অন্নপূর্ণা ভান্ডার আবেদনকারীদের জন্য সুখবর। পহেলা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু প্রচুর ট্রাফিকের কারণে ওয়েবসাইট ডাউন থাকার কারণে অনেকেই আবেদন করতে পারছিলেন না। অবশেষে এখন ওয়েবসাইট ঠিক হয়েছে এবং অন্নপূর্ণা ভান্ডার অনলাইন ফর্ম ফিলাপ আবার শুরু হয়েছে। যারা যারা অন্নপূর্ণা ভান্ডার অনলাইন ফর্ম ফিলাপ করতে চান, তারা সহজেই বাড়িতে বসে নিজের মোবাইল থেকে আবেদন করতে পারবেন। এজন্য কোন ওয়েবসাইটে যাবেন? কিভাবে আবেদন করবেন? ইত্যাদি নিয়ে বিস্তারিত জেনে নিন।
| প্রকল্পের নাম | অন্নপূর্ণা ভান্ডার। |
| সুবিধা |
মাসিক ৩০০০ টাকা ভাতা। |
| কারা পাবে |
পশ্চিমবঙ্গের মহিলারা। |
| আবেদন শুরু |
২৭ মে ২০২৬ (অফলাইন), ১ জুন ২০২৬ (অনলাইন)। |
| আবেদনের সময়সীমা | ৯০ দিন পর্যন্ত। |
| অফিসিয়াল ওয়েবসাইট | নীচে দেওয়া হল। |
অন্নপূর্ণা ভান্ডার অনলাইন পোর্টাল ফের চালু

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিজেপি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হল ‘অন্নপূর্ণা ভান্ডার’ বা ‘অন্নপূর্ণা যোজনা।’ এর আগে রাজ্যের মা-বোনেদের জন্য তৃণমূল সরকার ‘লক্ষীর ভান্ডার’প্রকল্প চালু করেছিল যেখানে, সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক ১৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলাদের মাসিক ১৭০০ টাকা ভাতা দেওয়া হতো। ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ক্ষমতায় এসে ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পের মাধ্যমে সেই ভাতা বাড়িয়ে ৩০০০ টাকা করেছে। ইতিমধ্যেই অনলাইন এবং অফলাইন, দুই ভাবেই এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অফলাইন আবেদন যথারীতি চললেও এতদিন অনলাইন আবেদনে ওয়েবসাইট ব্যবহারকারীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। প্রচুর ব্যবহারকারী একসঙ্গে লগইন করার ফলে সার্ভার বেশিরভাগ সময় ডাউন হয়ে যাচ্ছিল। যার ফলে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও অন্নপূর্ণা ভান্ডার অনলাইন ফর্ম ফিলাপ করতে পারেননি। তবে সম্প্রতি অন্নপূর্ণা ভান্ডার অনলাইন পোর্টাল রিপেয়ার হয়ে ফের চালু হয়েছে। এখন কোনো সমস্যা ছাড়াই আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
অন্নপূর্ণা ভান্ডার আবেদনের যোগ্যতা
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারী মহিলার নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে,
- অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হতে হবে।
- বয়স সীমা ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
- নিজে কোন সরকারি চাকরি করা বা সরকারি পেনশন ভোগ করা চলবেনা।
- কোন আয়কর দেওয়া যাবে না।
- পূর্বে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের সবাইকেই আবেদন করতে হবে।
অন্নপূর্ণা ভান্ডার অনলাইন ফর্ম ফিলাপ প্রক্রিয়া

- নীচে দেওয়া অফিসিয়াল অন্নপূর্ণা ভান্ডার অনলাইন পোর্টাল ভিজিট করুন।
- হোমপেজে Access Citizen Portal বাটনে ক্লিক করুন।
লগইন পেজ খুলবে। - সেখানে প্রথমে আপনার জেলা নির্বাচন করুন। তারপর আপনার চালু মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিয়ে Request OTP বাটন চাপুন।
- মোবাইলে আসা ওটিপি দিয়ে লগইন সম্পন্ন করুন।
- রেজিস্ট্রেশন সফল হবে এবং আবেদন ফর্মটি খুলবে। সেখানে আপনার সমস্ত ব্যক্তিগত, শিক্ষাগত, পারিবারিক ও পেশাগত তথ্য নির্ভুলভাবে দিন।
- আপনার প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন।
- ভালোভাবে ফর্মটি প্রিভিউ করে নিন এবং Submit বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।
Annapurna yojana online registration official website
অন্নপূর্ণা ভান্ডার অনলাইন পোর্টাল: https://socialregistry.wb.gov.in/refresh-captcha