বীরভূমের বিভিন্ন পৌরসভায় কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৫ হাজার টাকা

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। বীরভূম জেলার বিভিন্ন পৌরসভায় কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৬-২০২৭ সালের জনগণনা কর্মসূচীর অধীনে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ। কাজের মেয়াদ চলাকালীন প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। জেলার স্থায়ী বাসিন্দা যে কোন নারী বা পুরুষ চাকরি প্রার্থী নির্দিষ্ট যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা শূন্যপদের বিবরণ, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা আজকের প্রতিবেদনে দেখে নিন।

নিয়োগকারী কর্তৃপক্ষ

জেলা শাসক ও প্রিন্সিপাল সেন্সাস অফিসার, বীরভূম জেলা।

পদের নাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Technical Assistant – TA)।
নিয়োগের ধরন চুক্তিভিত্তিক।
আবেদন পদ্ধতি অফলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট

শূন্যপদের বিবরণ

প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বীরভূম জেলার মোট ৬টি নির্দিষ্ট পৌরসভা এলাকায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রতিটি পৌরসভার জন্য ১ জন করে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের পোস্টিং নিম্নলিখিত পৌরসভা এলাকাগুলিতে হবে:

  • সিউড়ি
  • রামপুরহাট
  • বোলপুর
  • দুবরাজপুর
  • সাঁইথিয়া
  • নলহাটি

প্রয়োজনীয় যোগ্যতা

  • আবেদনকারী প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় স্নাতক পাস হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা (Diploma) অথবা বিসিএ (BCA) বা এমসিএ (MCA) ডিগ্রিধারী হতে হবে।
  • সাথে এমএস অফিস প্যাকেজ (MS-Word, MS-Excel, MS-PowerPoint) সফটওয়্যারে কাজের জ্ঞান থাকা দরকার।
  • কম্পিউটার প্রতি মিনিটে কমপক্ষে ৩০টি শব্দ (30 words per minute) টাইপিং স্পিড থাকতে হবে।
  • অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) উভয় ধরণের অপারেটিং সিস্টেমে যেকোনো মোবাইল অ্যাপ্লিকেশন সাবলীলভাবে চালানোর দক্ষতা থাকতে হবে।

কাজের অভিজ্ঞতা

আবেদনকারী প্রার্থীর যেকোনো সরকারি অথবা বেসরকারি সংস্থায় ডেটা এন্ট্রি বা সমগোত্রীয় কাজে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

বয়সসীমা

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারী প্রার্থীর বয়স ০১ জানুয়ারি, ২০২৬ তারিখের হিসেবে নূন্যতম ২১ বছর সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন

নির্বাচিত টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (TA) কর্মীদের প্রতি মাসে সর্বোচ্চ ২৫,০০০/- টাক পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে আবেদন জমা করতে হবে। এজন্য

  • একটি সাদা কাগজে নিজের ব্যক্তিগত তথ্য, সমস্ত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সঠিকভাবে উল্লেখ করতে হবে।
  • আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, পরিচয়পত্র এবং অভিজ্ঞতার সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড করা কপি সংযুক্ত করতে হবে।
  • এরপর সবকিছু খামে ভরে সরাসরি নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

District Census Section,
3rd Floor, Prashashan Bhaban, Room No-403,
Suri, Birbhum, Pincode-731101, West Bengal.

নির্বাচন প্রক্রিয়া

নির্বাচন প্রক্রিয়াটি মূলত দুটি স্তরে সম্পন্ন হবে:

  • টাইপিং টেস্ট: প্রথমে প্রার্থীর কম্পিউটারে টাইপিং দক্ষতা যাচাই করা হবে।
  • ইন্টারভিউ: টাইপিং টেস্টের পর উত্তীর্ণ প্রার্থীদের নথিপত্র যাচাই এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তার ভিত্তিতেই চূড়ান্ত প্যানেল তৈরি করা হবে।

আবেদনের সময়সীমা

  • আবেদন প্রক্রিয়া শুরু: ১৬ জুন, ২০২৬ থেকে।
  • আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ২২ জুন, ২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *