রেলের চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্ৰ্যাজুয়েট স্তরের নন-টেকনিক্যাল পদের দ্বিতীয় ধাপের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (CBT-II) তারিখ (RRB NTPC Graduate CBT 2 Exam Date 2026) ঘোষণা করেছে। ১২ জুন RRB এর তরফে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। যেসব পরীক্ষার্থীরা CBT 1 পরীক্ষা ক্লিয়ার করেছেন, এবং পরবর্তী পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন, তাদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
| বিজ্ঞপ্তি নম্বর | |
| পদের নাম |
Non-Technical Popular Categories (Graduate) |
| পরীক্ষার নাম |
2nd Stage Computer Based Test (CBT-II) |
| পরীক্ষার তারিখ |
নীচে জানানো হয়েছে। |
RRB NTPC Graduate CBT 2 Exam Pattern
| Subject | Number of Questions | Maximum Marks | Time |
| General Awareness | 50 | 50 | 90 Minutes |
| Mathematics | 35 | 35 | |
| General Intelligence & Reasoning | 35 | 35 | |
| Total | 120 Questions | 120 Marks |
RRB NTPC Graduate CBT 2 Exam Date 2026

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১০ই জুলাই ২০২৬, শুক্রবার দ্বিতীয় ধাপের কম্পিউটার ভিত্তিক এক্সামিনেশন অনুষ্ঠিত হবে।
কার পরীক্ষা কোন শহরে কোন সেন্টারে পড়েছে তা পরীক্ষার ১০ দিন আগে সমস্ত আঞ্চলিক RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
SC এবং ST বিভাগের পরীক্ষার্থীরা পরীক্ষার ১০ দিন আগে থেকেই তাদের বিনামূল্যে ট্রাভেল পাস ডাউনলোড করতে পারবেন।
RRB NTPC Graduate CBT 2 অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে?
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পরীক্ষার ৪ দিন আগে থেকে ই-কল লেটার ডাউনলোডের লিঙ্ক সক্রিয় হবে। পরীক্ষার্থীরা তাদের নির্দিষ্ট রিজিয়নের আরআরবি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।