WB ANM GNM জয়েন্ট এন্ট্রান্স একটি খুবই বড় পরীক্ষা। প্রতিবছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু সফল হয় তারাই যাদের প্রস্তুতি সঠিক থাকে। আর পরীক্ষার্থীদের প্রস্তুতিকে জোরদার বানাতে ExamBangla.com ANM GNM পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেটের বিকল্প নেই। আসন্ন নার্সিং পরীক্ষার জন্য ধারাবাহিকভাবে সম্পূর্ণ ফ্রিতে একের পর এক প্র্যাকটিস সেটের পিডিএফ আপলোড করা হচ্ছে। আজকে আমাদের আলোচনার বিষয় ANM GNM Practice Set in Bengali pdf download (13)।
| পরীক্ষার নাম | |
| পরিচালনাকারী বোর্ড |
West Bengal Joint Entrance Board (WBJEEB)। |
| পরীক্ষার মোড | অফলাইন। |
| মোট নম্বর | ১১৫। |
| মোট প্রশ্ন সংখ্যা | ১০০। |
| সময় | 1.5 ঘন্টা। |
| বিষয় |
ক্যাটেগরি ১ – জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, রিজনিং, ইংরেজি, জিকে। ক্যাটেগরি ২ – জীবন বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান। |
নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট
প্রতিদিনের প্র্যাকটিস সেটে ২০ টি করে বাছাই করা প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর নিয়ে আলোচনা করা হয়। পরীক্ষার্থীরা যদি প্রত্যেকদিন এই সেট গুলি অনুশীলন করতে থাকেন, তাহলে পরীক্ষায় তাদের স্কোর অনেকটাই বাড়বে। দেরি না করে আজকের ২০টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা শুরু করব।
WBJEE ANM GNM Question Answer
1. গবলেট কোশ কোথায় দেখা যায়?
[A] অগ্ন্যাশয়
[B] যকৃত
[C] মস্তিষ্ক
[D] পাকস্থলী
উত্তরঃ [D] পাকস্থলী
2. প্রান্তীয় শ্বসন কোথায় দেখা যায়?
[A] সাইটোপ্লাজম
[B] নিউক্লিয়াস
[C] এন্ডোপ্লাজমীয় জালিকা
[D] মাইটোকনড্রিয়া
উত্তরঃ [D] মাইটোকনড্রিয়া
3. IUCN এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
[A] ডেনমার্ক
[B] আমেরিকা
[C] ফ্রান্স
[D] সুইজারল্যান্ড
উত্তরঃ [D] সুইজারল্যান্ড
4. আলুর চোখ আসলে কি?
[A] কান্ডজ মুকুল
[B] কাক্ষিক মুকুল
[C] পরাশ্রয়ী মুকুল
[D] পত্রজ মুকুল
উত্তরঃ [B] কাক্ষিক মুকুল
5. কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়?
[A] সিসমোগ্রাফ
[B] ক্রেসকোগ্রাফ
[C] ইলেক্ট্রোকার্ডিওগ্রাফ
[D] উইনট্রোব টিউব
উত্তরঃ [B] ক্রেসকোগ্রাফ
6. ইলেকট্রিক মোটর কোন নিয়ম মেনে চলে?
[A] ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম
[B] ফ্লেমিং এর বামহস্ত নিয়ম
[C] অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম
[D] সবগুলি
উত্তরঃ [B] ফ্লেমিং এর বামহস্ত নিয়ম
আরও পড়ুনঃ ANM GNM Practice Set (12)
7. কোন মাছের দেহে শ্বাসবৃক্ষ দেখা যায়?
[A] মাগুর
[B] শিঙি
[C] কই
[D] কাতলা
উত্তরঃ [A] মাগুর
8. হুপিং কাশির জন্য কোন ভ্যাকসিন টি দেওয়া হয়?
[A] TAB
[B] BCG
[C] DPT
[D] OPV
উত্তরঃ [C] DPT
9. উপক্ষার কি?
[A] উদ্ভিদের কার্বন যুক্ত রেচন পদার্থ
[B] উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ
[C] উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ
[D] প্রাণীর কার্বন যুক্ত রেচন পদার্থ
উত্তরঃ [C] উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ
10. IR20 কী?
[A] উচ্চফলনশীল ধান
[B] অধিক ডিম প্রদানকারী মুরগি
[C] জিনগত পরিবর্তিত সবজি
[D] অধিক দুগ্ধ উৎপাদনকারী গোরু
উত্তরঃ [A] উচ্চফলনশীল ধান
11. সবচেয়ে দীর্ঘ করোটিক স্নায়ু কোনটি?
[A] অপটিক
[B] ফেসিয়াল
[C] অডিটরি
[D] ভেগাস
উত্তরঃ [D] ভেগাস
12. নীল বর্ণান্ধতা কে কি বলা হয়?
[A] প্রোটানোপিয়া
[B] ডিউটেরানোপিয়া
[C] হাইপারমেট্রোপিয়া
[D] ট্রাইটানোপিয়া
উত্তরঃ [D] ট্রাইটানোপিয়া
13. ফার্ণ সংক্রান্ত পড়াশোনা কে কি বলা হয়?
[A] মাইকোলজি
[B] টেরিডোলজি
[C] ফাইকোলজি
[D] হিস্টোলজি
উত্তরঃ [B] টেরিডোলজি
14. কোনটিতে নিউক্লিয়াস পাওয়া যায়?
[A] লোহিত রক্তকণিকা
[B] শ্বেত রক্তকণিকা
[C] অনুচক্রিকা
[D] কোনোটিই নয়
উত্তরঃ [B] শ্বেত রক্তকণিকা
15. কোনটি পেশিকলার আবরণ?
[A] সারকোলেমা
[B] নিউরোলেমা
[C] প্লাজমালেমা
[D] মায়েলিন সিদ্
উত্তরঃ [A] সারকোলেমা
16. নীল রঙের পরিপূরক বর্ণ কোনটি?
[A] সাদা
[B] লাল
[C] সবুজ
[D] হলুদ
উত্তরঃ [D] হলুদ
17. গোলীয় দর্পণের মুখ্য ফোকাস কয়টি?
[A] 0 টি
[B] 1 টি
[C] 2 টি
[D] 3 টি
উত্তরঃ [B] 1 টি
18. QR CODE কাকে বলে?
[A] Quick Heal Code
[B] Automated Response Code
[C] Quick Response Code
[D] Quick Retrieve Code
উত্তরঃ [C] Quick Response Code
19. উদ্ভিদের দেহে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্যের সংশ্লেষ নিম্নলিখিত কোনটির উদাহরণ
[A] উপচিতি বিপাক
[B] অপচিতি বিপাক
[C] উপচিতি ও অপচিতি উভয়েই
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] উপচিতি বিপাক
20. মুদ্রাস্ফীতি কাদের জন্য সবচেয়ে লাভজনক?
[A] ঋণদাতা
[B] বেতনভুক্ত
[C] ঋণগ্রহীতা
[D] শ্রমিক শ্রেণী
উত্তরঃ [C] ঋণগ্রহীতা
এই প্র্যাকটিস সেটটি পিডিএফ ফর্মে ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ Download Now
এরকম প্র্যাকটিস সেট PDF আরো পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন 👇 👇
ANM GNM পরীক্ষার সব আপডেটের জন্য আমাদের WhatsApp Group জয়েন করুন 👇👇
