প্রধানমন্ত্রী স্কলারশিপ 2026 আবেদন শুরু হল, পড়াশোনার জন্য প্রতিমাসে ২৫০০ টাকা স্কলারশিপ মিলবে

পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীদের জন্য সুখবর। এবছর প্রধানমন্ত্রী স্কলারশিপ 2026 আবেদন শুরু হল। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপে পড়াশোনার জন্য মাসে ২৫০০ টাকা বৃত্তি দেওয়া হয়। পশ্চিমবঙ্গ থেকে প্রতিবছর প্রচুর পড়ুয়া এই স্কলারশিপের টাকা দিয়ে তাদের উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারে। এখানে আবেদনের জন্য কি যোগ্যতা লাগে, কিভাবে আবেদন করতে হয়, কি কি নথিপত্র লাগে, এই সব নিয়ে বিস্তারিত জানবো।

প্রধানমন্ত্রী স্কলারশিপ 2026 আবেদন শুরু হল

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি অতি পরিচিত স্কলারশিপ হল প্রধানমন্ত্রী স্কলারশিপ। প্রধানমন্ত্রী ন্যাশনাল ডিফেন্স ফান্ড থেকে এই দেশের লক্ষ লক্ষ দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সাহায্যের জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়। আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট https://www.scholarships.gov.in এ গিয়ে স্কলারশিপের জন্য আবেদন করতে হয়। যোগ্য পড়ুয়াদের বিচার করে সরাসরি অ্যাকাউন্টে টাকা জমা করা হয়।

প্রধানমন্ত্রী স্কলারশিপে কত টাকা দেওয়া হয়?

প্রধানমন্ত্রী স্কলারশিপ প্রকল্পে প্রতি মাসে ন্যূনতম ২,৫০০ টাকা আর্থিক সাহায্য করা হয়। তবে মেয়ে পড়ুয়া এবং বিশেষ ক্যাটেগরির ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের পরিমাণ বেশি।

প্রধানমন্ত্রী স্কলারশিপে কারা আবেদন করতে পারেন?

PM Scholarship-এ আবেদন করতে গেলে আবেদনকারীকে,

  • ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • বর্তমানে স্নাতক/স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে হবে।
  • আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেধাবী সন্তানদের বা প্রাক্তন সৈনিক, প্রাক্তন উপকূলরক্ষী বাহিনীর সদস্য এবং আরপিএফ (RPF) কর্মীদের সন্তানদের এই স্কলারশিপে অগ্রাধিকার দেওয়া হয়।

প্রধানমন্ত্রী স্কলারশিপে কিভাবে আবেদন করবেন?

প্রধানমন্ত্রী স্কলারশিপ এ অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সেই পদ্ধতি ধাপে ধাপে নিচে জানানো হলো।

প্রধানমন্ত্রী স্কলারশিপে কিভাবে আবেদন করবেন?

  • প্রথমে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের (NSP) অফিসিয়াল ওয়েবসাইট https://scholarships.gov.in-এ যান।
  • নতুন আবেদনকারী হলে ‘New Registration’ বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নাম নথিভুক্ত করুন।
  • রেজিস্ট্রেশন সফল হলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। সেটি দিয়ে লগ-ইন করুন।
  • এরপর ‘PM Scholarship Scheme’ অপশনটি বেছে নিয়ে আবেদন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন।
  • প্রয়োজনীয় সমস্ত নথিপত্র স্ক্যান করে আপলোড করুন।
  • ফর্মটি পুনরায় যাচাই করে ‘Submit’ বাটনে ক্লিক করুন এবং ভবিষ্যতের জন্য আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে রাখুন।

প্রধানমন্ত্রী স্কলারশিপে আবেদন কতদিন চলবে?

এবছর প্রধানমন্ত্রী স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই স্কলারশিপে আবেদন করা যাবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা দেরি না করে দ্রুত অনলাইনে আবেদন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *