উচ্চমাধ্যমিকের PPS ও PPR রেজাল্ট প্রকাশ পেল, অনলাইনে কিভাবে সংশোধিত রেজাল্ট দেখবেন?

পশ্চিমবঙ্গের এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) অফিসিয়াল ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের PPS ও PPR রেজাল্ট প্রকাশ পেল। ৫ই জুন তারিখে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি মারফত সংসদ এই বিষয়ে ঘোষণা করেছে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এবছর তাদের পরীক্ষার খাতা রিভিউ বা স্ক্রুটিনির জন্য আবেদন করেছিলেন, তারা এখন অনলাইনে নিজেদের সংশোধিত রেজাল্ট দেখে নিতে পারবেন। কিভাবে রেজাল্ট চেক করা যাবে, তার স্টেপ বাই স্টেপ গাইড এখানে দেখে নেব।

উচ্চমাধ্যমিকের PPS ও PPR রেজাল্ট প্রকাশ পেল

বিজ্ঞপ্তি নম্বর
পরীক্ষার নাম

উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৬।

বোর্ড

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE)

পরীক্ষার তারিখ

১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬।

রেজাল্ট প্রকাশ ১৪ মে ২০২৬।

রিভিউ এবং স্ক্রুটিনির তারিখ

১৫.০৫.২০২৬ থেকে ২৮.০৫.২০২৬ পর্যন্ত।
PPR/ PPS রেজাল্ট প্রকাশ ৫ জুন ২০২৬।
অফিসিয়াল পোর্টাল

কীভাবে অনলাইনে উচ্চমাধ্যমিকের PPS ও PPR রেজাল্ট চেক করবেন?

পরীক্ষার্থীরা সহজেই ঘরে বসেই নিজেদের স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে ফলাফল চেক করতে পারবেন। নিচে এই প্রক্রিয়া ধাপে ধাপে আলোচনা করা হলো:

কীভাবে অনলাইনে উচ্চমাধ্যমিকের PPS ও PPR রেজাল্ট চেক করবেন?

  • প্রথমে wbchseapp.wb.gov.in/portal/dashboard_student লিঙ্কে ক্লিক করুন।
  • পোর্টালটি খোলার পর সেখানে Sign in অপশন দেখতে পাবেন।
  • আবেদন করার সময় প্রাপ্ত নির্দিষ্ট Login Id এবং Password সঠিকভাবে ইনপুট করতে হবে।
  • Sign in বোতামে ক্লিক করলেই আপনার সংশোধিত নম্বর দেখতে পারবেন।

উচ্চমাধ্যমিকের PPS ও PPR রেজাল্ট কবে হাতে পাবেন?

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অথবা তাদের দ্বারা অনুমোদিত প্রতিনিধিদের সংসদের নিজ নিজ আঞ্চলিক কার্যালয় থেকে সংশোধিত মার্কশিট এবং পাস সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। ১২ই জুন, ২০২৬ থেকে ১৯শে জুন, ২০২৬ পর্যন্ত সেগুলি বিতরণ করা হবে। স্কুল কর্তৃপক্ষকে অবশ্যই শিক্ষার্থীদের পূর্ববর্তী মার্কশিট এবং পাস সার্টিফিকেট সংসদের আঞ্চলিক কার্যালয়ে জমা করতে হবে, তার পরেই নতুন সংশোধিত নথিপত্র দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *