যেসব চাকরিপ্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীতে কাজ করার স্বপ্ন দেখছেন, তাদের জন্য সফল ক্যারিয়ার গড়ার এক সুবর্ণ সুযোগ এসেছে। সম্প্রতি ইন্ডিয়ান আর্মিতে উচ্চমাধ্যমিক পাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথমে একটি কোর্স করানো হবে। কোর্স চলাকালীন মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। কোর্স শেষে সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের টেকনিক্যাল বিভাগে বিভিন্ন চাকরি দেওয়া হবে। আগ্ৰহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের বিস্তারিত তথ্য জানুন আজকের প্রতিবেদনে।
| নিয়োগের নাম |
টেকনিক্যাল এন্ট্রি স্কিম (TES-56)। |
| সংস্থার নাম | ইন্ডিয়ান আর্মি। |
| বিভাগ | টেকনিক্যাল। |
| শূন্যপদের সংখ্যা | – |
| যোগ্যতা |
উচ্চমাধ্যমিক পাস। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
আবেদনের যোগ্যতা
- আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক বা সমতূল্য পরীক্ষা পাস হতে হবে।
- দ্বাদশ শ্রেণীতে পদার্থবিজ্ঞান (Physics), রসায়ন (Chemistry) এবং গণিত (Mathematics) বা PCM বিষয়ে ন্যূনতম ৬০% নম্বর থাকা বাধ্যতামূলক।
- আবেদনকারীকে অবশ্যই JEE Mains পরীক্ষায় অংশগ্রহণ করে থাকতে হবে।
স্টাইপেন্ড
কোর্স চলাকালীন নির্বাচিত প্রার্থীদের একটি নির্দিষ্ট অংকের টাকা প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। টাকার পরিমাণ ও অন্যান্য ডিটেইল শীঘ্রই পূর্ণাঙ্গ নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।
নিয়োগ প্রক্রিয়া
TES-56 কোর্সে ভর্তির জন্য মেধাতালিকার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। উচ্চমাধ্যমিকের নম্বর এবং JEE Mains 2026 পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি হবে। নির্বাচিত প্রার্থীদের নিয়ে জানুয়ারি ২০২৭ থেকে কোর্সের ক্লাস শুরু হবে।
আবেদন প্রক্রিয়া
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হবে।
- প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in এ যান।
- ‘Officer Entry’ সেকশনে গিয়ে ইমেল আইডি, ফোন নম্বর এবং অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- আবেদনপত্র সঠিকভাবে পূরণ করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন আধার কার্ড, উচ্চ মাধ্যমিক পাশের মার্কশীট, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার র্যাঙ্ক কার্ড জমা দিন।
আবেদন সাবমিট করুন।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় সংস্থায় ৬৬০ ট্রেনি নিয়োগ, ট্রেনিং শেষে স্থায়ী চাকরি
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে:
- আবেদন শুরুর তারিখ: ১৩ মে ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ১২ জুন ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন![]()