RRB NTPC Graduate Level CBT 1 Result 2026: প্রকাশিত হল প্রথম ধাপের পরীক্ষার রেজাল্ট, সরাসরি দেখার লিঙ্ক রইল

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) সম্প্রতি RRB NTPC Graduate Level CBT 1 Result 2026 প্রকাশ করেছে। NTPC গ্র্যাজুয়েট লেভেল (CEN 06/2025) কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT 1) গত ১৬ মার্চ থেকে ২৭ মার্চ ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল । যেসমস্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা এখন অনলাইনে নিজেদের স্কোরকার্ড চেক করতে পারবেন। প্রার্থীদের তাদের RRB এর নির্দিষ্ট জোনের (যেমন RRB Kolkata, RRB Bilaspur, RRB Chennai ইত্যাদি) অফিসিয়াল ওয়েবসাইট মারফত নিজেদের স্কোরকার্ড ডাউনলোড করতে হবে।

বিজ্ঞপ্তি নম্বর CEN 06/2025
পরীক্ষার নাম
পরিচালনাকারী সংস্থা

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)।

বিভাগ নন-টেকনিক্যাল।
মোট শূন্যপদ ৫,৮১০টি
CBT 1 পরীক্ষার তারিখ

১৬ মার্চ থেকে ২৭ মার্চ ২০২৬।

CBT 1 রেজাল্ট প্রকাশের তারিখ ১২ জুন ২০২৬।
অফিসিয়াল ওয়েবসাইট rrbcdg.gov.in

RRB NTPC Graduate 2026 Cutoff

এবছরের NTPC Graduate Level প্রথম পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার কাট অফ অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে।

CAT_NO UR SC ST OBC EWS ESM R-VI R-HI R-LD R-MD
1 90.58373
2 83.14428 74.95696 68.83818 79.32467 78.61672 51.18597
3 79.55167 72.92971 64.64646 77.51672 76.53062 30.26741
4 84.01916 74.78078 66.63114 79.46128 78.37902 43.12915 57.72923 61.93822 28.92264
5 81.96423 74.07055 64.61324 78.65673 77.77853 37.53655 63.68934 48.38688 68.63352
6 80.00155 72.97555 64.12658 77.56607 76.53436 30.16653

কিভাবে RRB NTPC Graduate Level CBT 1 Scorecard 2026 ডাউনলোড করবেন?

ধাপ ১: প্রথমে আপনার সংশ্লিষ্ট আঞ্চলিক আরআরবি (যেমন আরআরবি কলকাতা- rrbkolkata.gov.in) অথবা প্রধান ওয়েবসাইটটি ভিজিট করুন।
ধাপ ২: হোমপেজে দেওয়া “Link for Scorecard of CEN 06/2025 (NTPC Graduate)” লিঙ্কে ক্লিক করুন।
ধাপ ৩: একটি নতুন লগইন উইন্ডো ওপেন হবে। সেখানে আপনার Registration Number এবং Date of Birth  সঠিকভাবে ইনপুট করুন।
ধাপ ৪: স্ক্রিনে প্রদর্শিত সিকিউরিটি ক্যাপচা কোডটি দিয়ে ‘Login’ বোতামে চাপ দিন।
ধাপ ৫: আপনার স্কোরকার্ড স্ক্রিনে চলে আসবে। এখানে আপনি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং CBT 2-এর জন্য কোয়ালিফাই করেছেন কিনা (Qualifying Status) তা দেখতে পাবেন। এটি প্রিন্ট আউট করে রাখুন।

RRB NTPC Graduate Level CBT 1 Result 2026 Qualified Candidate List

এবছর RRB NTPC Graduate CBT 1 পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী দের তালিকা RRB এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এটি সরাসরি নীচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

Download Now: Click Here

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *