮ |
| জিওলজি (Geology) | ১৫ |
| ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং | ১১ |
| রাজভাষা (হিন্দি) | ০৫ |
| কোম্পানি সেক্রেটারি (CS) | ০৪ |
| মোট শূন্যপদের মধ্যে ৬৪টি পদ বিশেষভাবে সক্ষম (PwBD) প্রার্থীদের জন্য সংরক্ষিত। | |
শিক্ষাগত যোগ্যতা
| ডিসিপ্লিনের নাম |
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা |
| সিভিল (Civil) |
সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ন্যূনতম ৬০% নম্বরসহ ডিগ্রি। |
| ইলেকট্রিক্যাল (Electrical) |
সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ন্যূনতম ৬০% নম্বরসহ ডিগ্রি। |
| মেকানিক্যাল (Mechanical) |
সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ন্যূনতম ৬০% নম্বরসহ ডিগ্রি। |
| সিস্টেম (System) |
কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / আই.টি (I.T)-তে স্বীকৃত প্রথম শ্রেণির বি.ই (BE) / বি.টেক (B.Tech) / বি.এসসি (B.Sc Engg) ডিগ্রি অথবা এমসিএ (MCA)-সহ যেকোনো স্বীকৃত প্রথম শ্রেণির ডিগ্রি। |
| ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন (E&T) |
সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ন্যূনতম ৬০% নম্বরসহ বি.ই (BE) / বি.টেক (B.Tech) / বি.এসসি (B.Sc Engg) ডিগ্রি। |
| জিওলজি (Geology) |
জিওলজি (Geology) বা অ্যাপ্লাইড জিওলজি বা জিওফিজিক্স (Geophysics) বা অ্যাপ্লাইড জিওফিজিক্সে ন্যূনতম ৬০% নম্বরসহ এম.এসসি (M.Sc) / এম.টেক (M.Tech) ডিগ্রি। |
| ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (Industrial Engineering) |
সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ন্যূনতম ৬০% নম্বরসহ ডিগ্রি। |
| রাজভাষা (হিন্দি) |
ন্যূনতম ৬০% নম্বরসহ হিন্দিতে এম.এ (MA), এবং স্নাতক স্তরে হিন্দি ও ইংরেজি মূল বিষয় হিসেবে থাকতে হবে এবং তাতে ন্যূনতম ৫০% নম্বর থাকতে হবে। |
| কোম্পানি সেক্রেটারি (Company Secretary) |
যেকোনো বিভাগে স্নাতক পাস হতে হবে । লিস্টেড কোম্পানিতে কাজের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। |
বয়সসীমা
৩০ এপ্রিল ২০২৬ অনুযায়ী সাধারণ ও ইডব্লিউএস (EWS) প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর। ওবিসি (NCL) প্রার্থীরা ৩ বছর এবং এসসি/এসটি প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত ম্যানেজমেন্ট ট্রেনিরা ‘E-1’ গ্রেডে নিয়োগ পাবেন। শুরুতে ১ বছর প্রবেশন পিরিয়ডে বেতন হবে মাসে ৬০,০০০ টাকা। প্রবেশন শেষে স্থায়ী নিয়োগ হলে বেতন বাড়ানো হবে। চূড়ান্ত বেতন স্কেল ১,৮০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়াও সঙ্গে ডিএ (DA), এইচআরএ (HRA), পারফরম্যান্স রিলেটেড পে (PRP), গ্র্যাচুইটি এবং মেডিকেল ইত্যাদি সুবিধাও নিয়ম অনুযায়ী পাওয়া যাবে।
কীভাবে আবেদন করবেন?
- আগ্রহী প্রার্থীরা কোল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.coalindia.in-এ যান।
- “Career with CIL” সেকশনে গিয়ে ‘Jobs at Coal India ‘ তে ক্লিক করুন।
- অনলাইন আবেদনপত্র পূরণ করুন।
- পাসপোর্ট ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার নথিপত্র স্ক্যান করে আপলোড করুন।
- নির্দিষ্ট আবেদন ফি জমা দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করুন।
আবেদন ফি
- জেনারেল/ওবিসি/ইডব্লিউএস: ১০০০ টাকা + জিএসটি (মোট ১১৮০ টাকা)।
- এসসি/এসটি/পিডব্লিউবিডি/কোল ইন্ডিয়ার কর্মী: কোনো আবেদন ফি লাগবে না।
নির্বাচন পদ্ধতি
এক্ষেত্রে প্রার্থী বাছাইয়ের জন্য কেবল একটি কম্পিউটার ভিত্তিক অনলাইন টেস্ট (CBT) নেওয়া হবে। প্রার্থীদের কোনো ইন্টারভিউ দিতে হবে না। তবে কম্পিউটার টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের আগে মেডিকেল টেস্ট করা হবে।
CBT এর বিবরণ:
অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষাটি হবে ২০০ নম্বরের। মোট দুটি পেপার থাকবে (প্রতিটি ১০০ নম্বরের)। সময় থাকবে ৩ ঘন্টা। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। পরীক্ষার বিষয়গুলি নীচে দেওয়া হল,
- পেপার-১: সাধারণ জ্ঞান, রিজনিং, নিউমেরিক্যাল এবিলিটি এবং ইংরেজি।
- পেপার-২: প্রফেশনাল বা সংশ্লিষ্ট বিষয়ের জ্ঞান।
এই পরীক্ষায় সাধারণ ও ই ডব্লিউ এস ক্যাটাগরির প্রার্থীদের প্রতিটি পেপারে ৪০ শতাংশ ওবিসি এর ৩৫ শতাংশ এবং এস সি এস টি ও পি ডব্লিউ ডিদের ৩০ শতাংশ নম্বর পেয়ে পাস করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- অনলাইন আবেদন শুরু: ১২ মে ২০২৬ (সকাল ১০টা)।
- আবেদনের শেষ তারিখ: ১১ জুন ২০২৬ (সন্ধ্যা ৬টা)।
- পরীক্ষার তারিখ (CBT): অ্যাডমিট কার্ডের মাধ্যমে পরবর্তীতে জানানো হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.