দেশের চাকরিপ্রার্থীদের জন্য ব্যাংকে চাকরির সুবর্ণ সুযোগ। ব্যাঙ্ক অফ বরোদায় ক্লার্ক নিয়োগ করার জন্য ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সারা দেশের যে কোন প্রান্ত থেকে নারী পুরুষ চাকরিপ্রার্থীরা যোগ্য হলেই এখানে আবেদন করতে পারবেন। এখানে নিয়োগ হবে মেধাতালিকার মাধ্যমে। নিয়োগের পর স্থায়ী পদে চাকরির সুযোগ, সেই সঙ্গে শুরুতেই প্রতিমাসে ২৫ হাজার টাকা বেতন। আপনি যদি এই নিয়োগের ক্ষেত্রে আগ্রহী হন তবে নিয়োগ সম্পর্কে নানা খুঁটিনাটি তথ্য জেনে নিন এখনি।
| সংস্থার নাম |
ব্যাঙ্ক অফ বরোদা (BOB)। |
| কোন পদে নিয়োগ |
ক্লারিক্যাল ক্যাডার। |
| বিভাগ |
কাস্টমার সার্ভিস। |
| মোট শূন্যপদ |
৩০ টি (পুরুষ – ২৪ ও মহিলা- ৬)। |
| আবেদন মাধ্যম | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (Degree) পাস হতে হবে।
বয়সসীমা
এখানে আবেদনের জন্য প্রার্থীর বয়স ০১.০৪.২০২৬ অনুযায়ী
নূন্যতম: ২০ বছর থেকে
সর্বোচ্চ: ২৮ বছরের মধ্যে থাকতে হবে।
সংরক্ষিত বিভাগের প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে (যেমন: SC/ST প্রার্থীদের জন্য ১০ বছর এবং OBC প্রার্থীদের জন্য ৮ বছর পর্যন্ত মোট ছাড়ের ব্যবস্থা রয়েছে)।
ক্রীড়া যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই খেলাধুলায় দক্ষ হতে হবে এবং নীচের যেকোনো একটি অ্যাচিভমেন্ট থাকতে হবে,
- জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাজ্য/ইউটি/দেশের প্রতিনিধিত্ব করেছেন।
- জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বা খেলো ইন্ডিয়া গেমসে পদক বিজয়ী।
- বিশ্ববিদ্যালয় ক্রীড়া বোর্ড কর্তৃক পরিচালিত আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছেন।
- স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া (SGFI) দ্বারা পরিচালিত ন্যাশনাল স্কুল গেমসে প্রতিনিধিত্ব করেছেন।
বেতন
নির্বাচিত প্রার্থীরা শুরুতে মূল বেতন বা বেসিক পে ২৪,০৫০ টাকা পাবেন। এর সাথে ডিএ (DA), এইচআরএ (HRA) এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে। সব মিলিয়ে প্রথমে ৩৩,০২০ টাকা বেতন হবে। ভবিষ্যতে তা বাড়তে বাড়তে ৬৪,৪৮০ টাকা পর্যন্ত হবে।
এরকম গুরুত্বপূর্ণ চাকরির খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now
আবেদন করার পদ্ধতি
আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে:
- ব্যাংক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট www.bankofbaroda.bank.in-এ যান।
- ‘Careers’ সেকশন থেকে ‘Current Opportunities’-এ ক্লিক করুন।
- নির্দিষ্ট নিয়োগের লিংকে গিয়ে নিজের নাম, ইমেল এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- প্রয়োজনীয় নথি যেমন ছবি, স্বাক্ষর, বায়ো-ডাটা, শিক্ষাগত শংসাপত্র এবং স্পোর্টস সার্টিফিকেট আপলোড করুন।
- আবেদন ফি জমা দিন এবং ফর্মটি সাবমিট করে দিন।
আবেদন ফি
- সাধারণ (General), EWS এবং OBC: ৮৫০ টাকা (GST ও চার্জ আলাদা)।
- SC, ST, মহিলা এবং প্রাক্তন সৈনিক: ১৭৫ টাকা (GST ও চার্জ আলাদা)।
নির্বাচন পদ্ধতি
ব্যাংক অফ বরোদা মূলত দুটি পর্যায়ে প্রার্থী বাছাই করবে:
- শর্টলিস্টিং: শিক্ষাগত যোগ্যতা এবং খেলার দক্ষতার ভিত্তিতে আবেদনপত্র যাচাই করে প্রথমে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে।
- ফিল্ড ট্রায়াল (Field Trials): শর্টলিস্ট করা প্রার্থীদের নির্দিষ্ট স্থানে ফিল্ড ট্রায়ালের জন্য ডাকা হবে। এখানে তাদের শারীরিক দক্ষতা ও মেধার পরীক্ষা নেওয়া হবে। এই ট্রায়ালের পারফরম্যান্সের ভিত্তিতেই চূড়ান্ত নির্বাচন হবে।
আরও পড়ুনঃ জেলার স্কুলে শিক্ষক ও গ্রুপ- ডি নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- অনলাইন আবেদন শুরু: ২২ এপ্রিল ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ১২ মে ২০২৬।
- ফি প্রদানের শেষ তারিখ: ১২ মে ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.