দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে স্বাস্থ্যকর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে। জেলার যেকোনো নারী বা পুরুষ চাকরিপ্রার্থী আবেদনের যোগ্য। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক নিয়োগ হবে। কর্মীদের মোটা মাস মাইনে সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা দেরি না করে সম্পূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে দেখে নিন।

অফিশিয়াল বিজ্ঞপ্তি নং DHB/DD/2522)
নিয়োগকারী সংস্থা

বালুরঘাট জেলা হাসপাতাল।

পদের নাম হাউস স্টাফ।
প্রাথমিক চুক্তি ৬ মাসের জন্য।

কোন কোন বিভাগে নিয়োগ হবে?

  • জেনারেল মেডিসিন (General Medicine)
  • জেনারেল সার্জারি (General Surgery)
  • গাইনি এবং অবস্টেট্রিক্স (G&O)
  • অর্থোপেডিকস (Ortho)
  • চক্ষু বিভাগ (Eye)
  • জরুরি বিভাগ (Emergency)

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

  • আবেদনকারী প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সফলভাবে MBBS ডিগ্রি উত্তীর্ণ হতে হবে।
  • পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (WBMC) অথবা ভারতের মেডিকেল কাউন্সিল (MCI)-এর অধীনে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
  • প্রার্থীকে সংশ্লিষ্ট পদে কোন সরকারি বা বেসরকারি সংস্থায় internship সম্পন্ন করতে হবে।

বয়সসীমা

ইন্টারভিউয়ের তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন

নির্বাচিত প্রার্থীদের বেতনের অংক স্পষ্টভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। ইন্টারভিউ এর সময় প্রার্থীর সঙ্গে আলোচনা করে তা ঠিক করা হবে।

আবেদন প্রক্রিয়া

  • আগ্রহী প্রার্থীদের নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তি টি ডাউনলোড করে আবেদন পত্রটি A4 পেপারে প্রিন্ট করে নিতে হবে।
  • এরপর সঠিকভাবে ফর্মটি পূরণ করে নির্দিষ্ট স্থানে সাম্প্রতিক তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যুক্ত করতে হবে।
  • আবেদনপত্রের সাথে নিচের ডকুমেন্ট গুলির সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স যুক্ত করতে হবে ।
  • এরপর সরাসরি ইন্টারভিউ এর দিন নিচে দেওয়া ঠিকানায় গিয়ে উপস্থিত হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • MBBS পরীক্ষার মার্কশিট।
  • অনার্স এবং গোল্ড মেডেলের সার্টিফিকেট (যদি থাকে)।
  • বয়সের প্রমাণপত্র (মাধ্যমিক বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট/এডমিট কার্ড)।
  • ইন্টার্নশিপ সমাপ্তির শংসাপত্র।
  • পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (WBMC) বা MCI-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
  • MBBS পরীক্ষার চান্স সার্টিফিকেট।

নির্বাচন প্রক্রিয়া

আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছে। ইন্টারভিউ নেওয়ার পর তাতে প্রাপ্ত নম্বর এবং MBBS পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে একটি মেধা তালিকা বা মেরিট লিস্ট তৈরি করা হবে। তার ভিত্তিতেই হাউসস্টাফ পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

ইন্টারভিউয়ের গুরুত্বপূর্ণ তথ্য

  • ইন্টারভিউয়ের তারিখ: ১৮ জুন, ২০২৬।
  • সময়: দুপুর ১২:০০ টা।
  • স্থান: ১ম তলা, সেমিনার রুম, সুপার স্পেশালিটি বিল্ডিং, বালুরঘাট জেলা হাসপাতাল, দক্ষিণ দিনাজপুর।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *