অবসরের পর আর পুনর্নিয়োগ নয়, রাজ্যের নতুন সরকারের কড়া নির্দেশিকা

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। এবার নতুন নিয়োগের পথ আরো প্রশস্ত হলো। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসতেই সরকারি চাকরির ক্ষেত্রে নতুন নিয়ম জারি হল। এবার থেকে সরকারি কর্মচারীরা ৬০ বছর বয়স পেরোলে অবসর গ্রহণের পর আর কোনো দপ্তরে পুনরায় নিয়োগ পাবেন না। শূন্যপদ সৃষ্টি হলে নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে অথবা যারা পদোন্নতি পাওয়ার যোগ্য, তাদের পদোন্নতির মাধ্যমে নতুন পদে সুযোগ দিতে হবে। আরো বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।

দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছিল, বহু উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে সাধারণ কর্মীরা অবসরের ঠিক পরেই আবার চুক্তির ভিত্তিতে সেই একই পদে বহাল হতেন। এদিকে প্রবীণরা পদ আঁকড়ে ধরে থাকায় নিচের সারির কর্মীদের পদোন্নতি আটকে যাচ্ছিল। আবার রাজ্যে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক-যুবতী চাকরির যোগ্য হয়েও সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ পাচ্ছিলেন না। এছাড়াও একই ব্যক্তি বছরের পর বছর একই দায়িত্বে থাকায় কাজের ধরনে নতুনত্বও আসছিল না। এই একাধিক কারণেই এবার রাজ্যের নতুন সরকার অবসর গ্রহণের পর পুনর্নিয়োগের সিদ্ধান্তকে পুরোপুরি খারিজ করেছে।

নতুন নির্দেশিকায় কী বলা হয়েছে?

গত ১১ মে রাজ্যের বিজেপি সরকারের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নিয়ে ঘোষণা করেছেন। ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তর মারফত সমস্ত সরকারি মহলকে নির্দেশ দেওয়া হয়েছে যারা অবসর গ্রহণের পরও বর্তমানে কর্মরত রয়েছেন তাদের মেয়াদ শেষ করার। নতুন সৃষ্টি হওয়া শূন্যপদগুলি দ্রুত পূরণের জন্য পাবলিক সার্ভিস কমিশন (PSC) এবং অন্যান্য নিয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরো বলা হয়েছে যে বিশেষ কোনো প্রযুক্তিগত দক্ষতা বা অপরিহার্য কারণ ছাড়া কোনো অবসরপ্রাপ্ত কর্মীকে নতুন করে কাজে নেওয়া যাবে না।

এর ফলে কি উপকার হবে?

রাজ্য সরকারের নতুন এই সিদ্ধান্তের প্রভাবে সবচেয়ে বেশি উপকৃত হবেন রাজ্যের চাকরিপ্রার্থীরা। বহুদিন ধরে অবসরপ্রাপ্ত কর্মীরা পদে থাকায় নতুন নিয়োগের কোন খবরই আসতে পারেনি। যদি পুনর্নিয়োগের প্রথা পুরোপুরি বন্ধ হয়, তবে কয়েক হাজার শূন্যপদ তৈরি হবে।
এছাড়াও এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বর্তমান কর্মরতদেরও একাংশ উপকৃত হবে। পুরনো অবসরপ্রাপ্ত কর্মীদের একই পদে রেখে দেওয়ার ফলে যারা পদোন্নতি পাবার যোগ্য তাদের সুযোগ তৈরি হচ্ছিল না। কিন্তু এবার সেই নিয়ম ভঙ্গ হল এবং নতুনদের সুযোগ প্রশস্ত হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *