পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য বর্তমানে রাজ্য সরকারের সবচেয়ে বড় প্রকল্প হলো বাংলার যুব শক্তি প্রকল্প। রাজ্যের শিক্ষিত ও যোগ্য বেকারদের আর্থিক স্বনির্ভরতা প্রদান এবং নতুন কর্মসংস্থান খোঁজার ক্ষেত্রে সহায়তা করতেই এই উদ্যোগ শুরু করা হয়েছে। পূর্বের তৃণমূল সরকারের ‘বাংলার যুব সাথী’ প্রকল্পে মাসিক ১৫০০ টাকা করে দেওয়া হত। কিন্তু বিজেপি সরকার গঠনের পর সেই ভাতা একধাক্কায় বাড়িয়ে ৩০০০ টাকা ও ২০০০ টাকা করা হয়েছে। আজকের প্রতিবেদনে আমরা যুবশক্তি ভরসা কার্ড Apply সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন প্রয়োজনীয় যোগ্যতা, ডকুমেন্টস, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়ে সঠিক ও বিস্তারিত তথ্য জেনে নেব। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন বেকার যুবক বা যুবতী হন এবং এই ভাতার জন্য আবেদন করতে চান, তবে প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।
| প্রকল্পের নাম |
বাংলার যুব শক্তি/ যুবশক্তি ভরসা কার্ড/ ভরসা প্রকল্প। |
| উদ্যোক্তা |
পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। |
| কাদের জন্য |
শিক্ষিত বেকার যুবসমাজ। |
| টাকার পরিমান |
৩০০০/ ২০০০ টাকা। |
| আবেদন পদ্ধতি |
অনলাইন এবং অফলাইন। |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
– |
ভরসা প্রকল্প সুবিধা
বাংলার যুব শক্তি/ ভরসা প্রকল্পে রাজ্য সরকার সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে। শিক্ষাগত যোগ্যতার ক্যাটেগরি অনুযায়ী টাকার অংক স্থির করা হবে।
- স্নাতক উত্তীর্ণ বেকারদের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে।
- অন্যান্য যোগ্য বেকারদের প্রতি মাসে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি (DBT) প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি ব্যাংক একাউন্টে এই টাকা ক্রেডিট করা হবে।
বাংলার যুব শক্তি প্রকল্প যোগ্যতা
যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে টাকা পেতে গেলে আবেদনকারীকে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে:
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- পড়াশোনা শেষ করে বর্তমানে চাকরির খোঁজ করতে হবে।
- আবেদনকারীর বয়স অবশ্যই ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক ১ লক্ষ টাকার কম হতে হবে।
- আবেদনকারী যেন অন্য কোনও সরকারি সামাজিক সুরক্ষা বা বেকার ভাতার সুবিধা না পান।
আরও পড়ুনঃ যুব শক্তি প্রকল্প কারা পাবে না?
যুবশক্তি প্রকল্প প্রয়োজনীয় ডকুমেন্টস
যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য নিজের ডকুমেন্ট গুলি দরকার পড়বে,
- আধার কার্ড অথবা ভোটার কার্ড।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট।
- পরিবারের আয়ের শংসাপত্র।
- ব্যাঙ্ক পাস বইয়ের প্রথম পাতার জেরক্স।
- পাসপোর্ট সাইজ ছবি এবং আধার লিঙ্ক করা মোবাইল নম্বর।
যুবশক্তি ভরসা কার্ড Apply
বাংলার যুবশক্তি বা ভরসা প্রকল্পে আবেদন অনলাইনে এবং অফলাইনে দুভাবেই করা যায়।
Yuva Shakti Apply Online
অনলাইন পোর্টাল ইতিমধ্যেই চালু করা হয়েছে। আবেদন করার জন্য,
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- আবেদনের লিংকে ক্লিক করুন।
- আপনার নাম, বয়স, ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতা নির্ভুলভাবে পূরণ করুন।
- সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন।
- ফর্মটি সাবমিট করে দিন।
অফলাইন আবেদন
- যুবশক্তি ভরসা কার্ড পেতে অফলাইন আবেদন করার জন্য স্থানীয় ব্লক অফিস বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে যোগাযোগ করুন।
- সেখানে ফর্ম সংগ্রহ করে ফিলাপ করুন।
- প্রয়োজনীয় নথিপত্রের সেল্ফ অ্যাটেস্টেড করা জেরক্স সংযুক্ত করুন।
- জমা দিয়ে দিন।
যুব শক্তি Portal
রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই যুবশক্তি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের এই পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
যুব শক্তি Portal: yubasathi.wb.gov.in
ভরসা প্রকল্প আবেদনের সময়সীমা
যুব শক্তি প্রকল্প বা ভরসা প্রকল্পে আবেদন প্রক্রিয়া সরকার এখনো শুরু করেনি। আবেদনের সময়সীমা নিয়ে সরকারের তরফে সঠিক আপডেট জারি হলে তা সঙ্গে সঙ্গে এখানে জানানো হবে।
আরও পড়ুনঃ ‘ভরসা’ প্রকল্প কবে শুরু হবে, জানা গেল বাজেটে
সরকারী প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন![]()


