পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরিপ্রার্থীরা শিক্ষকতার স্বপ্ন দেখছেন, তাদের জন্য সুখবর। উত্তর দিনাজপুরের স্কুলে শিক্ষক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে (Uttar Dinajpur Teacher Recruitment 2026)। রায়গঞ্জ ব্লকের অন্তর্গত বিন্দোল গ্রিন ভিউ পাবলিক স্কুলে (CBSE) বিভিন্ন বিষয়ের জন্য শিক্ষক এবং স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীরা আবেদনের যোগ্য। নিয়োগের পর মাসিক ভালো মাইনে ও বিনামূল্যে থাকা খাওয়া সুবিধা দেওয়া হবে। আপনি যদি একজন প্রতিষ্ঠিত শিক্ষক হয়ে নিজের ভালো ক্যারিয়ার গড়তে চান তাহলে এই চাকরির জন্য অবশ্যই আবেদন করা উচিত। আবেদনের সমস্ত খুঁটিনাটি তথ্য বিশদে নিচে দেওয়া হল।
| স্কুলের নাম |
গ্রিন ভিউ পাবলিক স্কুল (CBSE)। |
| পরিচালনাকারী কর্তৃপক্ষ |
বিন্দোল স্বপ্নপূরণ ট্রাস্ট। |
| UDISE Code | 19046100299 |
| পদের নাম |
আবাসিক শিক্ষক এবং স্পেশাল এডুকেটর। |
| আবেদনের মাধ্যম |
ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
www.greenviewpublicschool.com |
শিক্ষাগত যোগ্যতা
আবাসিক শিক্ষক
- স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে বি.এসসি অথবা এম.এসসি ডিগ্রি সম্পন্ন হতে হবে।
- এর পাশাপাশি বি.এড ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
স্পেশাল এডুকেটর
- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস হতে হবে।
- এর পাশাপাশি স্পেশাল এডুকেশনে ডিগ্রি/ডিপ্লোমা থাকা আবশ্যক।
বেতন কাঠামো
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী বেতন অফার করা হবে। আবাসিক শিক্ষকদের জন্য স্কুলে বিনামূল্যে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুনঃ কলেজগুলিতে শীঘ্রই হাজারো নতুন শিক্ষক নিয়োগের ঘোষণা
কিভাবে আবেদন করবেন?
এই পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীরা ইমেইল অথবা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের বায়োডাটা পাঠাতে পারবেন। কোনো প্রকার আবেদন ফি লাগবে না।
ইমেইল আইডি
[email protected]
ইমেইলের Subject লাইনে লিখুন: “Application for the Post of [আপনার বিষয়ের নাম]”।
হোয়াটসঅ্যাপ
(8293047671)
(8617573755)
(8974562619)
(9593656838)
নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারী প্রার্থীদের বায়োডাটা যাচাই করে সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সকাল ১১:০০ টা থেকে গ্রিন ভিউ পাবলিক স্কুল ক্যাম্পাসে ইন্টারভিউ নেওয়া হবে।
ঠিকানা
গ্রিন ভিউ পাবলিক স্কুল, বিন্দোল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: ১৯ জুলাই ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই, ২০২৬ (সকাল ১০:৩০ টা পর্যন্ত)
- ইন্টারভিউয়ের তারিখ ও সময়: ২৫ জুলাই, ২০২৬ (সকাল ১১:০০ টা)।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
আরও পড়ুনঃ রাজ্য সরকারি চাকরিতে বয়সসীমা ছাড় ২ বছরের জন্য কার্যকর হল
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন