অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক | অন্নপূর্ণা ভান্ডার টাকা ঢুকল কিনা, জেনে নিন এইভাবে

ইতিমধ্যেই রাজ্যের লক্ষ লক্ষ মহিলা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন। প্রথম দফায় ৩ জুন ২৮ লক্ষেরও বেশি মহিলা তাদের পেমেন্ট পেয়েছেন। জানা যাচ্ছে যারা আবেদন করছেন, সবকিছু ঠিকঠাক থাকলে, ৭ থেকে ৮ দিনের মধ্যেই তাদের পেমেন্ট ছাড়া হচ্ছে। আপনিও যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকেন তবে টাকা ঢুকেছে কি না বা আপনার আবেদন আদৌ মঞ্জুর হয়েছে কিনা বা টাকা পেলেও কবে পাবেন, এইসব প্রশ্ন নিশ্চয়ই মনে আসছে। অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক করে জেনে নিলেই এই বিষয়গুলি পরিষ্কার হয়ে যাবে। কিভাবে অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক করা যাবে, তা ধাপে ধাপে নিচে আলোচনা করা হলো।

রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পের কাজ শুরু হয়েছে। যোগ্য প্রার্থীদের এই প্রকল্পে মাঝে মাঝে ৩০০০ টাকা করে ভাতা সরাসরি ব্যাংক একাউন্টে দেওয়া হবে। গত ২৭ এ মে তারিখ থেকে অন্নপূর্ণা ভান্ডার অফলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর ১ জুন থেকে অনলাইন পোর্টালেও আবেদন চালু করা হয়েছে। যারা যারা আবেদন করেছেন তাদের ৭ থেকে ৮ দিনের মধ্যে পেমেন্ট ছাড়া হচ্ছে বলে সরকারি সূত্রে খবর মিলেছে। আপনার টাকা কবে ঢুকবে বা আবেদন বর্তমানে কোথায় রয়েছে, সেসব জানতে হলে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

অন্নপূর্ণা ভান্ডার কারা পাবে?

সরকার মারফত স্পষ্ট করে জানানো হয়েছে যে আবেদন করলেই সকল মহিলাদের টাকা দেওয়া হবে না। যাদের এই যোগ্যতাগুলি আছে কেবল তারাই টাকা পাবেন:

  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে।
  • কোনো সরকারি চাকরি অথবা পেনশন নিজের নামে থাকা চলবে না।
  • মহিলা নিজে কোনো আয়কর প্রদান করলে এই টাকা পাবেন না।
    ব্যাংক একাউন্টের সঙ্গে অবশ্যই ডি বি টি বা আধার লিঙ্ক করা থাকতে হবে।
  • যারা পূর্বে লক্ষীর ভান্ডার পেতেন, তারা নতুন আবেদন না করলে টাকা পাবেন না।

অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক পোর্টাল

অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক করার জন্য রাজ্য সরকার অফিশিয়াল ওয়েবসাইট চালু করেছে। আবেদনকারীরা যে ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করছেন সেখানেই স্ট্যাটাস চেক এর অপশন দেওয়া আছে।
ওয়েবসাইটটি হল www.socialregistry.wb.gov.in

অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক ফোন নম্বর পশ্চিমবঙ্গ

অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক করার জন্য কোন ফোন নাম্বার বা টোল ফ্রি নাম্বার এখনো রাজ্য সরকার চালু করেনি। বর্তমানে কেবল ওয়েবসাইটের মাধ্যমেই অনুরোধ গ্রহণ করা হচ্ছে।

Annapurna yojana status check

অন্নপূর্ণা ভান্ডার অনলাইন ফর্ম ফিলাপ প্রক্রিয়া

  • পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার অফিসিয়াল পোর্টাল-এ যান।
  • আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি দিয়ে লগইন করুন এবং ওটিপি (OTP) ভেরিফিকেশন সম্পন্ন করুন।
  • ‘Track Applicant Status’ অপশনটি নির্বাচন করুন।
  • আপনার Application ID, আধার নম্বর, বা নিবন্ধিত মোবাইল নম্বরটি নির্দিষ্ট বক্সে টাইপ করুন।
  • Submit বোতাম চাপলেই আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়েছে কিনা বা টাকা ক্রেডিট হয়েছে কিনা তা স্ক্রিনে দেখতে পাবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *