পশ্চিমবঙ্গের যেসমস্ত চাকরিপ্রার্থীরা শিক্ষক হবার স্বপ্ন দেখছেন, তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। পূর্ব মেদিনীপুরের একটি বেসরকারি কলেজে সম্প্রতি গেস্ট লেকচারার নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীরা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। নীচে শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও ইন্টারভিউয়ের সমস্ত খুঁটিনাটি তুলে ধরা হলো।
| প্রতিষ্ঠানের নাম |
পাঁশকুড়া বনমালী কলেজ। |
| পদের নাম | গেস্ট লেকচারার। |
| আবেদন পদ্ধতি | – |
| অফিসিয়াল ওয়েবসাইট |
www.panskurabanamalicollege.ac.in |
কোন কোন বিষয়ে নিয়োগ করা হবে?
প্রকাশিত অফিশিয়াল নোটিশ অনুযায়ী, মোট ৮টি আলাদা আলাদা বিষয়ে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে।
- Biotechnology
- Microbiology
- Geography
- BMLT
- Food and Nutrition
- BCA
- Botany
- Physiology
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
- প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫৫% নম্বরসহ স্নাতকোত্তর পাস করে থাকতে হবে।
- পাশাপাশি যাদের NET, SET অথবা Ph.D. ডিগ্রি আছে, তারা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
বেতন
এই পদের ক্ষেত্রে কর্মীদের কত বেতন দেওয়া হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। ইন্টারভিউয়ের সময়ে সরাসরি তা ঠিক করা হতে পারে।
আবেদন পদ্ধতি
এই চাকরির জন্য প্রার্থীদের আগে থেকে কোনো আবেদন করার প্রয়োজন নেই। ইন্টারভিউয়ের দিন একটি হাতে লেখা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র (অরিজিনাল ও সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স) নিয়ে সরাসরি যথাস্থানে উপস্থিত হতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- একটি সাদা কাগজে লেখা আবেদনপত্র।
- একটি আপডেটেড সিভি বা জীবনপঞ্জি।
- মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকোত্তর, NET/SET/Ph.D. পরীক্ষার সমস্ত অরিজিনাল সার্টিফিকেট এবং মার্কশীট।
নিয়োগ পদ্ধতি
এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না। কেবল একটি পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ০৯ জুন, ২০২৬।
- ইন্টারভিউয়ের তারিখ: ২৫ জুন, ২০২৬ (Biotechnology, Microbiology, Geography, BMLT, Food and Nutrition, BCA) এবং ০৪ জুলাই, ২০২৬ Botany, Physiology )।
- রিপোর্টিং সময়: সকাল ১১:০০ টা।
- ঠিকানা: পাঁশকুড়া বনমালী কলেজ (স্বশাসিত), পোস্ট অফিস- পাংশকুড়া আর.এস., পিন- ৭২১১৫২, জেলা- পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.