উত্তর দিনাজপুর জেলা আদালতে কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন

পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর। উত্তর দিনাজপুর জেলা আদালতে কর্মী নিয়োগ করার জন্য জেলার ওয়েবসাইটে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। জেলার ফাস্ট ট্র্যাক কোর্টগুলিতে চুক্তিভিত্তিক উপায়ে কর্মী নিয়োগ করা হবে। নারী পুরুষ নির্বিশেষে জেলার যেকোনো প্রার্থী আবেদনের যোগ্য। নূন্যতম অষ্টম শ্রেণি পাস হলেই এখানে আবেদন করা যাবে। নিয়োগের পর ভালো অংকের মাসিক বেতন ও অন্যান্য প্রযোজ্য সুযোগ সুবিধা মিলবে। নিচে এই নিয়োগ প্রক্রিয়ার যোগ্যতা, শূন্যপদ, আবেদন পদ্ধতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত আলোচনা করা হলো।

নিয়োগকারী সংস্থা

উত্তর দিনাজপুর জেলা আদালত (Office of the District Judge, Uttar Dinajpur)।

পদের নাম

স্টেনোগ্রাফার ও পিয়ন।

নিয়োগের ধরন চুক্তিভিত্তিক।
শিক্ষাগত যোগ্যতা

অষ্টম শ্রেণী পাস থেকে আবেদন শুরু।

আবেদন পদ্ধতি অফলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট

https://uttardinajpurdcourts.gov.in

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

স্টেনোগ্রাফার

  • এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক (10+2) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • ইংরেজি ও বাংলা ভাষায় দক্ষ হতে হবে।
  • ইংরেজিতে শর্ট-হ্যান্ডের গতি প্রতি মিনিটে ৮০টি শব্দ (80 w.p.m.) হতে হবে।
  • ইংরেজিতে টাইপিং-এর গতি প্রতি মিনিটে ৩০টি শব্দ (30 w.p.m.) থাকা আবশ্যক।
  • কম্পিউটারের কাজে দক্ষতা থাকতে হবে।

পিয়ন

  • প্রার্থীকে ন্যূনতম অষ্টম (Class VIII) শ্রেণী পাস হতে হবে।
  • অফিসের কাজকর্ম সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।

বয়সসীমা

এখানে আবেদনের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬২ বছরের বেশি হওয়া চলবে না।

বেতন

নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ভালো অংকের মাসিক বেতন দেওয়া হবে। যদিও বেতনের পরিমাণ সঠিকভাবে বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। বেতনের সঙ্গে নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • প্রথমে নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন।
  • নিজের হাতে আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করুন।
  • নির্দিষ্ট স্থানে নিজের সই করা সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি আটকে দিন।
  • আবেদনপত্রের সাথে সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, PPO (Pension Payment Order) এবং একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের দেওয়া ফিটনেস সার্টিফিকেটের সেল্ফ অ্যাটেস্ট্যাড ফটোকপি যুক্ত করুন।
  • সম্পূর্ণ আবেদনপত্রটি খামে ভরে স্পীড পোস্টের মাধ্যমে নিচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিন।
  • এখানে আবেদনের জন্য কোন টাকা লাগবে না।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

The District Judge, District Court, Uttar Dinajpur at Raiganj, Pin Code – 733134

 

নির্বাচন পদ্ধতি

স্টেনোগ্রাফার

এই পদের ক্ষেত্রে স্কিল টেস্ট, ইংরেজি টাইপিং টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন হবে।

পিয়ন

এই পদের জন্য শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে।

ইন্টারভিউ এর সময় এবং স্থান

সকাল সাড়ে ১১ টার মধ্যে সমস্ত আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য গিয়ে উপস্থিত হতে হবে। ইন্টারভিউ নেওয়া হবে এই স্থানে,
ফার্স্ট ফ্লোর, নিউ কোর্ট বিল্ডিং, উত্তর দিনাজপুর।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • আবেদনের শেষ তারিখ: ৮ই জুন, ২০২৬।
  • যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ১৫ই জুন, ২০২৬।
  • ইন্টারভিউ ও স্কিল টেস্টের তারিখ: ২০শে জুন, ২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *