মাধ্যমিক রেজাল্ট 2026 | মাধ্যমিক রেজাল্ট চেক 2026

মাধ্যমিক রেজাল্ট 2026: আর দুদিন পরেই আগামী ৮ই মে এ বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে। বর্তমানে প্রতিটি পরীক্ষার্থীর মধ্যেই চরম উৎকণ্ঠা রয়েছে কার রেজাল্ট কেমন হবে সেই নিয়ে। মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য প্রতিবছরই ওয়েবসাইটগুলোতে প্রচুর ট্রাফিক থাকে। যার কারণে অনেক ছাত্র- ছাত্রী সময়ের মধ্যে রেজাল্ট দেখে উঠতে পারে না। তবে চিন্তা নেই, কিভাবে কোন ওয়েবসাইটে সবার আগে রেজাল্ট দেখা যাবে, সেই নিয়েই আজকে জেনে নেব।

পরীক্ষার নাম

মাধ্যমিক পরীক্ষা ২০২৬।

বোর্ড

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।

পরীক্ষার তারিখ

২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬।

রেজাল্ট প্রকাশের তারিখ ৮ মে ২০২৬।
সময়  সকাল ৯:৩০ মিনিট।

মাধ্যমিক রেজাল্ট ২০২৬ কখন দেখা যাবে?

মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবছর সকাল ৯:৩০ থেকে প্রেস কনফারেন্স শুরু হবে। সেখানে পর্ষদ সভাপতি এবছরের মাধ্যমিক রেজাল্ট, পরীক্ষার্থীদের পাশ ফেল এর হার ইত্যাদি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তারপর ১০:১৫ থেকে অনলাইনে রেজাল্ট চেক করা যাবে।

মাধ্যমিক রেজাল্ট চেক 2026

এবছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কোন ওয়েবসাইটে কিভাবে সবার প্রথমে দেখা যাবে তার স্টেপ বাই স্টেপ গাইড নিচে দেওয়া হল।

মাধ্যমিক রেজাল্ট 2026

Step 1: নীচের ‘Click Here’ বাটনে ক্লিক করুন।
Step 2: Roll No. -এর ঘরে একসাথে রোল নম্বর টাইপ করুন। (কোনো স্পেস বা হাইফেন ব্যবহার করবেন না)।
Step 3: Date of Birth -এর ঘরে (DDMMYYYY) ফরম্যাটে কোনো স্পেস বা হাইফেন ছাড়া DOB টাইপ করে, Submit করলেই আপনার রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে।

ভবিষ্যতের জন্য রেজাল্টটি ডাউনলোড বা প্রিন্ট আউট করে রাখতে Download বাটনে ক্লিক করুন। আর অন্য কারোর রেজাল্ট চেক করতে চাইলে Check Another ক্লিক করুন।

👇রেজাল্ট দেখার জন্য এখানে ক্লিক করুন 👇

Check Madhyamik Result 2026

সকাল ৯ঃ৩০ মিনিটে অফিসিয়ালি রেজাল্ট বেরোবে। তারপর সকাল ১০ টা ১৫ মিনিট থেকে অনলাইনে নিজের স্মার্টফোনে মাধ্যমিক রেজাল্ট চেক করা যাবে।

মাধ্যমিক রেজাল্ট ওয়েবসাইট

উপরোক্ত পদ্ধতি ছাড়াও মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য www.indiaresults.com, www.results.siksha ইত্যাদি ওয়েবসাইট রয়েছে। সেখানেও একই পদ্ধতিতে রেজাল্ট চেক করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *