এবছরের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অফিসিয়ালি RRB Group D 2026 পরীক্ষার অ্যাডমিট প্রকাশিত হল (RRB Group D Admit Card 2026)। আগামী ৩ আগস্ট থেকে এবছরের রেলওয়ে গ্রুপ ডি পদের CBT 1 পরীক্ষা শুরু হচ্ছে। গত ২৭ জুলাই থেকেই RRB এর ওয়েবসাইটে পরীক্ষার্থীদের সিটি ইন্টিমেশন স্লিপ আপলোড করা শুরু হয়েছে। এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্কও সক্রিয় করে দেওয়া হল। বর্তমানে কেবল ৩ আগস্টের পরীক্ষার্থীদের জন্যই অ্যাডমিট উপলব্ধ রয়েছে। আগামী তারিখের পরীক্ষার অ্যাডমিট কার্ডগুলিও শীঘ্রই ধাপে ধাপে ছাড়া হবে বলে জানানো হয়েছে। নীচে বিস্তারিত তথ্য ও অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডিরেক্ট লিঙ্ক দেওয়া হল।
| নিয়োগকারী সংস্থা |
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। |
| বিজ্ঞপ্তি নম্বর | CEN 09/2025 |
| পরীীক্ষার নাম | RRB Group D CBT 1 2026 |
| পরীক্ষার মোড | অনলাইন। |
| মোট নম্বর | ১০০। |
| পরীক্ষার তারিখ |
৩ আগস্ট থেকে ২৫ আগস্ট ২০২৬। |
| অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ |
৩১ জুলাই ২০২৬ থেকে (ধাপে ধাপে)। |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
www.rrbapply.gov.in |
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার শিফট টাইমিং
| শিফট | রিপোর্টিং সময় |
পরীক্ষা শুরুর সময় |
| Shift 1 | সকাল ০৭:৩০ টা | সকাল ০৯:০০ টা |
| Shift 2 | বেলা ১১:১৫ টা | দুপুর ১২:৪৫ টা |
| Shift 3 | বিকেল ০৩:০০ টা | বিকেল ০৪:৩০ টা |
RRB Group D CBT 1 Exam Pattern
| Subjects | No. of Questions | Marks | Duration |
| General Science | 25 | 25 |
90 minutes |
| Mathematics | 25 | 25 | |
| General Intelligence & Reasoning | 30 | 30 | |
| General Awareness and Current Affairs | 20 | 20 | |
| Total | 100 | 100 |
আরও পড়ুনঃ RRB Group D 2026 পরীক্ষার তারিখ পরিবর্তন হল !
RRB Group D Admit Card 2026 ডাউনলোড
- প্রথমে আপনার ব্রাউজারে rrb.digialm.com ওয়েবসাইটটি ওপেন করুন।
- স্ক্রিনে আসা লগইন পেজে আপনার Registration Number এবং Password / Date of Birth (DD/MM/YYYY) সঠিকভাবে লিখুন।
- স্ক্রিনে প্রদর্শিত সিকিউরিটি ক্যাপচা কোডটি পূরণ করুন।
- সমস্ত তথ্য সঠিকভাবে জমা দিয়ে Login বোতামে ক্লিক করুন।
- আপনার ড্যাশবোর্ডে “Hall Ticket / Admit Card” অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করে অ্যাডমিট কার্ডটি PDF ফরম্যাটে ডাউনলোড করে নিন এবং কমপক্ষে দুই কপি A4 সাইজ কাগজে পরিষ্কার প্রিন্টআউট বের করে রাখুন।
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার সেরা প্র্যাকটিস বই
অ্যাডমিট কার্ড প্রকাশের সময়সূচি
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়ম অনুযায়ী, প্রতিটি পরীক্ষার নির্ধারিত তারিখের ঠিক ৪ দিন আগে তাদের অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে ডাউনলোডের জন্য উপলব্ধ করা হচ্ছে।
| পরীক্ষার তারিখ |
অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ |
| ৩ আগস্ট ২০২৬ | ৩১ জুলাই ২০২৬ |
| ৪ আগস্ট ২০২৬ | ১ আগস্ট ২০২৬ |
| ৫ আগস্ট ২০২৬ | ২ আগস্ট ২০২৬ |
| ৬ আগস্ট ২০২৬ | ৩ আগস্ট ২০২৬ |
| ৯ আগস্ট ২০২৬ |
৬ আগস্ট ২০২৬ |
| ১০ আগস্ট ২০২৬ | ৭ আগস্ট ২০২৬ |
| ২৫ আগস্ট ২০২৬ |
২২ আগস্ট ২০২৬ |
অ্যাডমিট কার্ডে ভুল থাকলে কি করবেন?
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর নিজের নাম, রোল নম্বর / রেজিস্ট্রেশন নম্বর, ছবি, স্বাক্ষর, পরীক্ষার তারিখ, পরীক্ষা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য ভালোভাবে যাচাই করে নিন। যদি কোনো গরমিল চোখে পড়ে, তবে অবিলম্বে আপনার রিজিয়নাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সাথে যোগাযোগ করুন।
আরও পড়ুনঃ Railway Group D Practice Set
প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন

