পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। D. El. Ed Part 1 ২০২৫ পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেল। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) ২৫ জুন তারিখে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল ঘোষণা করেছে। গত আগস্ট মাসে ২০২৪-২০২৬ শিক্ষাবর্ষের পার্ট ওয়ান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। যে সকল পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তারা এখন পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল চেক করতে পারবেন।
| পরীক্ষার নাম | D. El. Ed Part 1 পরীক্ষা। |
| শিক্ষাবর্ষ | ২০২৪-২০২৬। |
| বোর্ড |
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। |
| পরীক্ষার তারিখ |
১৮ ই আগস্ট থেকে ২২ শে আগস্ট ২০২৫। |
| রেজাল্ট প্রকাশ | ২৫ জুন ২০২৬। |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
wbbpe.wb.gov.in |
D. El. Ed Part 1 Result 2024 26: Official Notice
D. El. Ed Part 1 Result 2024 26 Download
পরীক্ষার্থীরা কিভাবে অনলাইনে তাদের রেজাল্ট চেক করতে পারবেন, সেই পদ্ধতি নিচে দেওয়া হলো,

১. প্রথমে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbpe.wb.gov.in এ যান।
২. ওয়েবসাইটের হোমপেজে থাকা “Important Link” সেকশনে ক্লিক করুন।
৩. এরপর “RESULT OF D.El.Ed. PART-I-EXAMINATION-2024-2026” লিঙ্কে ক্লিক করুন।
৪. নির্ধারিত ফিল্ডে আপনার বৈধ রেজিস্ট্রেশন নম্বর (Registration Number), রোল (Roll) এবং নম্বর (Number) সঠিকভাবে ইনপুট দিন।
৫. সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়ার পর সাবমিট করলে আপনি আপনার রেজাল্ট বা স্ট্যাটাস দেখতে পাবেন।
রেজাল্টে ‘NC/Withheld’ থাকলে কী করবেন?
অনেক সময় টেকনিক্যাল ত্রুটি বা অন্যান্য কারণে রেজাল্টে ‘NC’ (Not Cleared) বা ‘Withheld’ স্ট্যাটাস দেখাতে পারে। পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব শিক্ষার্থীর রেজাল্ট ‘NC/Withheld’ দেখাচ্ছে, তাদের দ্রুত সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ আপনাকে এ ব্যাপারে সম্পূর্ণ গাইড করে দেবে।
আরও পড়ুনঃ রাজ্যে শীঘ্রই প্রাথমিক সহ কয়েক হাজার শিক্ষক নিয়োগ, নির্দেশ সুপ্রিম কোর্টের
D. El. Ed Part 1 Result 2024 26 PPR PPS আবেদন
পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা নিজেদের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট, তারা PPR (পোস্ট পাবলিকেশন রিভিউ) এবং PPS (পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি) এর আবেদন জানাতে পারবেন। এজন্য আগ্রহী প্রার্থীদের ২৯ জুন ২০২৬ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লগ-ইন পোর্টাল থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। তারপর নির্দিষ্ট ফি সহ আবেদনপত্র পূরণ করে ফর্ম জমা করতে হবে। জমা দেওয়ার শেষ তারিখ ১৩ জুলাই ২০২৬।
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন![]()
