যুব শক্তি প্রকল্প ফর্ম | যুব শক্তি প্রকল্প কারা পাবে?

২০২৬ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দল সংকল্প পত্রে ঘোষণা করেছিল ‘যুব শক্তি’ প্রকল্প চালু করার। যার মাধ্যমে রাজ্যের শিক্ষিত কিন্তু কর্মহীন যুবক যুবতীদের প্রতি মাসে সরাসরি ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এখন রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এই প্রকল্প নিয়ে তোরজোড় শুরু হয়েছে। অফিসিয়াল ঘোষণা অনুযায়ী ১ জুন থেকেই ‘যুব শক্তি’ চালু হচ্ছে। কারা আবেদন করতে পারবেন? যুব শক্তি প্রকল্প ফর্ম কোথায় পাবেন? কবে টাকা পাবেন? ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে।

প্রকল্পের নাম যুব শক্তি।
সুবিধা

প্রতি মাসে ৩০০০ টাকা।

মাধ্যম

সরাসরি DBT এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে।

কারা পাবেন

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা।

আবেদনের প্রক্রিয়া
আবেদনের সময়সীমা

যুব শক্তি ভরসা কার্ড

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য রাজ্যের প্রাক্তন তৃনমূল কংগ্রেস সরকার চালু করেছিল ‘যুব সাথী’ প্রকল্প। যার মাধ্যমে শিক্ষিত বেকারদের প্রতি মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হত। তারই অনুকরণে বিজেপি চালু করেছে ‘যুব শক্তি’। শুধু এখানে টাকার পরিমান ডবল। জানানো হয়েছে, যারা ‘যুব শক্তি’ প্রকল্পে আবেদন করবেন, তাদের ‘যুব শক্তি ভরসা কার্ড’ (Yuva Shakti Bharosa Card) দেওয়া হবে। এটি এমন একটি পরিচয়পত্র যা নিশ্চিত করে যে আপনি রাজ্য সরকারের এই বেকার ভাতা পাওয়ার জন্য যোগ্য। সহজ কথায়, এটি হলো আপনার বেকারত্বের সময় সরকারের দেওয়া একটি ‘গ্যারান্টি কার্ড’।

যুব শক্তি প্রকল্প কারা পাবে

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। ভিন রাজ্যের কেউ এই প্রকল্পের সুবিধা পাবেন না।
  • আবেদনকারীকে সম্পূর্ণভাবে কর্মহীন হতে হবে। অর্থাৎ, সরকারি বা বেসরকারি কোনো সংস্থায় কর্মরত থাকলে তিনি এই প্রকল্পের আওতায় আসবেন না। এমনকি যাদের নিজস্ব ব্যবসা আছে এবং তা থেকে নির্দিষ্ট আয়ের বেশি উপার্জন হয়, তারাও এর বাইরে থাকবেন।
  • প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতর ডিগ্রিধারীরাও (যেমন—উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েট, আইটিআই) আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীর নাম রাজ্যের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে (Employment Exchange) নথিভুক্ত থাকা বাধ্যতামূলক।

যুব শক্তি প্রকল্প age limit

‘যুব শক্তি’ প্রকল্পে আবেদন করতে হলে প্রার্থীর বয়স অন্তত ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

যুব শক্তি প্রকল্প apply

যুব শক্তি প্রকল্পে নতুন আবেদন কিভাবে করতে হবে? অনলাইনে না অফলাইনে আবেদন চলবে? সেই সব নিয়ে অফিসিয়াল কোনো ঘোষণা এখনো করা হয়নি। সরকারের তরফে যেকোনো আপডেট এলেই তা সবার আগে এখানে ছাড়া হবে।

যুব শক্তি প্রকল্প online apply date

সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুন ২০২৬ থেকেই রাজ্যে ‘যুব শক্তি’ প্রকল্পের কাজ শুরু হবে। জানানো হয়েছে, যারা যারা পূর্বে যুব সাথী ভাতা পেতেন তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে এই প্রকল্পে ট্রান্সফার করা হবে। তবে ভেরিফিকেশনের পর একমাত্র যারা যোগ্য, তারাই টাকা পাবেন। অন্যদিকে যারা নতুন, তাদের নির্দিষ্ট মাধ্যমে আবেদন করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *