হাওড়া জেলা আদালতে কর্মবন্ধু নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন

আপনি কি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী? কম যোগ্যতায় সরকারি চাকরি খুঁজছেন? আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত সুযোগ! হাওড়া জেলা আদালতে কর্মবন্ধু নিয়োগ করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নূন্যতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলেই আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নিয়োগের বিস্তারিত তথ্য সম্পূর্ণ জানতে প্রতিবেদন বিশেষ পর্যন্ত পড়ুন।

নিয়োগকারী সংস্থা

ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ অফিস, হাওড়া।

বিজ্ঞপ্তি নম্বর 01-2026
পদের নাম

কর্মবন্ধু (Karmabandhu – Sweeper)।

নিয়োগের প্রকৃতি

সম্পূর্ণ চুক্তিভিত্তিক।

শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস।
আবেদন পদ্ধতি অফলাইন।

আবেদনের যোগ্যতা

আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই নিচে দেওয়া যোগ্যতাগুলো পূরণ করতে হবে:

  • প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) বা রাজ্য/কেন্দ্র সরকার দ্বারা স্বীকৃত যেকোনো বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই ভারতের একজন বৈধ নাগরিক হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই হাওড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • প্রার্থীকে শারীরিক দিক থেকে সক্ষম ও বলিষ্ঠ হতে হবে।

বয়সসীমা

এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে থাকতে হবে। ০১ জানুয়ারি, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে।

বেতন

কর্ম বন্ধু পদে নিয়োগ পাওয়া প্রার্থীদের মাসিক ৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

এই চাকরির জন্য সমস্ত প্রার্থীদের অফলাইনে আবেদন জানাতে হবে।
ধাপ ১: প্রথমে নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্রটি প্রিন্ট করে নিন।
ধাপ ২: নিজের হাতের সঠিকভাবে ফর্মটি ফিলাপ করে নিন। সম্পূর্ণ ফর্মটি ক্যাপিটাল অক্ষরে পূরণ করতে হবে।
ধাপ ৩: নিচে দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্টসের এক কপি করে সেলফি অ্যাটেস্টেড জেরক্স ফর্ম এর সঙ্গে সংযুক্ত করুন।
ধাপ ৪: একটি খামে ভরে সেগুলি সরাসরি নিচের ঠিকানায় গিয়ে জমা করে আসুন বা পোষ্টের মাধ্যমে পাঠিয়ে দিন।
ঠিকানা:
Office of the District Judge, Howrah (English Department)

প্রয়োজনীয় নথিপত্র

  • বয়সের প্রমাণপত্র কেমন বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট।
  • অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট ও মার্কশিট।
  • হাওড়া জেলার স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র।
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
  • কাজের কোনো অভিজ্ঞতা থাকলে তার সার্টিফিকেট (যদি থাকে)।
  • দুই কপি সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি (সেলফ-অ্যাটেস্টেড করা)।
  • যেকোনো একটি অরিজিনাল আইডি প্রুফ (আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট)।

নির্বাচন প্রক্রিয়া

এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা হবে না। আবেদন জমা করার পর নির্বাচিত প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। মোট ৩০ নম্বরের ইন্টারভিউ হবে। তার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

ইন্টারভিউয়ের স্থান ও সময়

স্থান: Office of the District Judge, Howrah Court
সময়: প্রত্যেক প্রার্থীকে সকাল ১১:০০ টার মধ্যে গিয়ে ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

বিষয় তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ১৫ মে, ২০২৬।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ

১০ জুন, ২০২৬ (দুপুর ১:০০ টা পর্যন্ত)।

যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের তারিখ ১৬ জুন, ২০২৬।
ইন্টারভিউয়ের তারিখ ২০ জুন, ২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *