পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুন নিয়োগের সুখবর। IIT খড়গপুরে ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ এসেছে। IIT খড়গপুর দেশের প্রথম সারির ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান গুলির মধ্যে অন্যতম। সম্প্রতি এই সংস্থা তাদের ফাইন্যান্স এবং একাউন্টস বিভাগে কাজের জন্য কর্মী নিয়োগের ঘোষণা করেছে। যোগ্য প্রার্থীদের নির্বাচনের পর সরাসরি IIT খড়গপুরে কাজের পোস্টিং দেওয়া হবে। প্রতিমাসে ২০ হাজার টাকা বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা মিলবে। এত ভালো জায়গায় এত সহজে একটি চাকরির সুযোগ হাতছাড়া করা মোটেই উচিত হবে না। তাই দেরি না করে নিচে প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা এবং আবেদন পদ্ধতিসহ সমস্ত খুঁটিনাটি তথ্য বিস্তারিতভাবে জেনে নিন।
| বিজ্ঞপ্তি নম্বর |
R/05/2026 (তারিখ: 10.06.2026) |
| নিয়োগকারী সংস্থা |
আইআইটি খড়গপুর। |
| পদের নাম | প্রফেশনাল ট্রেনি। |
| বিভাগ |
ফাইন্যান্স এন্ড একাউন্টস। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিশিয়াল ওয়েবসাইট | iitkgp.ac.in |
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট কিছু শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক:
- প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস হতে হবে।
- এর পাশাপাশি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI/CMA) থেকে ইন্টারমিডিয়েট লেভেল সার্টিফিকেট থাকতে হবে।
- যে সমস্ত প্রার্থী ইতিপূর্বে আইআইটি খড়গপুরে ‘প্রফেশনাল ট্রেনি’ হিসেবে কাজ করেছেন বা নির্বাচিত হয়েছিলেন, তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন না।
বয়সসীমা
আবেদনের শেষ তারিখ অনুযায়ী, বয়স অবশ্যই ২৫ বছরের নিচে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর (SC/ST/OBC/EWS/PWD) প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড়ের ব্যবস্থা রয়েছে।
বেতন
খড়গপুর আইআইটি তে এই কাজের ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের মাসিক ২০ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। সেই সঙ্গে সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা মিলতে পারে।
কিভাবে আবেদন করবেন?
আইআইটি খড়গপুরের এই পদের জন্য সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- প্রথমে আইআইটি খড়গপুরের অফিশিয়াল ওয়েবসাইট iitkgp.ac.in-এ যান।
- হোমপেজ থেকে Jobs > Staff Opening অপশনে ক্লিক করুন।
- সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির পাশে থাকা অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করুন।
- আপনার সঠিক এবং সক্রিয় ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- আবেদনপত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।
- প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার নথিপত্র, সিগনেচার ও ছবি স্ক্যান করে আপলোড করুন।
- অনলাইনে আবেদন ফি জমা দিয়ে সাবমিট করুন।
আবেদন ফি
- UR / EWS / OBC প্রার্থীদের জন্য: ৫০০/- টাকা।
- SC / ST / PwD / মহিলা প্রার্থীদের জন্য: ২৫০/- টাকা।
নির্বাচন প্রক্রিয়া
আবেদন জমা করার পর প্রার্থীদের আপলোড করা ডকুমেন্টসের ভিত্তিতে শর্ট লিস্টিং করা হবে। শর্ট লিস্ট হওয়া প্রার্থীদের খড়গপুর আইআইটি ক্যাম্পাসে সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন শুরু: ১২ ই জুন ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ০৯ জুলাই, ২০২৬।
যোগাযোগের মাধ্যম
এই নিয়োগের বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অথবা আবেদন করার সময় কোনো সমস্যা হলে প্রার্থীরা নির্দিষ্ট ইমেল আইডিতে ([email protected]) যোগাযোগ করে সমস্যার কথা জানাতে পারেন।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.