কলকাতার কেন্দ্রীয় সংস্থায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ

ভারত সরকারের অধীনস্থ মিনিরত্ন ক্যাটেগরির একটি বিখ্যাত পাবলিক সেক্টর কোম্পানি হল হিন্দুস্তান কপার লিমিটেড বা HCL। সম্প্রতি কলকাতায় অবস্থিত এই সংস্থাটি বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে। ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন অফিসিয়াল কাজে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। নিয়োগের পর মিলবে মোটা মাস মাইনে সহ আরো সুযোগ সুবিধা। নিয়োগের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো।

অ্যাডভার্টাইজমেন্ট নম্বর
নিয়োগকারী সংস্থা

হিন্দুস্তান কপার লিমিটেড বা HCL।

পদের নাম

সিনিয়র ম্যানেজার (E4), ম্যানেজার (E3), এবং ডেপুটি ম্যানেজার (E2)।

বিভাগ

মাইনিং, জিওলজি, মেকানিক্যাল, সিভিল, ফিন্যান্স এবং এইচআর, M & HS সহ একাধিক বিভাগ।

আবেদনের মাধ্যম অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট

শিক্ষাগত যোগ্যতা

  • জিওলজি: জিওলজি বা অ্যাপ্লাইড জিওলজিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি।
  • ইঞ্জিনিয়ারিং (মাইনিং/ সিভিল/ মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইনস্ট্রুমেন্ট/ কনসেনট্রেটর/ ফায়ার সার্ভিস): সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ব্যাচেলর ডিগ্রি।
  • সিস্টেমস: আইটি/কম্পিউটার সায়েন্সে বিই/বিটেক বা এমসিএ (MCA) ডিগ্রি। ওড়াকল ইবিএস (Oracle EBS), পিএইচপি, জাভা ইত্যাদির জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • ফিন্যান্স: আইসিএআই (ICAI) বা আইসিএমএআই (ICMAI) থেকে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • এইচআর এবং কর্পোরেট কমিউনিকেশন: আর্টস/কমার্স/সায়েন্স/ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক।
  • M&HS: এম বি বি এস ডিগ্রি সহ পিজি ডিপ্লোমা।

কিছু কিছু পদ যেমন কনসেনট্রেটর, ফায়ার সার্ভিস, এইচ আর, কর্পোরেট কমিউনিকেশন ইত্যাদির ক্ষেত্রে বেসিক কোয়ালিফিকেশনের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিও চাওয়া হয়েছে।

প্রয়োজনীয় বয়সসীমা ও অভিজ্ঞতা

  • সিনিয়র ম্যানেজার (E4): সর্বোচ্চ বয়স ৪৭ বছর হতে হবে। ন্যূনতম ৯ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
  • ম্যানেজার (E3): সর্বোচ্চ বয়স ৪২ বছর হতে হবে। ন্যূনতম ৬ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
  • ডেপুটি ম্যানেজার (E2): সর্বোচ্চ বয়স ৪০ বছর হতে হবে। ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

দ্রষ্টব্য: সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা ৫ বছর, OBC (NCL) প্রার্থীরা ৩ বছর এবং PwBD প্রার্থীরা ১০ থেকে ১৫ বছর পর্যন্ত বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা

হিন্দুস্তান কপার লিমিটেডে নির্বাচিত প্রার্থীরা উচ্চহারে বেতন এবং অন্যান্য ভাতা পাবেন। পাশাপাশি আইডিএ (IDA), পার্কস অ্যান্ড অ্যালাউন্স, গ্র্যাচুইটি, পিআরপি (PRP) এবং চিকিৎসা সুবিধা প্রদান করা হবে। পদমর্যাদা হিসেবে বেতনের স্কেল আলাদাঃ

  • E4 গ্রেড (Senior Manager): পে স্কেল ₹৭০,০০০ – ২,০০,০০০/-। মাসিক আনুমানিক গ্রস সেলারি প্রায় ১,৩০,৭৬০/- টাকা।
  • E3 গ্রেড (Manager): পে স্কেল ₹৬০,০০০ – ১,৮০,০০০/-। মাসিক আনুমানিক গ্রস সেলারি প্রায় ১,১২,০৮০/- টাকা।
  • E2 গ্রেড (Deputy Manager): পে স্কেল ₹৫০,০০০ – ১,৬০,০০০/-। মাসিক আনুমানিক গ্রস সেলারি প্রায় ৯৩,৪০০/- টাকা।

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিচে দেওয়া ধাপগুলি অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে:

  • প্রথমে হিন্দুস্তান কপার লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.hindustancopper.com-এ যান।
  • হোমপেজে থাকা “Careers” সেকশনে ক্লিক করুন।
  • সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করুন।
  • আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ইমেল আইডি এবং মোবাইল নম্বরের মতো সমস্ত প্রয়োজনীয় তথ্য নিখুঁতভাবে পূরণ করুন।
  • স্ক্যান করা ছবি, স্বাক্ষর এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
  • আবেদন ফি জমা দিন।
  • ফর্মটি সাবমিট করে দিন।

আবেদন ফি

  • সাধারণ (General), OBC এবং EWS প্রার্থী: ৫০০/- টাকা।
  • SC, ST, PwBD এবং অভ্যন্তরীণ (Internal) প্রার্থী: কোনো আবেদন ফি লাগবে না।

নির্বাচন প্রক্রিয়া

হিন্দুস্তান কপার লিমিটেডের এই পদগুলির জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। যোগ্য প্রার্থীদের সরাসরি পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।
আবেদনকারীর সংখ্যা বেশি হলে অতিরিক্ত অভিজ্ঞতা এবং উচ্চতর যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। তারপর ইন্টারভিউ নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরুর তারিখ: ০৫ জুন, ২০২৬ (সকাল ১১:০০ টা থেকে)।
  • আবেদনের শেষ তারিখ: ২৫ জুন, ২০২৬ (মধ্যরাত পর্যন্ত)।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *