বীরভূমের স্বাস্থ্য বিভাগে হাউস স্টাফ নিয়োগ, কেবল ইন্টারভিউ দিয়েই চাকরির সুযোগ

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সরাসরি রাজ্য সরকারের অধীনে দারুন কাজের সুযোগ। সম্প্রতি বীরভূমের স্বাস্থ্য বিভাগে হাউস স্টাফ নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। জানা যাচ্ছে, সুরি সদর জেলার হাসপাতালে কাজের জন্য এই নিয়োগ প্রক্রিয়া করা হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ হবে। জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীরা আবেদন করতে পারবেন। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এখানে প্রার্থী বাছাই করা হবে। এত সহজে সরকারি চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ কোনভাবেই হাতছাড়া করা উচিত নয়। নিয়োগের বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত করুন।

নিয়োগকারী সংস্থা

বীরভূম সুরি সদর হাসপাতাল।

পদের নাম হাউস স্টাফ।
মোট শূন্যপদ ১৩।
কাজের ধরন চুক্তিভিত্তিক।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

  • আবেদনকারী প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত MBBS পাস করতে হবে।
  • নির্দিষ্ট ক্ষেত্রে ইন্টার্নশিপ সম্পন্ন করার সার্টিফিকেট থাকতে হবে।
  • প্রার্থীকে Medical Council-এর অধীনে রেজিস্টার্ড হতে হবে।

বয়সসীমা

৩১ মার্চ, ২০২৬ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া চলবে না।

বেতন

নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ভালো অংকের মাসিক বেতন দেওয়া হবে। যদিও বেতনের পরিমাণ সঠিকভাবে বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। বেতনের সঙ্গে নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে।

আবেদন প্রক্রিয়া

  • আগ্রহী প্রার্থীদের নীচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পত্রটি প্রিন্ট করে নিতে হবে।
  • নিজের হাতে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে ফেলতে হবে।
  • আবেদনপত্রের সাথে নিচে দেওয়া সমস্ত নথিপত্রের মূল কপি এবং সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি নিয়ে সরাসরি ইন্টারভিউয়ের জন্য গিয়ে উপস্থিত হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • MBBS পরীক্ষার সমস্ত সেমেস্টারের মার্কশিট।
  • ইন্টার্নশিপ সার্টিফিকেট।
  • মেডিক্যাল কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (MBMC/MCI)।
  • বয়স প্রমাণের জন্য মাধ্যমিক বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট।
  • চান্স সার্টিফিকেট (Chance Certificate for MBBS)।

নিয়োগ প্রক্রিয়া

এখানে কোনো লিখিত বা অনলাইন পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।

ইন্টারভিউয়ের গুরুত্বপূর্ণ তথ্য

  • ইন্টারভিউয়ের তারিখ: ০২ জুন, ২০২৬ (মঙ্গলবার)।
  • সময়: সকাল ১১:০০ টা থেকে।
  • স্থান: সুপারিন্টেন্ডেন্ট-এর অফিস, সুরি সদর হাসপাতাল, বীরভূম, পশ্চিমবঙ্গ-৭৩১১০১।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *