পূর্ব মেদিনীপুর জেলার স্কুলে শিক্ষিকা নিয়োগ, স্নাতক পাসে আবেদন শুরু


পশ্চিমবঙ্গের মহিলা চাকরিপ্রার্থীরা যারা টিচার হবার স্বপ্ন দেখছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। পূর্ব মেদিনীপুর জেলার স্কুলে শিক্ষিকা নিয়োগ করা হবে। স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানদীপ মিশন স্কুল (Jnandeep Mission School) সম্প্রতি তাদের মর্নিং সেকশনের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ভালো অঙ্কের বেতন প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য পেতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

প্রতিষ্ঠানের নাম

জ্ঞানদীপ মিশন স্কুল (Jnandeep Mission School)।

পদের নাম

সহকারী শিক্ষক (Assistant Teacher)।

মোট শূন্যপদ ৪টি পদ।
বিভাগ

নার্সারি থেকে ২য় শ্রেণি।

শিক্ষাগত যোগ্যতা

  • আবেদনকারীকে যেকোনো বিষয়ে স্নাতক (Graduate) পাস হতে হবে।
  • অবশ্যই D.El.Ed অথবা B.Ed প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।
  • যাদের শিক্ষাদানে পূর্ব অভিজ্ঞতা আছে তাদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন পরিকাঠামো

নির্বাচিত শিক্ষিকারা মাসে ন্যূনতম ৫,০০০ টাকা বেসিক স্যালারি পাবেন। তবে কর্মদক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এটি পরিবর্তিত হতে পারে।

এরকম গুরুত্বপূর্ণ চাকরির খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের নিজের হাতে একটি আবেদনপত্র তৈরি করে তার সঙ্গে নিম্নলিখিত নথিপত্রের এক কপি করে সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স সরাসরি স্কুলের ঠিকানায় গিয়ে জমা করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  • একটি সাদা কাগজে সুন্দর করে লেখা আবেদনপত্র।
  • জীবনপঞ্জি বা সিভি।
  • সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিটের জেরক্স কপি।
  • পাসপোর্ট সাইজ ছবি।

প্রার্থী বাছাই প্রক্রিয়া

আবেদন জমা দেওয়ার পর প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে। প্রথমে একটি লিখিত পরীক্ষা (Written Test) নেওয়া হবে এবং পরবর্তীতে ডেমনস্ট্রেশন (Demonstration) টিচিং বা ক্লাসে পড়িয়ে দেখাতে হবে। এই দুইয়ের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদনের শেষ তারিখ: ২ মে ২০২৬।
  • ইন্টারভিউ তারিখ: ৩ মে ২০২৬ (সকাল ১০টা)।

আরও পড়ুনঃ জেলার আদালতে গ্রুপ ডি কর্মী নিয়োগ

যোগাযো গের ঠিকানা ও হেল্পলাইন

আপনার যদি এই চাকরির ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকে, তবে নিচের জায়গাগুলোতে যোগাযোগ করুন:

  • ঠিকানা: Satilapur, Ramnagar, Purba Medinipur, PIN – 721423.
  • ফোন নম্বর: 9732575992 / 7619617024
  • ইমেল: [email protected]

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *