উচ্চ মাধ্যমিকের তৎকাল পিপিএস এবং পিপিআর রেজাল্ট প্রকাশিত, কীভাবে রেজাল্ট দেখবেন?

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৎকাল পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (PPS) এবং তৎকাল পোস্ট পাবলিকেশন রিভিউ (PPR)-এর ফলাফল প্রকাশ করেছে। গত ২২ মে, ২০২৬ সংসদের তরফে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। যেসব ছাত্রছাত্রী তাদের খাতা স্ক্রুটিনি বা রিভিউয়ের জন্য তৎকাল আবেদন করেছিলেন, তারা এখন অনলাইনে নিজেদের সংশোধিত ফলাফল দেখতে পারবেন। কিভাবে নিজের রেজাল্ট চেক করবেন? নতুন মার্কশিট কখন হাতে পাবেন? সেসব নিয়েই আজকের প্রতিবেদনে কথা বলব।

পরীক্ষার নাম

উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৬।

বোর্ড

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।

পরীক্ষার রেজাল্ট ১৪ মে ২০২৬।
পি পি আর ও পি পি এস শুরু ১৫ মে ২০২৬।
তৎকাল রেজাল্ট প্রকাশ ২২ মে ২০২৬।

WB HS Tatkal Result 2026

উচ্চ মাধ্যমিকের তৎকাল পিপিএস এবং পিপিআর রেজাল্ট প্রকাশিত

প্রতিবছরই রেজাল্ট প্রকাশের পরদিন থেকেই রিভিউ ও স্ক্রুটিনি আবেদন প্রক্রিয়া শুরু করে সংসদ। যেসমস্ত শিক্ষার্থীরা তাদের নম্বর আরো বাড়াতে চান, তারা নিজেদের পরীক্ষার খাতা রিভিউ ও স্ক্রুটিনি করাতে পারেন। এজন্য দু ভাবে আবেদন করা যায় একটি নরমাল আবেদন অন্যটি তৎকাল আবেদন। নরমাল আবেদনে আবেদন ফি কম লাগে, সেই সঙ্গে রেজাল্ট প্রকাশে একমাস সময় লাগে। কিন্তু তৎকাল রেজাল্ট মাত্র সাত থেকে আট দিনের মধ্যেই প্রকাশ করে সংসদ। এ বছর ১৫ ই মে থেকে রিভিউ ও স্ক্রুটিনির আবেদন শুরু হয়েছিল। সেই হিসেবে এক সপ্তাহের মধ্যেই গত ২২শে মে তৎকাল রেজাল্ট প্রকাশ করা হলো। কিভাবে নিজের রেজাল্ট চেক করবেন স্টেপ বাই স্টেপ দেখে নিন।

কীভাবে দেখবেন উচ্চ মাধ্যমিকের তৎকাল PPS/PPR রেজাল্ট?

শিক্ষার্থীরা ঘরে বসেই সংসদের অফিসিয়াল পোর্টাল থেকে নিচে দেওয়া সহজ ধাপগুলি অনুসরণ করে রেজাল্ট চেক করতে পারবেন:

১. প্রথমে নীচের Click Here বাটনে ক্লিক করুন।
২. নতুন যে উইন্ডো খুলবে সেখানে Sign In বাটনে ক্লিক করুন।
৩. আপনার নির্দিষ্ট Login ID (লগইন আইডি) এবং Password (পাসওয়ার্ড) দিন।
৪. তথ্যগুলি সাবমিট করলেই স্ক্রিনে আপনার তৎকাল স্ক্রুটিনি বা রিভিউয়ের ফলাফল দেখতে পাবেন।

উচ্চ মাধ্যমিকের তৎকাল PPS/PPR রেজাল্ট চেক

সংশোধিত মার্কশিট ও সার্টিফিকেট কবে পাওয়া যাবে?

বিজ্ঞপ্তিতে স্কুলের প্রধানদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে যে আগামী ২৫ মে, ২০২৬ থেকে সংশোধিত মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া শুরু হবে। যেসব ছাত্রছাত্রীর নম্বর পরিবর্তিত বা সংশোধিত হয়েছে, সংশ্লিষ্ট স্কুলের প্রধান বা তাদের অনুমোদিত প্রতিনিধিরা সংসদের আঞ্চলিক অফিস (Regional Office) থেকে নতুন মার্কশিট ও পাস সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। নতুন বা সংশোধিত মার্কশিট ও সার্টিফিকেট নেওয়ার সময় শিক্ষার্থীদের পুরনো মার্কশিট এবং সার্টিফিকেট সংসদের অফিসে জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *